অনলাইন, ২৪ নভেম্বর, ২০২৬
Bangla Media Hub - সব খবর, এক প্ল্যাটফর্মে লাইভ টিভি, সরাসরি দেখুন - Bangla Media Hub YouTube ও Facebook লাইভ - Bangla Media Hub রেডিও, পত্রিকা আর আরও অনেক কিছু - Bangla Media Hub Ad
সর্বশেষ খবর
আইপিএল নিলামে নেই মোস্তাফিজ, তালিকায় বাংলাদেশের ১২ ক্রিকেটার ইসলামাবাদে পাকিস্তানের স্পিকারের সঙ্গে বাংলাদেশের স্পিকার হাফিজ উদ্দিন আহমেদের বৈঠক শিক্ষার্থীদের ভিসা প্রক্রিয়া দ্রুত করতে কানাডার প্রতি পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদের আহ্বান শেখ হাসিনার ফেরার গুঞ্জনের মধ্যে সাতক্ষীরা সীমান্তে বিজিবির কড়া নজরদারি লক্ষ্মীপুর আদালতে ‘জয় বাংলা’ স্লোগান, রাষ্ট্রপক্ষের আইনজীবীদের ‘চোখ উপড়ে’ ফেলার হুমকির অভিযোগ তিন ছাত্রসংগঠনের আপত্তির মুখে প্রভোস্ট পদ থেকে অব্যাহতি পেলেন জাবির অধ্যাপক স্নিগ্ধা অস্ট্রেলিয়া সফর সংক্ষিপ্ত করে দেশের পথে জামায়াত আমির, প্রধানমন্ত্রীর সঙ্গে সম্ভাব্য সংলাপে অংশ নেবেন পেনসিলভেনিয়া বইমেলায় সম্পাদকীয় আড্ডা: প্রবাসে বাংলা গণমাধ্যম ও বইপড়ার ভবিষ্যৎ নিয়ে আলোচনা বাংলাদেশে শ্রমিক অসন্তোষে পোশাক রপ্তানিতে সুবিধা পেতে পারে ভারত: ডলাট ক্যাপিটাল সেঞ্চুরিয়ন টেস্ট: অ্যাকারম্যান-মুল্ডারের জোড়া সেঞ্চুরিতে ৪০৩ রানের লিড দক্ষিণ আফ্রিকার শেখ হাসিনা অরাজকতা সৃষ্টির জন্য ‘সুইসাইড বম্বার’ চাইছেন: আসিফ নজরুল শিল্পে ভর্তুকির অভিযোগে ভারত-চীনসহ কয়েক ডজন দেশের ওপর নতুন শুল্কের প্রস্তুতি যুক্তরাষ্ট্রের ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় সহ-সভাপতি ইফতেখার চৌধুরী সজীব লালবাগে গ্রেপ্তার বাংলাদেশে আওয়ামী লীগ আর কখনো ফিরে আসবে না: সংস্কৃতি প্রতিমন্ত্রী খৈয়ম খিলগাঁওয়ের তালতলা মার্কেটের সামনে ককটেল বিস্ফোরণ, পালানোর সময় একজন আটক
হোম › বাংলাদেশ › লক্ষ্মীপুর আদালতে ‘জয় বাংলা’ স্লোগান, রাষ্ট্রপক্ষের আইনজীবীদের ‘চোখ উপড়ে’ ফেলার হুমকির অভিযোগ

লক্ষ্মীপুর আদালতে ‘জয় বাংলা’ স্লোগান, রাষ্ট্রপক্ষের আইনজীবীদের ‘চোখ উপড়ে’ ফেলার হুমকির অভিযোগ

বাংলাদেশ ডেস্ক | প্রকাশিত: ০৩:০১ পিএম, ২৪ নভেম্বর, ২০২৬ 18
লক্ষ্মীপুর আদালতে ‘জয় বাংলা’ স্লোগান, রাষ্ট্রপক্ষের আইনজীবীদের ‘চোখ উপড়ে’ ফেলার হুমকির অভিযোগ
শহিদুল ইসলাম
শহিদুল ইসলামপ্রতিবেদক॥

লক্ষ্মীপুরের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত প্রাঙ্গণে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা ‘জয় বাংলা’ স্লোগান দিয়েছেন। এ সময় রাষ্ট্রপক্ষের আইনজীবীদের ‘চোখ উপড়ে’ ফেলার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে।

মঙ্গলবার (২৪ নভেম্বর) জামিন শুনানি শেষে আসামিদের প্রিজন ভ্যানে তোলার সময় এ ঘটনা ঘটে। বিভিন্ন মামলায় ১৭ জন আসামিকে আদালতে হাজির করা হয়েছিল।

সদর মডেল থানায় সন্ত্রাসবিরোধী আইনে করা মামলায় জেলা আওয়ামী লীগের সদস্য ও জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মনিরুজ্জামান পাটোয়ারীকে কারাগারে পাঠানোর আদেশ দেন বিচারক মো. ওমর ফারুক। একই মামলায় লক্ষ্মীপুর পৌর কৃষক লীগের সভাপতি রাজু আহমেদ জামিন পান। চন্দ্রগঞ্জ থানার বিভিন্ন মামলায় আরও ১৫ জনকে কারাগারে পাঠানো হয়।

সহকারী সরকারি কৌঁসুলি (এপিপি) আব্দুল আহাদ শাকিল পাটোয়ারী অভিযোগ করেন, মনিরুজ্জামান পাটোয়ারী দুই আঙুল দেখিয়ে রাষ্ট্রপক্ষের আইনজীবীদের চোখ উপড়ে ফেলার হুমকি দেন।

ঘটনার পরপরই আদালত প্রাঙ্গণে বিক্ষোভ মিছিল করেন বিএনপিপন্থী আইনজীবীরা।

অভিযোগের বিষয়ে মনিরুজ্জামান পাটোয়ারী বা আওয়ামী লীগের কোনো বক্তব্য পাওয়া যায়নি।

লিংক কপি হয়েছে ✓