Columbus, ২৪ নভেম্বর, ২০২৬
Bangla Media Hub - সব খবর, এক প্ল্যাটফর্মে লাইভ টিভি, সরাসরি দেখুন - Bangla Media Hub YouTube ও Facebook লাইভ - Bangla Media Hub রেডিও, পত্রিকা আর আরও অনেক কিছু - Bangla Media Hub Ad
সর্বশেষ খবর
গণতন্ত্র ও আইনের শাসন রক্ষায় আইনজীবীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান রাষ্ট্রপতির মৃত্যুর দৃশ্যধারণের আগেই বগুড়ায় শুটিংয়ে গিয়ে মারা গেলেন অভিনেতা সোহেল খান ১৬ ডিসেম্বর রাষ্ট্রীয় বিমানে দেশে ফিরতে চান শেখ হাসিনা: রয়টার্স স্বর্ণদ্বীপে নিজেই ৮ কিলোমিটার সাঁজোয়া যান চালালেন প্রধানমন্ত্রী, পাশে সেনাপ্রধান আইপিএল নিলামে নেই মোস্তাফিজ, তালিকায় বাংলাদেশের ১২ ক্রিকেটার ইসলামাবাদে পাকিস্তানের স্পিকারের সঙ্গে বাংলাদেশের স্পিকার হাফিজ উদ্দিন আহমেদের বৈঠক শিক্ষার্থীদের ভিসা প্রক্রিয়া দ্রুত করতে কানাডার প্রতি পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদের আহ্বান শেখ হাসিনার ফেরার গুঞ্জনের মধ্যে সাতক্ষীরা সীমান্তে বিজিবির কড়া নজরদারি লক্ষ্মীপুর আদালতে ‘জয় বাংলা’ স্লোগান, রাষ্ট্রপক্ষের আইনজীবীদের ‘চোখ উপড়ে’ ফেলার হুমকির অভিযোগ তিন ছাত্রসংগঠনের আপত্তির মুখে প্রভোস্ট পদ থেকে অব্যাহতি পেলেন জাবির অধ্যাপক স্নিগ্ধা অস্ট্রেলিয়া সফর সংক্ষিপ্ত করে দেশের পথে জামায়াত আমির, প্রধানমন্ত্রীর সঙ্গে সম্ভাব্য সংলাপে অংশ নেবেন পেনসিলভেনিয়া বইমেলায় সম্পাদকীয় আড্ডা: প্রবাসে বাংলা গণমাধ্যম ও বইপড়ার ভবিষ্যৎ নিয়ে আলোচনা বাংলাদেশে শ্রমিক অসন্তোষে পোশাক রপ্তানিতে সুবিধা পেতে পারে ভারত: ডলাট ক্যাপিটাল সেঞ্চুরিয়ন টেস্ট: অ্যাকারম্যান-মুল্ডারের জোড়া সেঞ্চুরিতে ৪০৩ রানের লিড দক্ষিণ আফ্রিকার শেখ হাসিনা অরাজকতা সৃষ্টির জন্য ‘সুইসাইড বম্বার’ চাইছেন: আসিফ নজরুল
হোম › রাজনীতি › ১৬ ডিসেম্বর রাষ্ট্রীয় বিমানে দেশে ফিরতে চান শেখ হাসিনা: রয়টার্স

১৬ ডিসেম্বর রাষ্ট্রীয় বিমানে দেশে ফিরতে চান শেখ হাসিনা: রয়টার্স

বাংলাদেশ ডেস্ক | প্রকাশিত: ০৩:৫৫ পিএম, ২৪ নভেম্বর, ২০২৬ 44
১৬ ডিসেম্বর রাষ্ট্রীয় বিমানে দেশে ফিরতে চান শেখ হাসিনা: রয়টার্স
মো: শরীফুল ইসলাম
মো: শরীফুল ইসলামঢাকা প্রতিনিধি॥

আগামী ১৬ ডিসেম্বর বিজয় দিবসে ভারত থেকে দেশে ফিরতে চান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ জন্য রাষ্ট্রীয় পতাকাবাহী সংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের উড়োজাহাজের ব্যবস্থা করতে সরকারের কাছে অনুরোধ জানিয়েছেন তিনি। বার্তা সংস্থা রয়টার্স এ খবর দিয়েছে।

শেখ হাসিনার মুখপাত্র সৈয়দ মোজাম্মেল আলী রয়টার্সকে পাঠানো লিখিত বক্তব্যে এ তথ্য জানান। এই প্রথম তিনি দেশে ফেরার নির্দিষ্ট তারিখ জানালেন। মুখপাত্রের যুক্তি, শেখ হাসিনাকে বাংলাদেশের উড়োজাহাজেই ভারতে নেওয়া হয়েছিল, তাই ফেরার ব্যবস্থাও সরকারের করা উচিত।

রয়টার্স জানিয়েছে, চলতি মাসের শুরুতে শেখ হাসিনা নতুন পাসপোর্টসহ প্রয়োজনীয় কাগজপত্রের জন্য আবেদন করেছেন। ২০২৪ সালের ৫ আগস্ট দিল্লিতে চলে যাওয়ার কয়েক মাস পর তাঁর আগের কাগজপত্র বাতিল করা হয়।

জুলাই অভ্যুত্থানে বিক্ষোভকারীদের ওপর দমন-পীড়নের নির্দেশ দেওয়ার দায়ে ২০২৫ সালের নভেম্বরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তাঁকে মৃত্যুদণ্ড দেন। সরকার তাঁকে পলাতক হিসেবে বিবেচনা করে এবং প্রত্যর্পণের মাধ্যমেই ফেরানোর কথা বলে আসছে।

গত ৫ নভেম্বর পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির বলেছিলেন, তাঁর জন্য পাসপোর্ট বা ট্রাভেল পাস ইস্যু করা হবে না। ১৪ নভেম্বর আইনমন্ত্রী আসাদুজ্জামান জানান, প্রত্যর্পণের জন্য বাংলাদেশের আইনি প্রক্রিয়া শেষ হয়েছে, এখন সিদ্ধান্ত ভারতের। রয়টার্সের অনুরোধে সরকারের মুখপাত্র তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া জানাননি।

লিংক কপি হয়েছে ✓
অস্ট্রেলিয়া সফর সংক্ষিপ্ত করে দেশের পথে জামায়াত আমির, প্রধানমন্ত্রীর সঙ্গে সম্ভাব্য সংলাপে অংশ নেবেন অস্ট্রেলিয়া সফর সংক্ষিপ্ত করে দেশের পথে জামায়াত আমির, প্রধানমন্ত্রীর সঙ্গে সম্ভাব্য সংলাপে অংশ নেবেন ◷ ২ ঘণ্টা ৩ মিনিট আগে শেখ হাসিনা অরাজকতা সৃষ্টির জন্য ‘সুইসাইড বম্বার’ চাইছেন: আসিফ নজরুল শেখ হাসিনা অরাজকতা সৃষ্টির জন্য ‘সুইসাইড বম্বার’ চাইছেন: আসিফ নজরুল ◷ ২ ঘণ্টা ৩৬ মিনিট আগে বাংলাদেশে আওয়ামী লীগ আর কখনো ফিরে আসবে না: সংস্কৃতি প্রতিমন্ত্রী খৈয়ম বাংলাদেশে আওয়ামী লীগ আর কখনো ফিরে আসবে না: সংস্কৃতি প্রতিমন্ত্রী খৈয়ম ◷ ২ ঘণ্টা ৩৭ মিনিট আগে আওয়ামী লীগ কর্মীরা ভারত থেকে দেশে সন্ত্রাসী কর্মকাণ্ড চালাচ্ছে: নাহিদ ইসলাম আওয়ামী লীগ কর্মীরা ভারত থেকে দেশে সন্ত্রাসী কর্মকাণ্ড চালাচ্ছে: নাহিদ ইসলাম ◷ ২ ঘণ্টা ৩৮ মিনিট আগে নিষিদ্ধ আওয়ামী লীগের কার্যক্রম প্রতিহতের ঘোষণা দিয়ে রাজধানীতে আজ এনসিপির মোটরসাইকেল র‍্যালি নিষিদ্ধ আওয়ামী লীগের কার্যক্রম প্রতিহতের ঘোষণা দিয়ে রাজধানীতে আজ এনসিপির মোটরসাইকেল র‍্যালি ◷ ১৯ ঘণ্টা ৪৯ মিনিট আগে মঠবাড়িয়ায় ইউপি নির্বাচনের দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, আহত অন্তত ৬ মঠবাড়িয়ায় ইউপি নির্বাচনের দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, আহত অন্তত ৬ ◷ ১৯ ঘণ্টা ৪৯ মিনিট আগে