অনলাইন, ২৭ নভেম্বর, ২০২৬
Bangla Media Hub - সব খবর, এক প্ল্যাটফর্মে লাইভ টিভি, সরাসরি দেখুন - Bangla Media Hub YouTube ও Facebook লাইভ - Bangla Media Hub রেডিও, পত্রিকা আর আরও অনেক কিছু - Bangla Media Hub Ad
সর্বশেষ খবর
ব্ল্যাক ফ্রাইডেতে ২০টির বেশি দেশে অ্যামাজন কর্মীদের ধর্মঘট-বিক্ষোভ চার বছরের আইনি লড়াইয়ের অবসান, শাতো মিরাভাল নিয়ে আদালতের বাইরে সমঝোতায় পিট-জোলি নওগাঁর রাণীনগরে বিএনপি কার্যালয়ে আগুন, নিষিদ্ধ আওয়ামী লীগ-ছাত্রলীগের দুই নেতা গ্রেপ্তার নওগাঁর মহাদেবপুরে অভ্যন্তরীণ আমন ধান সংগ্রহ শুরু, লক্ষ্যমাত্রা ১৬৮৭ টন ১২২ কোটি টাকার চার জাহাজ অলস পড়ে, তিনটিকে ভাসমান হাসপাতাল বানানোর পরিকল্পনা টুঙ্গিপাড়ার মিছিলের ভিডিও ‘বনানীতে মা-বোনদের মিছিল’ বলে প্রচার আওয়ামী লীগের পেজে: ফ্যাক্ট চেক ‘ছাত্রলীগ’ আখ্যা দিয়ে চট্টগ্রামে ছাত্রশক্তি নেতাকে কুপিয়ে জখম, অভিযোগ ছাত্রদলের বিরুদ্ধে ১১ দল ও বিএনপির সংলাপ কবে, দিনক্ষণ এখনো চূড়ান্ত হয়নি মজুরি বাড়লেও থামছে না পোশাকশিল্পে বিক্ষোভ-ভাঙচুর, উসকানি দিচ্ছে কারা পানির ট্যাংকে লুকিয়েও রক্ষা হলো না, মৌলভীবাজারে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গ্রেপ্তার সুন্দরবনে ১০০ দস্যুর দাপট, চার সংস্থার হাজার সদস্যেও থামছে না অপহরণ-চাঁদাবাজি সাংবাদিক পরিচয়ের আড়ালে মাদক কারবার, সড়কে সিসি ক্যামেরা বসিয়ে নজর রাখতেন অভিযানে রোকেয়া বিশ্ববিদ্যালয়ে উপাচার্যের কক্ষে মারামারি, জাতীয়তাবাদী ফোরামের চার কর্মকর্তা সাময়িক বরখাস্ত অস্ত্র উদ্ধারের পর পুলিশকে উপহাস করে ফেসবুকে পোস্ট ফটিকছড়ির ‘সন্ত্রাসী’ রায়হানের হোটেলে মুরগি ঢোকা নিয়ে কথা–কাটাকাটি, ছুরিকাঘাতে ব্যবস্থাপক নিহত, আহত ২
হোম › আমেরিকা › যুক্তরাষ্ট্রে থ্যাংকসগিভিংয়ের ঝড়ে বিদ্যুৎহীন প্রায় ১০ লাখ গ্রাহক, আড়াই হাজার ফ্লাইট বিপর্যস্ত

যুক্তরাষ্ট্রে থ্যাংকসগিভিংয়ের ঝড়ে বিদ্যুৎহীন প্রায় ১০ লাখ গ্রাহক, আড়াই হাজার ফ্লাইট বিপর্যস্ত

আমেরিকা ডেস্ক | প্রকাশিত: ১২:৪৯ এএম, ২৭ নভেম্বর, ২০২৬ 49
যুক্তরাষ্ট্রে থ্যাংকসগিভিংয়ের ঝড়ে বিদ্যুৎহীন প্রায় ১০ লাখ গ্রাহক, আড়াই হাজার ফ্লাইট বিপর্যস্ত
মাইনুদ্দিন
মাইনুদ্দিননিউইয়র্ক প্রতিনিধি॥

থ্যাংকসগিভিংয়ের দিনে যুক্তরাষ্ট্রের পূর্ব উপকূলজুড়ে প্রবল ঝড়, ভারী বৃষ্টি ও দমকা হাওয়ায় প্রায় ১০ লাখ গ্রাহক বিদ্যুৎহীন হয়ে পড়েন। ঘণ্টায় সর্বোচ্চ ১১২ কিলোমিটার বেগের বাতাসে বহু জায়গায় গাছ ও বিদ্যুতের লাইন উপড়ে পড়ে। ছুটির দিনে ঘরে ফেরা লাখো মানুষের যাত্রায়ও বড় ধরনের বিঘ্ন ঘটে।

বিদ্যুৎ বিভ্রাট পর্যবেক্ষণকারী সংস্থা পাওয়ারআউটেজ ডটইউএসের তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে সাতটায় বিদ্যুৎহীন গ্রাহকের সংখ্যা ছিল ৯ লাখ ৬১ হাজার। রাত ১০টার দিকে তা কিছুটা কমে ৯ লাখ ৮ হাজারে নামে। পেনসিলভানিয়া, নিউ জার্সি, মেরিল্যান্ড, ভার্জিনিয়া, মিজৌরি ও নিউইয়র্ক অঙ্গরাজ্যে বিভ্রাটের খবর পাওয়া গেছে। নিউ জার্সি ও নিউইয়র্কের কিছু অংশে জরুরি অবস্থা জারি করা হয়।

ফ্লাইট পর্যবেক্ষণকারী প্রতিষ্ঠান ফ্লাইটঅ্যাওয়ারের তথ্যমতে, যুক্তরাষ্ট্রসংশ্লিষ্ট ৪৫৪টি ফ্লাইট বাতিল এবং ২ হাজার ৪১১টি ফ্লাইট বিলম্বিত হয়েছে। ওয়াশিংটন ও নিউইয়র্ক সিটি এলাকার বড় বিমানবন্দরগুলো সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়।

জাতীয় আবহাওয়া দপ্তর জানিয়েছে, ঝড়ের সঙ্গে প্রবল সামুদ্রিক বাতাস ও ‘কিং টাইড’ বা বড় জোয়ারের কারণে পূর্ব উপকূলের নিচু এলাকাগুলো প্লাবিত হয়েছে। নিউ জার্সির ওশান সিটি ও সি আইল সিটির রাস্তা পানিতে তলিয়ে যায়। নিউইয়র্ক সিটিতে বন্যার পানিতে আটকে পড়া গাড়ি থেকে দুজনকে উদ্ধার করা হয়েছে। মেয়র জোহরান মামদানি নগরবাসীকে সতর্ক করে বলেন, ‘আপনার নিরাপত্তার চেয়ে কোনো গন্তব্য বেশি গুরুত্বপূর্ণ নয়।’

মেরিল্যান্ডের মন্টগোমারি ও প্রিন্স জর্জেস কাউন্টির প্রায় ২০ লাখ পানি গ্রাহককে বিদ্যুৎ বিভ্রাটের কারণে পানি সাশ্রয়ের অনুরোধ জানানো হয়েছে। মধ্য-পশ্চিমাঞ্চলে ভারী তুষারপাত হয়েছে; মিজৌরির কিছু এলাকায় ৩৫ সেন্টিমিটার পর্যন্ত তুষার জমেছে। অন্যদিকে প্রশান্ত মহাসাগরীয় উপকূলে রেকর্ড জোয়ারে ক্যালিফোর্নিয়ার হামবোল্ট থেকে ভেনচুরা কাউন্টি পর্যন্ত বিভিন্ন এলাকা থেকে লোকজনকে সরিয়ে নেওয়া হয়েছে।

ঝড়ের কারণে শততম মেসিস থ্যাংকসগিভিং ডে প্যারেড স্থগিত করা হয়েছে। প্রতিকূল আবহাওয়ার কারণে এবারই প্রথম প্যারেডটি পেছানো হলো।

সূত্র: এপি, আরটিই

ছবি: উইকিমিডিয়া কমন্স (প্রতীকী)

লিংক কপি হয়েছে ✓
থ্যাংকসগিভিংয়ে শুভেচ্ছা ট্রাম্প-মেলানিয়ার, বার্তায় প্রতিপক্ষ ও অভিবাসীদের আক্রমণ প্রেসিডেন্টের থ্যাংকসগিভিংয়ে শুভেচ্ছা ট্রাম্প-মেলানিয়ার, বার্তায় প্রতিপক্ষ ও অভিবাসীদের আক্রমণ প্রেসিডেন্টের ◷ ১৪ ঘণ্টা ৩৭ মিনিট আগে হোয়াইট হাউসে ‘ফ্রিডম’ ও ‘ফেদার্স’কে ক্ষমা করলেন ট্রাম্প, ঠাঁই হবে টেক্সাস এঅ্যান্ডএম-এ হোয়াইট হাউসে ‘ফ্রিডম’ ও ‘ফেদার্স’কে ক্ষমা করলেন ট্রাম্প, ঠাঁই হবে টেক্সাস এঅ্যান্ডএম-এ ◷ ১৫ ঘণ্টা ১২ মিনিট আগে কেপ মে-তে ভাঙল জোয়ারের রেকর্ড, জার্সি শোরে বন্যা; ১০৭ বছরের ফিলাডেলফিয়া প্যারেড বাতিল কেপ মে-তে ভাঙল জোয়ারের রেকর্ড, জার্সি শোরে বন্যা; ১০৭ বছরের ফিলাডেলফিয়া প্যারেড বাতিল ◷ ১৫ ঘণ্টা ১৩ মিনিট আগে থ্যাংকসগিভিংয়ের দিনে পূর্ব উপকূলে ঝড়ের তাণ্ডব: বিদ্যুৎহীন প্রায় ৯ লাখ গ্রাহক, শত শত ফ্লাইট বাতিল থ্যাংকসগিভিংয়ের দিনে পূর্ব উপকূলে ঝড়ের তাণ্ডব: বিদ্যুৎহীন প্রায় ৯ লাখ গ্রাহক, শত শত ফ্লাইট বাতিল ◷ ১৫ ঘণ্টা ১৩ মিনিট আগে ভিসা-গ্রিন কার্ড স্পনসরশিপ বন্ধ করছে আইবিএম, যুক্তরাষ্ট্র ছাড়তে হতে পারে হাজারো কর্মীকে ভিসা-গ্রিন কার্ড স্পনসরশিপ বন্ধ করছে আইবিএম, যুক্তরাষ্ট্র ছাড়তে হতে পারে হাজারো কর্মীকে ◷ ১ দিন আগে থ্যাংকসগিভিংয়ে দুই উপকূলে ঝড়, ২২ কোটির বেশি মানুষ ঝুঁকিতে, যাত্রায় বিপত্তি থ্যাংকসগিভিংয়ে দুই উপকূলে ঝড়, ২২ কোটির বেশি মানুষ ঝুঁকিতে, যাত্রায় বিপত্তি ◷ ১ দিন আগে