খিলগাঁওয়ের তালতলা মার্কেটের সামনে ককটেল বিস্ফোরণ, পালানোর সময় একজন আটক
বাংলাদেশ ডেস্ক
|
প্রকাশিত:
০২:১৭ পিএম,
২৪ নভেম্বর, ২০২৬
47
মো: আশিকুর রহমানঢাকা প্রতিনিধি॥
রাজধানীর খিলগাঁওয়ের তালতলা মার্কেট এলাকায় ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পালানোর সময় মো. মাজহারুল (৩২) নামের এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার (২৪ নভেম্বর) ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. আকতার হোসেন এ তথ্য নিশ্চিত করেন।
খিলগাঁও থানার বরাত দিয়ে তিনি বলেন, সন্ধ্যা ৫টা ৪৭ মিনিটের দিকে শহীদ বাকি সড়কের দিক থেকে এসে তালতলা মার্কেটের ২ নম্বর প্রবেশ গেট-সংলগ্ন রাস্তায় একটি ককটেল বিস্ফোরণ ঘটানো হয়। পালিয়ে যাওয়ার সময় স্থানীয়দের সহায়তায় মাজহারুলকে আটক করে পুলিশ। ঘটনাস্থল থেকে আলামত জব্দ করা হয়েছে।
আটক ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানান উপ-পুলিশ কমিশনার। এ বিষয়ে আটক ব্যক্তির বক্তব্য পাওয়া যায়নি।





