অনলাইন, ২৭ নভেম্বর, ২০২৬
Bangla Media Hub - সব খবর, এক প্ল্যাটফর্মে লাইভ টিভি, সরাসরি দেখুন - Bangla Media Hub YouTube ও Facebook লাইভ - Bangla Media Hub রেডিও, পত্রিকা আর আরও অনেক কিছু - Bangla Media Hub Ad
সর্বশেষ খবর
ব্ল্যাক ফ্রাইডেতে ২০টির বেশি দেশে অ্যামাজন কর্মীদের ধর্মঘট-বিক্ষোভ চার বছরের আইনি লড়াইয়ের অবসান, শাতো মিরাভাল নিয়ে আদালতের বাইরে সমঝোতায় পিট-জোলি নওগাঁর রাণীনগরে বিএনপি কার্যালয়ে আগুন, নিষিদ্ধ আওয়ামী লীগ-ছাত্রলীগের দুই নেতা গ্রেপ্তার নওগাঁর মহাদেবপুরে অভ্যন্তরীণ আমন ধান সংগ্রহ শুরু, লক্ষ্যমাত্রা ১৬৮৭ টন ১২২ কোটি টাকার চার জাহাজ অলস পড়ে, তিনটিকে ভাসমান হাসপাতাল বানানোর পরিকল্পনা টুঙ্গিপাড়ার মিছিলের ভিডিও ‘বনানীতে মা-বোনদের মিছিল’ বলে প্রচার আওয়ামী লীগের পেজে: ফ্যাক্ট চেক ‘ছাত্রলীগ’ আখ্যা দিয়ে চট্টগ্রামে ছাত্রশক্তি নেতাকে কুপিয়ে জখম, অভিযোগ ছাত্রদলের বিরুদ্ধে ১১ দল ও বিএনপির সংলাপ কবে, দিনক্ষণ এখনো চূড়ান্ত হয়নি মজুরি বাড়লেও থামছে না পোশাকশিল্পে বিক্ষোভ-ভাঙচুর, উসকানি দিচ্ছে কারা পানির ট্যাংকে লুকিয়েও রক্ষা হলো না, মৌলভীবাজারে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গ্রেপ্তার সুন্দরবনে ১০০ দস্যুর দাপট, চার সংস্থার হাজার সদস্যেও থামছে না অপহরণ-চাঁদাবাজি সাংবাদিক পরিচয়ের আড়ালে মাদক কারবার, সড়কে সিসি ক্যামেরা বসিয়ে নজর রাখতেন অভিযানে রোকেয়া বিশ্ববিদ্যালয়ে উপাচার্যের কক্ষে মারামারি, জাতীয়তাবাদী ফোরামের চার কর্মকর্তা সাময়িক বরখাস্ত অস্ত্র উদ্ধারের পর পুলিশকে উপহাস করে ফেসবুকে পোস্ট ফটিকছড়ির ‘সন্ত্রাসী’ রায়হানের হোটেলে মুরগি ঢোকা নিয়ে কথা–কাটাকাটি, ছুরিকাঘাতে ব্যবস্থাপক নিহত, আহত ২
হোম › বিনোদন › চার বছরের আইনি লড়াইয়ের অবসান, শাতো মিরাভাল নিয়ে আদালতের বাইরে সমঝোতায় পিট-জোলি

চার বছরের আইনি লড়াইয়ের অবসান, শাতো মিরাভাল নিয়ে আদালতের বাইরে সমঝোতায় পিট-জোলি

বিনোদন ডেস্ক | প্রকাশিত: ০৫:১৩ এএম, ২৭ নভেম্বর, ২০২৬ 47
চার বছরের আইনি লড়াইয়ের অবসান, শাতো মিরাভাল নিয়ে আদালতের বাইরে সমঝোতায় পিট-জোলি
মো: নাজমুল হক
মো: নাজমুল হকযুক্তরাষ্ট্র প্রতিনিধি॥

ফ্রান্সের বিখ্যাত ওয়াইনারি শাতো মিরাভাল নিয়ে চার বছর ধরে চলা আইনি লড়াইয়ের অবসান ঘটিয়ে আদালতের বাইরে সমঝোতায় পৌঁছেছেন হলিউড তারকা ব্র্যাড পিট ও অ্যাঞ্জেলিনা জোলি। বুধবার (২৫ নভেম্বর) দুজনের প্রতিনিধিরা এক যৌথ বিবৃতিতে সমঝোতার কথা নিশ্চিত করেন। তবে সমঝোতার শর্ত প্রকাশ করা হয়নি।

যৌথ বিবৃতিতে বলা হয়, ‘পরিবারের সর্বোত্তম স্বার্থে আমরা আদালতের বাইরে সমঝোতা করেছি এবং এ বিষয়ে আর কোনো মন্তব্য করব না।’

২০০৮ সালে পিট ও জোলি দক্ষিণ ফ্রান্সের এই এস্টেট কেনেন। ২০১৪ সালে সেখানেই তাঁদের বিয়ে হয়। ২০২২ সালের ফেব্রুয়ারিতে পিট মামলা করে অভিযোগ করেন, জোলি তাঁর সম্মতি ছাড়াই ব্যবসার নিজের অংশ তৃতীয় পক্ষের কাছে বিক্রি করে দিয়েছেন। পিটের দাবি ছিল, দুজনের কেউই অন্যজনের অনুমতি ছাড়া নিজের অংশ বিক্রি না করার বিষয়ে একমত হয়েছিলেন।

২০২২ সালের অক্টোবরে পাল্টা অভিযোগে জোলির আইনজীবীরা এমন কোনো চুক্তির অস্তিত্ব অস্বীকার করেন। তাঁদের ভাষ্য, এস্টেট কেনার কয়েক দিন আগে পিট নিজেই লিখিতভাবে সেই প্রস্তাব প্রত্যাখ্যান করেছিলেন। জোলির দাবি, ২০২০ সালের জুনে তিনি পিটের কাছেই নিজের অংশ বিক্রির আলোচনা শুরু করেছিলেন, কিন্তু একটি গোপনীয়তা চুক্তিতে (এনডিএ) সই করতে রাজি না হওয়ায় সেই আলোচনা ভেস্তে যায়।

ওই নথিতে ২০১৬ সালে একটি ব্যক্তিগত বিমানে পিটের বিরুদ্ধে জোলি ও সন্তানদের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগও তোলা হয়েছিল। পিটের আইনজীবী তখন সেই অভিযোগ প্রত্যাখ্যান করেছিলেন।

দীর্ঘ আট বছরের টানাপোড়েনের পর ২০২৪ সালের ডিসেম্বরে দুজনের বিবাহবিচ্ছেদ চূড়ান্ত হলেও ওয়াইনারি নিয়ে বিরোধ তখনো অমীমাংসিত ছিল।

সূত্র: এবিসি নিউজ, আনাদোলু এজেন্সি

ছবি: উইকিমিডিয়া কমন্স

লিংক কপি হয়েছে ✓