অনলাইন, ১১ অক্টোবর, ২০২৬
বিজ্ঞাপন 728 × 90
সর্বশেষ খবর
শ্রীমঙ্গলে ২৯ পিস ইয়াবাসহ এক নারী গ্রেপ্তার বসুরহাট পৌর বহুমুখী সমবায় সমিতির বার্ষিক সাধারণ সভা ও বাজেট অধিবেশন অনুষ্ঠিত দুর্গাপূজায় নিরাপত্তা ও সম্প্রীতি রক্ষায় পাশে থাকবে কুড়িগ্রাম বিএনপি জগতি চিনিকল নিয়ে আর অবহেলা নয়, দ্রুত চালুর দাবিতে কুষ্টিয়ায় গণসমাবেশ। দল-মত ও অঞ্চল নয়, উন্নয়নে গুরুত্ব পাবে সব উপজেলার মানুষ: এলজিআরডি মন্ত্রী নাসিরনগরের কচুয়ায় সৈয়দ মিরাণ শাহ তাতাঁরী রঃ এর মাজারের দান বাক্সের টাকা গরিব ও অসহায়ের মাঝে বিতরণ চার সাবেক মুখ্যমন্ত্রীসহ আটক ৩ হাজারের বেশি, সিজেপির আন্দোলন ঘিরে অচল দিল্লি কুলাউড়ারয় চা বাগানের শতাধিক চারা গাছ কর্তন করেছে দুর্বৃত্তরা বেনাপোল বন্দর থেকে ৭ কোটি টাকার পণ্য পাচার, ঢাকায় আটক, বেনাপোলে শুল্ক ফাঁকির মহোৎসবে বড় বাঁধা যুগ্ম কমিশনার শরফুদ্দিন মিঞা কুড়িগ্রামে ইনায়া ডিজিটাল ব্রিজ স্কেল উদ্বোধন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত কোম্পানীগঞ্জ অঞ্চলে জামায়াতের শিক্ষা শিবির অনুষ্ঠিত, অংশ নেন ২৮০ প্রতিনিধি কুষ্টিয়ায় মাথাভাঙ্গা নদীতে মাছ ধরতে গিয়ে বিএসএফের গুলিতে আহত কৃষক। দিল্লি পুলিশের হাতে গ্রেপ্তার মমতা বন্দ্যোপাধ্যায়, নির্বাচন কমিশনবিরোধী আন্দোলন ঘিরে উত্তেজনা দিল্লিতে প্রতিবাদ কর্মসূচির আগে ইউটিউবার ধ্রুব রাঠিকে আটক করল পুলিশ কুলাউড়ায় পানপুঞ্জি পরিদর্শনে পুলিশ, দোষীদের আইনের আওতায় আনার আশ্বাস
হোম › বাংলাদেশ › দুর্গাপূজায় নিরাপত্তা ও সম্প্রীতি রক্ষায় পাশে থাকবে কুড়িগ্রাম বিএনপি

দুর্গাপূজায় নিরাপত্তা ও সম্প্রীতি রক্ষায় পাশে থাকবে কুড়িগ্রাম বিএনপি

নিউজ ডেস্ক | প্রকাশিত: ১১:১২ পিএম, ১০ অক্টোবর, ২০২৬ 4
দুর্গাপূজায় নিরাপত্তা ও সম্প্রীতি রক্ষায় পাশে থাকবে কুড়িগ্রাম বিএনপি

মোঃ সাইফুর রহমান,

কুড়িগ্রাম প্রতিনিধি॥


কুড়িগ্রামে আসন্ন শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন, নিরাপদ ও আনন্দমুখর পরিবেশে উদ্‌যাপনে সর্বাত্মক সহযোগিতার ঘোষণা দিয়েছে কুড়িগ্রাম জেলা বিএনপি। পূজামণ্ডপের নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা এবং সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে দলীয় নেতাকর্মীদের সতর্ক ও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন দলটির নেতারা।


শনিবার (১০ অক্টোবর) বিকেলে কুড়িগ্রাম জেলা পরিষদের সভাকক্ষে দুর্গাপূজা উপলক্ষে আয়োজিত এক মতবিনিময় ও আলোচনা সভায় এ ঘোষণা দেওয়া হয়।


সভায় বক্তারা বলেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। দেশের জন্মলগ্ন থেকেই সব ধর্মের মানুষ স্বাধীনভাবে নিজ নিজ ধর্মীয় উৎসব পালন করে আসছেন। এই ঐতিহ্য অক্ষুণ্ন রাখা সবার দায়িত্ব। শারদীয় দুর্গোৎসব নির্বিঘ্নে সম্পন্ন করতে বিএনপির নেতাকর্মীরা পূজামণ্ডপের নিরাপত্তা ও সার্বিক সহযোগিতায় পাশে থাকবেন। কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে।


কুড়িগ্রাম জেলা বিএনপির আহ্বায়ক মোস্তাফিজার রহমান মোস্তফার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য দেন জেলা বিএনপির সদস্যসচিব সোহেল হোসনাইন কায়কোবাদ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক অধ্যাপক শফিকুল ইসলাম বেবু, যুগ্ম আহ্বায়ক অধ্যাপক হাসিবুর রহমান হাসিব, জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক উমর ফারুক, কুড়িগ্রাম পৌরসভার সাবেক মেয়র আবু বকর সিদ্দিক, বিএনপি নেতা ও কুড়িগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি আব্দুল আজিজ, শহীদুজ্জামান সাজু, জুয়েল আহমেদ, আহ্বায়ক কমিটির সদস্য মো. আজিজুল হক, ইদ্রিস আলী, মাসুদ, মোল্লা দুলাল, এলিজ ও হেলাল আহমেদসহ জেলা বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতারা।


বক্তারা আরও বলেন, সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব দুর্গাপূজা যেন নির্বিঘ্নে সম্পন্ন হয়, সে লক্ষ্যে প্রতিটি পূজামণ্ডপ এলাকায় বিশেষ নজরদারি ও প্রয়োজনীয় সহযোগিতা দেওয়া হবে। একই সঙ্গে স্থানীয় নেতাকর্মীদের নিজ নিজ এলাকায় দায়িত্বশীল ভূমিকা পালন এবং যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় সতর্ক থাকার আহ্বান জানান তাঁরা।


সভায় ধর্ম-বর্ণ নির্বিশেষে সব মানুষের নিরাপত্তা নিশ্চিত করা, পারস্পরিক শ্রদ্ধাবোধ জোরদার করা এবং সাম্প্রদায়িক সম্প্রীতি অটুট রাখার ওপর গুরুত্বারোপ করা হয়। এ সময় কুড়িগ্রাম জেলা বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।