অনলাইন, ১২ নভেম্বর, ২০২৬
Bangla Media Hub - সব খবর, এক প্ল্যাটফর্মে লাইভ টিভি, সরাসরি দেখুন - Bangla Media Hub YouTube ও Facebook লাইভ - Bangla Media Hub রেডিও, পত্রিকা আর আরও অনেক কিছু - Bangla Media Hub Ad
সর্বশেষ খবর
সাধারণ মানুষ রাজপথে না নামলে মাফিয়াদের বিদায় করা যেত না: স্পিকার তুরস্ক সফর শেষে দেশের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান মালয়েশিয়া যেতে অভিবাসন ব্যয় ১ লাখ ৫৪ হাজার টাকা নির্ধারণ, বেশি নিলে ব্যবস্থা নুসরাতের বাড়িতে আগুন: শর্টসার্কিটের ধারণা স্বরাষ্ট্রমন্ত্রীর, সংসদে বিরোধীদের তীব্র প্রতিবাদ হামমুক্ত দেশের মর্যাদা হারানোর ঝুঁকিতে যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও গুয়াতেমালা অজ্ঞাত সৈনিকের সমাধিতে হেগসেথের সফরসঙ্গীদের ভর্ৎসনা করলেন প্রহরী মধ্যবর্তী নির্বাচনে ধাক্কার পরও সিনেটে রিপাবলিকান নেতা পুনর্নির্বাচিত জন থুন ঝড় ‘চার্লস’: পর্তুগালে ৩০০-র বেশি ফ্লাইট বাতিল, দেশজুড়ে স্কুল বন্ধ আওয়ামী লীগকে তথ্য পাচারের অভিযোগ: চট্টগ্রামে আরআরএফ এসপির দুটি ফোন জব্দ নিরাপত্তাশঙ্কায় কাতার অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ থেকে দল প্রত্যাহার করল যুক্তরাষ্ট্র ইতালি, যুক্তরাজ্য ও আয়ারল্যান্ডের হাজারো স্কুলে বোমা হামলার হুমকি এনভিডিয়া ও সিইও জেনসেন হুয়াংয়ের বিরুদ্ধে বিনিয়োগকারীর মামলা মজুরির দাবিতে গাজীপুরে মহাসড়ক অবরোধ, পোশাকশ্রমিকরা পাবেন ৩০ টাকা কেজিতে চাল নেত্রকোণায় ১১ বছরের শিশু ধর্ষণের ঘটনায় আলোচিত মাদ্রাসা শিক্ষকের মৃত্যুদণ্ড জাল ভ্রমণ করে ভারতে যাওয়ার পথে সাত ভারতীয় নাগরিক আটক, মুচলেকায় মুক্তি
হোম › আন্তর্জাতিক › ইতালি, যুক্তরাজ্য ও আয়ারল্যান্ডের হাজারো স্কুলে বোমা হামলার হুমকি

ইতালি, যুক্তরাজ্য ও আয়ারল্যান্ডের হাজারো স্কুলে বোমা হামলার হুমকি

আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ০৯:২৪ এএম, ১২ নভেম্বর, ২০২৬ 29
ইতালি, যুক্তরাজ্য ও আয়ারল্যান্ডের হাজারো স্কুলে বোমা হামলার হুমকি
NYVB
ডেস্ক রিপোর্ট

ইতালির প্রায় ৬ হাজার ৩০০ স্কুলে একযোগে ইমেইলে বোমা হামলার হুমকি আসার পর দেশজুড়ে স্কুল খালি করে শিক্ষার্থীদের সরিয়ে নেওয়া হয়েছে। বুধবার (১১ নভেম্বর) স্কটল্যান্ড, উত্তর আয়ারল্যান্ড ও আয়ারল্যান্ড প্রজাতন্ত্রের অনেক স্কুলেও একই ধরনের হুমকি-ইমেইল পাঠানো হয়।

রোম, নেপলস, ভিচেনজা, ফ্লোরেন্স, পিসা ও ত্রিয়েস্তেসহ ইতালির বিভিন্ন শহরের শিক্ষাপ্রতিষ্ঠান সতর্কতামূলকভাবে খালি করা হয়। তল্লাশিতে বিপজ্জনক কিছু না পাওয়ায় পরে সতর্কতা প্রত্যাহার করা হয় এবং শিক্ষার্থীরা ক্লাসে ফেরে। যুক্তরাজ্য ও আয়ারল্যান্ডে পুলিশ হুমকিগুলো ভুয়া বলে জানিয়েছে।

রয়টার্সের বরাতে জানা যায়, ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি শীর্ষ মন্ত্রী ও গোয়েন্দা প্রধানদের নিয়ে জরুরি বৈঠক ডাকেন। তিনি বলেছেন, জনমনে আতঙ্ক ছড়াতে পরিকল্পিতভাবে এসব বার্তা পাঠানো হয়েছে বলে মনে হচ্ছে। শিক্ষামন্ত্রী জুসেপ্পে ভালদিতারা একে প্রকৃত বিপদের চেয়ে সাইবার হামলা হওয়ার সম্ভাবনাই বেশি বলে মন্তব্য করেন।

ইমেইলে প্রেরক হিসেবে একটি অপরিচিত গোষ্ঠীর স্বঘোষিত নেতার নাম ব্যবহার করা হয়েছে। একই নামে গত সপ্তাহে আয়ারল্যান্ড ও বুলগেরিয়ার সংবাদমাধ্যমেও ভুয়া বোমা হুমকি পাঠানো হয়েছিল। কয়েকজন ইউরোপীয় কর্মকর্তা এর পেছনে রাশিয়ার সম্পৃক্ততার সন্দেহ করলেও মস্কো তা পশ্চিমা অপপ্রচার বলে নাকচ করেছে।

সূত্র: বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম, রয়টার্স

ছবি: রয়টার্স

লিংক কপি হয়েছে ✓