Columbus, ২৫ নভেম্বর, ২০২৬
Bangla Media Hub - সব খবর, এক প্ল্যাটফর্মে লাইভ টিভি, সরাসরি দেখুন - Bangla Media Hub YouTube ও Facebook লাইভ - Bangla Media Hub রেডিও, পত্রিকা আর আরও অনেক কিছু - Bangla Media Hub Ad
সর্বশেষ খবর
এনভিডিয়ায় জেনসেন হুয়াংয়ের প্রত্যাবর্তনে শেয়ারবাজারে চাঙাভাব, তবু প্রশ্ন রয়ে গেছে প্রথম বিবাহিত নারী ও মা হিসেবে মিস ইউনিভার্সের মুকুট জিতলেন পুয়ের্তো রিকোর জেনিফার ওয়াশিংটনে মুশফিকুল ফজল আনসারীর বাসায় কূটনীতিক ও কমিউনিটি প্রতিনিধিদের মিলনমেলা ৫ আগস্ট শেখ হাসিনার পালিয়ে যাওয়া অন্যায়ের মধ্যে পড়ে কি না, খতিয়ে দেখা হবে: চিফ প্রসিকিউটর তিন মেজর জেনারেলকে রাষ্ট্রদূত পদ থেকে প্রত্যাহার গোপালগঞ্জে শিগগির চালু হচ্ছে না ট্রেন ও দুই থানা, স্থগিত সরকারি বরাদ্দ নারায়ণগঞ্জে কনস্টেবল আনোয়ার হত্যায় গ্রেপ্তার ৬, পালাতে গিয়ে একজন গুলিবিদ্ধ গোপালগঞ্জে সহিংসতা: সাবেক স্বাস্থ্যসচিব ও আওয়ামী লীগ নেতাসহ ৯৭ জনের ব্যাংক হিসাব অবরুদ্ধ শেখ হাসিনা চাইলে এখনই ফিরতে পারেন, তবে বিচারের মুখোমুখি হতে হবে: বাণিজ্যমন্ত্রী শেখ হাসিনা কীভাবে ফিরবেন, তা ঠিক হবে ভারতের সঙ্গে আলোচনায়: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ১৭ হাজার টাকা মজুরি প্রত্যাখ্যান করে গাজীপুরে মহাসড়ক অবরোধ, টিয়ারশেল-সাউন্ড গ্রেনেড জানুয়ারিতেই পেনসিলভেনিয়ায় ন্যূনতম মজুরি দ্বিগুণের বেশি করার প্রতিশ্রুতি গভর্নর শাপিরোর ফুটবল খেলতে গিয়ে অ্যাকিলিস ছিঁড়েছে, শুক্রবার অস্ত্রোপচার হচ্ছে মেয়র মামদানির রোজার আগে খেজুর আমদানিতে অতিরিক্ত শুল্ক অব্যাহতি ১ ডিসেম্বর থেকে কলকাতা ও শিলিগুড়িতে নতুন ভিসা আবেদনকেন্দ্র চালু করছে বাংলাদেশ
হোম › বাংলাদেশ › গোপালগঞ্জে শিগগির চালু হচ্ছে না ট্রেন ও দুই থানা, স্থগিত সরকারি বরাদ্দ

গোপালগঞ্জে শিগগির চালু হচ্ছে না ট্রেন ও দুই থানা, স্থগিত সরকারি বরাদ্দ

বাংলাদেশ ডেস্ক | প্রকাশিত: ০১:২০ এএম, ২৫ নভেম্বর, ২০২৬ 47
গোপালগঞ্জে শিগগির চালু হচ্ছে না ট্রেন ও দুই থানা, স্থগিত সরকারি বরাদ্দ
মো: শরীফুল ইসলাম
মো: শরীফুল ইসলামঢাকা প্রতিনিধি॥

গোপালগঞ্জে বন্ধ থাকা ট্রেন চলাচল এবং পুড়িয়ে দেওয়া দুটি থানার কার্যক্রম শিগগির চালু হচ্ছে না। একই সঙ্গে জেলার স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোর জন্য বিভিন্ন সরকারি বরাদ্দও স্থগিত রাখা হচ্ছে বলে সরকারের একাধিক সূত্রে জানা গেছে।

গত ১৫ নভেম্বর থেকে গোপালগঞ্জের ট্রেন যোগাযোগ বন্ধ রয়েছে। বন্ধ থাকা ট্রেনগুলোর মধ্যে রয়েছে টুঙ্গিপাড়া এক্সপ্রেস, অভিযাত্রী কমিউটার, রূপসী বাংলা, জাহানাবাদ এক্সপ্রেস ও ভাটিয়াপাড়া এক্সপ্রেস। রেলপথ ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্র জানায়, নাশকতার আশঙ্কায় এখনই ট্রেন চালুর চিন্তা নেই।

গত ১৭ নভেম্বর টুঙ্গিপাড়া থানায় এবং ১৯ নভেম্বর মুকসুদপুর থানায় আগুন দেওয়া হয়। এই দুই থানার কার্যক্রম এখন গোপালগঞ্জ সদর থানা থেকে চালানো হচ্ছে। মুকসুদপুরের ইউএনও মাহমুদ আশিক কবির জানান, পুড়ে যাওয়া থানা দুটির সংস্কারকাজ এখনো শুরু হয়নি।

স্থানীয় সরকার মন্ত্রণালয়ের আওতায় জেলা পরিষদ, উপজেলা পরিষদ, পৌরসভা ও ইউনিয়ন পরিষদের তৃতীয় কিস্তির বরাদ্দ গোপালগঞ্জের জন্য দেওয়া হবে না। জানুয়ারি থেকে মার্চের কিস্তির টাকাও বন্ধ থাকবে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব মনজুর মোর্শেদ চৌধুরী বলেন, ট্রেন যোগাযোগ চালুর বিষয়টি রেলপথ মন্ত্রণালয় দেখবে।

উল্লেখ্য, ১৫ নভেম্বর কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের কর্মসূচি ঘিরে গোপালগঞ্জে পুলিশের সাঁজোয়া যানে আগুন, পুলিশ বক্স ভাঙচুর ও বিএনপির তিন সংসদ সদস্যের বাড়িতে আগুন দেওয়ার ঘটনা ঘটে।

ছবি: সংগৃহীত

লিংক কপি হয়েছে ✓
নারায়ণগঞ্জে কনস্টেবল আনোয়ার হত্যায় গ্রেপ্তার ৬, পালাতে গিয়ে একজন গুলিবিদ্ধ নারায়ণগঞ্জে কনস্টেবল আনোয়ার হত্যায় গ্রেপ্তার ৬, পালাতে গিয়ে একজন গুলিবিদ্ধ ◷ ৩২ মিনিট আগে ১৭ হাজার টাকা মজুরি প্রত্যাখ্যান করে গাজীপুরে মহাসড়ক অবরোধ, টিয়ারশেল-সাউন্ড গ্রেনেড ১৭ হাজার টাকা মজুরি প্রত্যাখ্যান করে গাজীপুরে মহাসড়ক অবরোধ, টিয়ারশেল-সাউন্ড গ্রেনেড ◷ ৩৩ মিনিট আগে মৃত্যুর দৃশ্যধারণের আগেই বগুড়ায় শুটিংয়ে গিয়ে মারা গেলেন অভিনেতা সোহেল খান মৃত্যুর দৃশ্যধারণের আগেই বগুড়ায় শুটিংয়ে গিয়ে মারা গেলেন অভিনেতা সোহেল খান ◷ ৯ ঘণ্টা ৪২ মিনিট আগে শেখ হাসিনার ফেরার গুঞ্জনের মধ্যে সাতক্ষীরা সীমান্তে বিজিবির কড়া নজরদারি শেখ হাসিনার ফেরার গুঞ্জনের মধ্যে সাতক্ষীরা সীমান্তে বিজিবির কড়া নজরদারি ◷ ১০ ঘণ্টা ১৫ মিনিট আগে লক্ষ্মীপুর আদালতে ‘জয় বাংলা’ স্লোগান, রাষ্ট্রপক্ষের আইনজীবীদের ‘চোখ উপড়ে’ ফেলার হুমকির অভিযোগ লক্ষ্মীপুর আদালতে ‘জয় বাংলা’ স্লোগান, রাষ্ট্রপক্ষের আইনজীবীদের ‘চোখ উপড়ে’ ফেলার হুমকির অভিযোগ ◷ ১০ ঘণ্টা ৩৬ মিনিট আগে ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় সহ-সভাপতি ইফতেখার চৌধুরী সজীব লালবাগে গ্রেপ্তার ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় সহ-সভাপতি ইফতেখার চৌধুরী সজীব লালবাগে গ্রেপ্তার ◷ ১১ ঘণ্টা ১৯ মিনিট আগে