ফুটবল খেলতে গিয়ে অ্যাকিলিস ছিঁড়েছে, শুক্রবার অস্ত্রোপচার হচ্ছে মেয়র মামদানির
ফুটবল খেলতে গিয়ে পায়ের অ্যাকিলিস টেন্ডন ছিঁড়ে যাওয়ায় শুক্রবার (২৭ নভেম্বর) সকালে অস্ত্রোপচার হচ্ছে নিউইয়র্ক সিটির মেয়র জোহরান মামদানির।
গত বৃহস্পতিবার (২০ নভেম্বর) সন্ধ্যায় সাংবাদিকদের সঙ্গে এক প্রদর্শনী ফুটবল ম্যাচে খেলার সময় তিনি আহত হন। খেলার আগে ঠিকমতো স্ট্রেচিং না করাকেই চোটের কারণ বলে উল্লেখ করেছেন মেয়র।
মামদানি জানান, সকাল ৯টার দিকে অস্ত্রোপচার শুরু হবে এবং দুপুর ২টার মধ্যে তিনি বেরিয়ে আসবেন বলে আশা করছেন। অস্ত্রোপচারের পর কয়েক দিন বিশ্রামে থাকতে হবে, আর প্রায় আট সপ্তাহ পায়ে বুট পরে থাকতে হবে। নয় মাস পর আবার ফুটবল খেলতে পারবেন বলে আশা তাঁর।
মেয়রের চিকিৎসাকালীন প্রচলিত নিয়ম অনুযায়ী ফার্স্ট ডেপুটি মেয়র ডিন ফুলেইহান দায়িত্ব পালন করবেন।
সোমবার এক সংবাদ সম্মেলনে মামদানি বলেন, ‘অস্ত্রোপচার আসছে।’ তিনি মনে করিয়ে দেন, বোস্টন সেল্টিকসের তারকা জেসন টেটামও একই চোট কাটিয়ে মাঠে ফিরেছেন।
সূত্র: ওয়াশিংটন পোস্ট, লা ভোচে দি নিউইয়র্ক





