অনলাইন, ২৮ নভেম্বর, ২০২৬
Bangla Media Hub - সব খবর, এক প্ল্যাটফর্মে লাইভ টিভি, সরাসরি দেখুন - Bangla Media Hub YouTube ও Facebook লাইভ - Bangla Media Hub রেডিও, পত্রিকা আর আরও অনেক কিছু - Bangla Media Hub Ad
সর্বশেষ খবর
নেত্রকোণায় পাঠাগার ব্যবস্থাপনা প্রশিক্ষণ ও গুণীজন সংবর্ধনা কুষ্টিয়া সীমান্তে কঠোর নিরাপত্তা, দ্বিগুণ টহলে সতর্ক বিজিবি ভবদহের জলাবদ্ধতা নিরসনে ৩০০ কোটি টাকার প্রকল্প, স্থায়ী সমাধানে টিআরএমের দাবি টিকটকে প্রেম, মালয়েশিয়া থেকে এসে বেনাপোলে ঘর বাঁধলেন নূর হায়াতি তাইপেতে মেয়র পদে বিরোধী কেএমটির জয়, তিন বড় শহর ফিরে পাচ্ছে ডিপিপি গাজার শিশুকে নিয়ে ইসরায়েলবিরোধী বিজ্ঞাপন সরাল এনবিসি আইসের সমালোচকদের পরিচয় জানতে গ্র্যান্ড জুরি সমন, ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে মামলা সৌদিতে এক সপ্তাহে ৯ হাজারের বেশি প্রবাসী গ্রেপ্তার হাতিরঝিলে আবারও ইন্টারনেট অফিসে গুলি অবসরের ঘোষণা মুশফিকের, ইংল্যান্ডের বিপক্ষে মিরপুর টেস্টই শেষ মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের ঢাকা সফর স্থগিত দেশ ছেড়ে পালালেও হত্যার রাজনীতি ছাড়েনি পরাজিত শক্তি: রিজভী সিলেটে এমপি এমএ মালিকের বাড়িতে পেট্রোল বোমা হামলা রাজধানীতে পুলিশের দুই গাড়ি ও যাত্রীবাহী বাসে আগুন আওয়ামী লীগের ‘কর্মসূচি’ ঘিরে দেশজুড়ে সতর্কতা, মাঠে বিজিবি-আনসার
হোম › রাজনীতি › ফুয়াদের কার্টুনে কপালে বন্দুক, সমালোচনার পর সরালেন মেহেদী হক

ফুয়াদের কার্টুনে কপালে বন্দুক, সমালোচনার পর সরালেন মেহেদী হক

বাংলাদেশ ডেস্ক | প্রকাশিত: ১২:১৮ এএম, ২৭ নভেম্বর, ২০২৬ 55
ফুয়াদের কার্টুনে কপালে বন্দুক, সমালোচনার পর সরালেন মেহেদী হক
আরাফাত হোসেন রিজভী
আরাফাত হোসেন রিজভীক্রীড়া সম্পাদক

এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদকে নিয়ে আঁকা একটি ব্যঙ্গচিত্রে কপালে বন্দুক তাক করা দেখানোয় সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা-সমালোচনার ঝড় উঠেছে। সমালোচনার মুখে কার্টুনিস্ট মেহেদী হক ব্যঙ্গচিত্রটি সম্পাদনা করে বন্দুকটি সরিয়ে নিয়েছেন।

বুধবার (২৫ নভেম্বর) নিজের ফেসবুক পোস্টে কার্টুনটির বক্তব্য নিয়ে প্রশ্ন তোলেন ফুয়াদ। ব্যঙ্গ করে কার্টুনের জন্য ধন্যবাদ জানিয়ে তিনি লেখেন, ‘মাথায় একটা বন্দুকের ছবি দিয়ে আসলে কী বলার চেষ্টা করা হচ্ছে?’ তিনি প্রশ্ন রাখেন, এটি কি তাঁকে কপালে গুলি করে হত্যাযোগ্য হিসেবে উপস্থাপনের ইঙ্গিত।

ফুয়াদের দাবি, আওয়ামী লীগের লোকজন তাঁকে প্রতিনিয়ত হত্যার হুমকি দিচ্ছে এবং কার্টুনের চিত্রটি সেই হুমকির সঙ্গে মিলে যায়। তিনি লেখেন, ‘যেটা এখন আওয়ামী লীগের লোকজন প্রতিনিয়ত হুমকি আকারে বলছে।’ পোস্টে তিনি আরও প্রশ্ন তোলেন, ‘সৃজনশীল আর্টকে কি সন্ত্রাসবাদে রূপান্তর করা হচ্ছে?’ দেশে-বিদেশে অতীতে এমন ঘটনার খারাপ পরিণতি হয়েছে উল্লেখ করে তিনি বলেন, ‘আশা করছি কার্টুনিস্ট এটার ভয়াবহতা বিবেচনাতে নেবেন।’

ফুয়াদের পোস্টের পর সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনা বাড়তে থাকে। এরপর মেহেদী হক ফুয়াদের পোস্টে মন্তব্য করে ব্যঙ্গচিত্রটি হালনাগাদ করার কথা জানান। ডেইলি ওয়াদার প্রতিবেদন অনুযায়ী, তিনি লেখেন, ‘ফুয়াদ ভাই, কার্টুনটি ভুল বোঝাবুঝি ও ভুল ব্যাখ্যার সুযোগ রেখেছিল, তাই আমি এটি হালনাগাদ করেছি।’ তিনি আশা প্রকাশ করেন, এই সম্পাদনার মধ্য দিয়ে বিতর্কের অবসান হবে।

সম্পাদিত সংস্করণে ফুয়াদের কপালের অংশ থেকে বন্দুকের চিত্রটি সরিয়ে দেওয়া হয়েছে।

উল্লেখ্য, গণ-অভ্যুত্থান-পরবর্তী বাংলাদেশকে উপস্থাপনের ধরন নিয়ে মেহেদী হকের কিছু রাজনৈতিক কার্টুন এর আগেও সমালোচনার মুখে পড়েছিল।

ছবি: ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ (উইকিমিডিয়া কমন্স)

লিংক কপি হয়েছে ✓