রোজার আগে খেজুর আমদানিতে অতিরিক্ত শুল্ক অব্যাহতি
বাংলাদেশ ডেস্ক
|
প্রকাশিত:
০৯:২২ পিএম,
২৪ নভেম্বর, ২০২৬
63
তাহিনা হোসেন প্রকৃতিনির্বাহী সম্পাদক॥
আসন্ন রমজানে খেজুরের সরবরাহ স্বাভাবিক রাখতে আগামী বছরের ১০ মার্চ পর্যন্ত খেজুর আমদানিতে অতিরিক্ত শুল্ক অব্যাহতি দিয়েছে সরকার।
অর্থ মন্ত্রণালয় সোমবার (২৩ নভেম্বর) এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে।
প্রজ্ঞাপন অনুযায়ী, তাজা ও শুকনো দুই ধরনের খেজুরের ওপরই ৫ শতাংশের বেশি অতিরিক্ত শুল্ক ছাড় দেওয়া হয়েছে। এইচএস কোড ০৮.০৪-এর আওতায় থাকা চার ধরনের খেজুর এ সুবিধা পাবে।
এর মধ্যে রয়েছে আড়াই কেজি পর্যন্ত ওজনের প্যাকেট বা কৌটায় ভরা তাজা খেজুর, অন্যান্য তাজা খেজুর, আড়াই কেজি পর্যন্ত ওজনের প্যাকেট বা কৌটায় ভরা শুকনো খেজুর এবং অন্যান্য শুকনো খেজুর।





