ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় সহ-সভাপতি ইফতেখার চৌধুরী সজীব লালবাগে গ্রেপ্তার
বাংলাদেশ ডেস্ক
|
প্রকাশিত:
০২:১৮ পিএম,
২৪ নভেম্বর, ২০২৬
27
আরাফাত হোসেন রিজভীক্রীড়া সম্পাদক
রাজধানীর লালবাগে অভিযান চালিয়ে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদের সাবেক সহ-সভাপতি ইফতেখার চৌধুরী সজীবকে (৩৩) গ্রেপ্তার করেছে লালবাগ থানা পুলিশ।
মঙ্গলবার (২৪ নভেম্বর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. আকতার হোসেন এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, সোমবার (২৩ নভেম্বর) গভীর রাতে লালবাগ থানাধীন নিউ পল্টন লাইন এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। সজীব ছাত্রলীগের সাবেক পরিবেশবিষয়ক উপ-সম্পাদক এবং আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণবিষয়ক উপ-কমিটির সদস্য ছিলেন।
পুলিশ জানায়, লালবাগ থানায় সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা একটি মামলায় তাকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে। এ বিষয়ে তার বা পরিবারের বক্তব্য পাওয়া যায়নি।





