অনলাইন, ১২ নভেম্বর, ২০২৬
Bangla Media Hub - সব খবর, এক প্ল্যাটফর্মে লাইভ টিভি, সরাসরি দেখুন - Bangla Media Hub YouTube ও Facebook লাইভ - Bangla Media Hub রেডিও, পত্রিকা আর আরও অনেক কিছু - Bangla Media Hub Ad
সর্বশেষ খবর
সাধারণ মানুষ রাজপথে না নামলে মাফিয়াদের বিদায় করা যেত না: স্পিকার তুরস্ক সফর শেষে দেশের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান মালয়েশিয়া যেতে অভিবাসন ব্যয় ১ লাখ ৫৪ হাজার টাকা নির্ধারণ, বেশি নিলে ব্যবস্থা নুসরাতের বাড়িতে আগুন: শর্টসার্কিটের ধারণা স্বরাষ্ট্রমন্ত্রীর, সংসদে বিরোধীদের তীব্র প্রতিবাদ হামমুক্ত দেশের মর্যাদা হারানোর ঝুঁকিতে যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও গুয়াতেমালা অজ্ঞাত সৈনিকের সমাধিতে হেগসেথের সফরসঙ্গীদের ভর্ৎসনা করলেন প্রহরী মধ্যবর্তী নির্বাচনে ধাক্কার পরও সিনেটে রিপাবলিকান নেতা পুনর্নির্বাচিত জন থুন ঝড় ‘চার্লস’: পর্তুগালে ৩০০-র বেশি ফ্লাইট বাতিল, দেশজুড়ে স্কুল বন্ধ আওয়ামী লীগকে তথ্য পাচারের অভিযোগ: চট্টগ্রামে আরআরএফ এসপির দুটি ফোন জব্দ নিরাপত্তাশঙ্কায় কাতার অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ থেকে দল প্রত্যাহার করল যুক্তরাষ্ট্র ইতালি, যুক্তরাজ্য ও আয়ারল্যান্ডের হাজারো স্কুলে বোমা হামলার হুমকি এনভিডিয়া ও সিইও জেনসেন হুয়াংয়ের বিরুদ্ধে বিনিয়োগকারীর মামলা মজুরির দাবিতে গাজীপুরে মহাসড়ক অবরোধ, পোশাকশ্রমিকরা পাবেন ৩০ টাকা কেজিতে চাল নেত্রকোণায় ১১ বছরের শিশু ধর্ষণের ঘটনায় আলোচিত মাদ্রাসা শিক্ষকের মৃত্যুদণ্ড জাল ভ্রমণ করে ভারতে যাওয়ার পথে সাত ভারতীয় নাগরিক আটক, মুচলেকায় মুক্তি
হোম › বাংলাদেশ › হবিগঞ্জে সড়ক দুর্ঘটনায় কমলগঞ্জের দুই ব্যক্তি নিহত

হবিগঞ্জে সড়ক দুর্ঘটনায় কমলগঞ্জের দুই ব্যক্তি নিহত

বাংলাদেশ ডেস্ক | প্রকাশিত: ০৯:১৯ এএম, ১২ নভেম্বর, ২০২৬ 2
হবিগঞ্জে সড়ক দুর্ঘটনায় কমলগঞ্জের দুই ব্যক্তি নিহত
তিমির বনিক
তিমির বনিকমৌলভীবাজার প্রতিনিধি॥

সিলেট বিভাগের হবিগঞ্জের মাধবপুরে ঢাকা–সিলেট মহাসড়কে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ইসলামপুর ইউনিয়নের মোকাবিল গ্রামের মণিপুরী মুসলিম সম্প্রদায়ের দুই ব্যক্তি নিহত হয়েছেন।

নিহতরা হলেন জসিম আহমেদ ও আবুল কালাম। তাঁরা দুজনই সিলেট ডাক বিভাগে কর্মরত ছিলেন। জসিম আহমেদ ডাক বিভাগের গাড়িচালক এবং আবুল কালাম মেইল গার্ড হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

গতকাল রাতে মাধবপুরের নয়াপাড়া কাওসারনগর এলাকায় ডাক বাহী মেইল গাড়ি ও পাথরবোঝাই ট্রাকের সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই তাঁদের মৃত্যু হয়।

একই গ্রামের দুই ব্যক্তির এমন মর্মান্তিক মৃত্যুতে কমলগঞ্জের মোকাবিল গ্রামসহ পুরো এলাকায় শোকের আবহ বিরাজ করছে।

মরহুমদের রুহের মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন স্বজন ও শুভাকাঙ্ক্ষীরা। তাদের দু'জনের মৃত্যুতে মণিপুরী মুসলিম সম্প্রদায়ের মাঝে শোকের ছায়া নেমে এসেছে। মহান আল্লাহ তাআলা তাঁকে ক্ষমা করে জান্নাতুল ফেরদৌস নসিব করুন এবং শোকসন্তপ্ত পরিবারকে এই অপূরণীয় ক্ষতি সহ্য করার শক্তি ও ধৈর্য দান করুন।আমিন।

লিংক কপি হয়েছে ✓