বাংলাদেশে শ্রমিক অসন্তোষে পোশাক রপ্তানিতে সুবিধা পেতে পারে ভারত: ডলাট ক্যাপিটাল
বাংলাদেশ ডেস্ক
|
প্রকাশিত:
০২:১৮ পিএম,
২৪ নভেম্বর, ২০২৬
11
মো: নাজমুল হাসান বাবুসম্পাদক
যুক্তরাষ্ট্রের শুল্কনীতিতে পরিবর্তন, বিভিন্ন দেশের সঙ্গে নতুন মুক্ত বাণিজ্য চুক্তি, প্রতিদ্বন্দ্বী দেশগুলোর সরবরাহব্যবস্থায় সংকট ও শ্রমিক অসন্তোষ—সব মিলিয়ে বৈশ্বিক পোশাক ব্র্যান্ডগুলোর কাছে বিকল্প উৎপাদন গন্তব্য হিসেবে ভারতের গুরুত্ব বাড়ছে।
ভারতীয় আর্থিক প্রতিষ্ঠান ডলাট ক্যাপিটালের এক প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে।
প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের শুল্ক কাঠামোয় পরিবর্তন এবং মুক্ত বাণিজ্য চুক্তির ফলে আন্তর্জাতিক বাজারে ভারতের প্রতিযোগিতার সক্ষমতা বেড়েছে। বাংলাদেশসহ এশিয়ার অন্যান্য প্রতিদ্বন্দ্বী দেশের প্রায় সমপর্যায়ে এসেছে দেশটি।
বৈশ্বিক ব্র্যান্ডগুলো এখন পণ্য সংগ্রহে একাধিক দেশের ওপর নির্ভর করতে চাওয়ায় আন্তর্জাতিক ক্রেতাদের কাছ থেকে আরও বেশি অর্ডার পাওয়ার সুযোগ তৈরি হয়েছে ভারতের জন্য।





