শেখ হাসিনা অরাজকতা সৃষ্টির জন্য ‘সুইসাইড বম্বার’ চাইছেন: আসিফ নজরুল
বাংলাদেশ ডেস্ক
|
প্রকাশিত:
০২:১৮ পিএম,
২৪ নভেম্বর, ২০২৬
17
মো: শরীফুল ইসলামঢাকা প্রতিনিধি॥
সাবেক প্রধানমন্ত্রী ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা বাংলাদেশে অরাজকতা সৃষ্টির জন্য ‘সুইসাইড বম্বার’ চাইছেন বলে মন্তব্য করেছেন সাবেক অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা অধ্যাপক ড. আসিফ নজরুল।
মঙ্গলবার (২৪ নভেম্বর) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন। তার মতে, এই ‘সুইসাইড বোমায়’ শেখ হাসিনা নিজে নন, ক্ষতবিক্ষত হবে আওয়ামী লীগ।
পোস্টে আসিফ নজরুল লেখেন, শেখ হাসিনার কাছে একমাত্র গুরুত্বপূর্ণ হচ্ছে নিজের ও পরিবারের স্বার্থ। প্রয়োজনে তিনি আওয়ামী লীগকেও কোরবানি দিতে পারেন।
এ বিষয়ে আওয়ামী লীগের কোনো বক্তব্য পাওয়া যায়নি।





