অনলাইন, ২৭ নভেম্বর, ২০২৬
Bangla Media Hub - সব খবর, এক প্ল্যাটফর্মে লাইভ টিভি, সরাসরি দেখুন - Bangla Media Hub YouTube ও Facebook লাইভ - Bangla Media Hub রেডিও, পত্রিকা আর আরও অনেক কিছু - Bangla Media Hub Ad
সর্বশেষ খবর
ব্ল্যাক ফ্রাইডেতে ২০টির বেশি দেশে অ্যামাজন কর্মীদের ধর্মঘট-বিক্ষোভ চার বছরের আইনি লড়াইয়ের অবসান, শাতো মিরাভাল নিয়ে আদালতের বাইরে সমঝোতায় পিট-জোলি নওগাঁর রাণীনগরে বিএনপি কার্যালয়ে আগুন, নিষিদ্ধ আওয়ামী লীগ-ছাত্রলীগের দুই নেতা গ্রেপ্তার নওগাঁর মহাদেবপুরে অভ্যন্তরীণ আমন ধান সংগ্রহ শুরু, লক্ষ্যমাত্রা ১৬৮৭ টন ১২২ কোটি টাকার চার জাহাজ অলস পড়ে, তিনটিকে ভাসমান হাসপাতাল বানানোর পরিকল্পনা টুঙ্গিপাড়ার মিছিলের ভিডিও ‘বনানীতে মা-বোনদের মিছিল’ বলে প্রচার আওয়ামী লীগের পেজে: ফ্যাক্ট চেক ‘ছাত্রলীগ’ আখ্যা দিয়ে চট্টগ্রামে ছাত্রশক্তি নেতাকে কুপিয়ে জখম, অভিযোগ ছাত্রদলের বিরুদ্ধে ১১ দল ও বিএনপির সংলাপ কবে, দিনক্ষণ এখনো চূড়ান্ত হয়নি মজুরি বাড়লেও থামছে না পোশাকশিল্পে বিক্ষোভ-ভাঙচুর, উসকানি দিচ্ছে কারা পানির ট্যাংকে লুকিয়েও রক্ষা হলো না, মৌলভীবাজারে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গ্রেপ্তার সুন্দরবনে ১০০ দস্যুর দাপট, চার সংস্থার হাজার সদস্যেও থামছে না অপহরণ-চাঁদাবাজি সাংবাদিক পরিচয়ের আড়ালে মাদক কারবার, সড়কে সিসি ক্যামেরা বসিয়ে নজর রাখতেন অভিযানে রোকেয়া বিশ্ববিদ্যালয়ে উপাচার্যের কক্ষে মারামারি, জাতীয়তাবাদী ফোরামের চার কর্মকর্তা সাময়িক বরখাস্ত অস্ত্র উদ্ধারের পর পুলিশকে উপহাস করে ফেসবুকে পোস্ট ফটিকছড়ির ‘সন্ত্রাসী’ রায়হানের হোটেলে মুরগি ঢোকা নিয়ে কথা–কাটাকাটি, ছুরিকাঘাতে ব্যবস্থাপক নিহত, আহত ২
হোম › অর্থনীতি › গাজীপুরে শ্রমিক অসন্তোষের পর পরিস্থিতি স্বাভাবিক, শিল্পাঞ্চলের ৯০ ভাগ কারখানা বন্ধ

গাজীপুরে শ্রমিক অসন্তোষের পর পরিস্থিতি স্বাভাবিক, শিল্পাঞ্চলের ৯০ ভাগ কারখানা বন্ধ

বাংলাদেশ ডেস্ক | প্রকাশিত: ১১:৫৪ পিএম, ২৬ নভেম্বর, ২০২৬ 58
গাজীপুরে শ্রমিক অসন্তোষের পর পরিস্থিতি স্বাভাবিক, শিল্পাঞ্চলের ৯০ ভাগ কারখানা বন্ধ
মো: নাজমুল হাসান বাবু
মো: নাজমুল হাসান বাবুসম্পাদক

নতুন মজুরি ঘোষণাকে কেন্দ্র করে দুই দিনের শ্রমিক অসন্তোষ ও বিক্ষোভের পর গাজীপুরের শিল্পাঞ্চলে শুক্রবার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। সকাল থেকে শিল্পাঞ্চলের বিভিন্ন সড়কে যান চলাচল স্বাভাবিক ছিল। কোথাও শ্রমিকদের বড় জমায়েত, বিক্ষোভ বা সড়ক অবরোধের খবর পাওয়া যায়নি।

তবে সাপ্তাহিক ছুটির দিন এবং সাম্প্রতিক অস্থিরতার কারণে শিল্পাঞ্চলের প্রায় ৯০ শতাংশ কারখানায় উৎপাদন বন্ধ রয়েছে। শিল্প পুলিশের তথ্য অনুযায়ী, শ্রমিক অসন্তোষের কারণে গত কয়েক দিনে বহু কারখানায় অনির্দিষ্টকালের ছুটি ঘোষণা করা হয়েছে, কিছু কারখানায় দেওয়া হয়েছে সাধারণ ছুটি।

কোনাবাড়ী, কাশিমপুর, কালিয়াকৈর, চন্দ্রা, নাওজোড় ও ভোগড়াসহ বিভিন্ন এলাকায় অধিকাংশ কারখানার ফটক বন্ধ দেখা গেছে। কিছু কারখানার সামনে নিরাপত্তাকর্মীরা অবস্থান করছেন। তবে কয়েকটি কারখানায় শ্রমিকেরা শান্তিপূর্ণভাবে কাজে যোগ দিয়েছেন।

শিল্প পুলিশ সূত্র জানায়, সরকারের গঠিত মজুরি বোর্ডের নতুন বেতন ঘোষণার পর গত দুই দিন গাজীপুরের বিভিন্ন এলাকায় শ্রমিকেরা বিক্ষোভ ও সড়ক অবরোধ করেন। কয়েকটি স্থানে শ্রমিকদের সঙ্গে পুলিশের পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ কাঁদানে গ্যাস ও সাউন্ড গ্রেনেড ব্যবহার করে। এরপর শ্রমিকদের নিরাপত্তা ও সার্বিক পরিস্থিতি বিবেচনায় বিভিন্ন কারখানা কর্তৃপক্ষ ছুটি ঘোষণা করে।

শিল্পাঞ্চলে আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে পুলিশ, বিজিবি ও অন্যান্য বাহিনীর সদস্যরা গুরুত্বপূর্ণ সড়ক, কারখানার সামনে ও বিভিন্ন মোড়ে সতর্ক অবস্থানে রয়েছেন।

গাজীপুর শিল্পাঞ্চল পুলিশের পুলিশ সুপার আমজাদ হোসাইন জানান, শুক্রবার সকাল ১০টা পর্যন্ত জেলার কোথাও বিশৃঙ্খলার খবর পাওয়া যায়নি। সর্বশেষ তথ্য অনুযায়ী জেলার প্রায় ৯০ শতাংশ কারখানা বন্ধ রয়েছে।

ছবি: সংগৃহীত

লিংক কপি হয়েছে ✓
মজুরি বাড়লেও থামছে না পোশাকশিল্পে বিক্ষোভ-ভাঙচুর, উসকানি দিচ্ছে কারা মজুরি বাড়লেও থামছে না পোশাকশিল্পে বিক্ষোভ-ভাঙচুর, উসকানি দিচ্ছে কারা ◷ ৭ ঘণ্টা ২ মিনিট আগে চার দশকের সবচেয়ে কম মজুরি বৃদ্ধি, গাজীপুরে শ্রমিকদের ওপর কাঁদানে গ্যাস: রয়টার্স চার দশকের সবচেয়ে কম মজুরি বৃদ্ধি, গাজীপুরে শ্রমিকদের ওপর কাঁদানে গ্যাস: রয়টার্স ◷ ৮ ঘণ্টা ১০ মিনিট আগে শনিবার থেকে সব কারখানা চালুর প্রত্যাশা শ্রমমন্ত্রীর, বিশৃঙ্খলাকারীদের চিহ্নিতের আহ্বান শনিবার থেকে সব কারখানা চালুর প্রত্যাশা শ্রমমন্ত্রীর, বিশৃঙ্খলাকারীদের চিহ্নিতের আহ্বান ◷ ১০ ঘণ্টা ১৮ মিনিট আগে খোলাবাজারে ডলারের দর ১৩০ টাকা ছাড়াল, ব্যাংকেও ঊর্ধ্বমুখী খোলাবাজারে ডলারের দর ১৩০ টাকা ছাড়াল, ব্যাংকেও ঊর্ধ্বমুখী ◷ ১০ ঘণ্টা ২০ মিনিট আগে মার্কিন বাড়তি শুল্ক প্রস্তাবে রপ্তানিকারকদের শঙ্কা, দুশ্চিন্তার কিছু নেই বললেন বাণিজ্যমন্ত্রী মার্কিন বাড়তি শুল্ক প্রস্তাবে রপ্তানিকারকদের শঙ্কা, দুশ্চিন্তার কিছু নেই বললেন বাণিজ্যমন্ত্রী ◷ ১০ ঘণ্টা ৩১ মিনিট আগে চালের দামে বাড়তি খরচ, মুরগি-ডিমে কিছুটা স্বস্তি চালের দামে বাড়তি খরচ, মুরগি-ডিমে কিছুটা স্বস্তি ◷ ১০ ঘণ্টা ৩৩ মিনিট আগে