তিন মেজর জেনারেলকে রাষ্ট্রদূত পদ থেকে প্রত্যাহার
বাংলাদেশ ডেস্ক
|
প্রকাশিত:
০১:২০ এএম,
২৫ নভেম্বর, ২০২৬
48
আরাফাত হোসেন রিজভীক্রীড়া সম্পাদক
রাষ্ট্রদূতের দায়িত্বে থাকা সেনাবাহিনীর তিন মেজর জেনারেলকে প্রত্যাহার করেছে সরকার। তাঁরা হলেন মেজর জেনারেল মোহাম্মদ মাহবুবুর রশীদ, মেজর জেনারেল মো. মাকসুদুল হক ও মেজর জেনারেল মো. জাহাংগীর আলম।
মঙ্গলবার (২৪ নভেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় এ-সংক্রান্ত আদেশ জারি করে।
আদেশ অনুযায়ী, তাঁদের চাকরি সশস্ত্র বাহিনী বিভাগের তত্ত্বাবধানে ন্যস্ত করা হয়েছে, যাতে তাঁরা সেনাবাহিনীতে ফিরতে পারেন। এর মধ্য দিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে রাষ্ট্রদূত হিসেবে তাঁদের দায়িত্বের অবসান হলো।
প্রেষণে রাষ্ট্রদূত হিসেবে নিয়োগের সময় তাঁদের চাকরি পররাষ্ট্র মন্ত্রণালয়ে ন্যস্ত ছিল।
ছবি: উইকিমিডিয়া কমন্স





