প্রথম বিবাহিত নারী ও মা হিসেবে মিস ইউনিভার্সের মুকুট জিতলেন পুয়ের্তো রিকোর জেনিফার
প্রথমবারের মতো একজন বিবাহিত নারী ও মা জিতলেন মিস ইউনিভার্সের মুকুট। ৭৫তম মিস ইউনিভার্স প্রতিযোগিতায় বিজয়ী হয়েছেন পুয়ের্তো রিকোর জেনিফার বারেতো।
মঙ্গলবার (২৪ নভেম্বর) পুয়ের্তো রিকোর রাজধানী সান হুয়ানে অনুষ্ঠিত প্রতিযোগিতায় ২৭ বছর বয়সী জেনিফার এই খেতাব জেতেন। প্রথম রানারআপ হয়েছেন ডোমিনিকান রিপাবলিকের মেলিসা নুনেজ। দ্বিতীয় ভেনেজুয়েলার ক্লারা ভেগাস গোয়েৎজ, তৃতীয় ফিলিপাইনের বিয়া মিলান-উইন্ডোরস্কি এবং চতুর্থ রানারআপ নিউজিল্যান্ডের জর্জিয়া ওয়াডিংটন।
জেনিফার একজন মডেল ও সমাজকর্মী। ২০২১ সালে তিনি টেক্সাসের ফোর্ট হুডে মার্কিন প্রতিরক্ষা বিভাগে সামরিক পরিবারগুলোর সহায়তায় কাজ শুরু করেন। তাঁর স্বামী ইয়ান কার্লোস বারেতো কালদেরন মার্কিন সেনাবাহিনীর একজন সার্জেন্ট। তাঁদের সাত বছরের একটি মেয়ে রয়েছে।
গতবারের মিস ইউনিভার্স ছিলেন মেক্সিকোর ফাতিমা বশ।
সূত্র: ইটিভি ভারত, দ্য ট্রিবিউন
ছবি: সংগৃহীত





