অনলাইন, ১২ নভেম্বর, ২০২৬
Bangla Media Hub - সব খবর, এক প্ল্যাটফর্মে লাইভ টিভি, সরাসরি দেখুন - Bangla Media Hub YouTube ও Facebook লাইভ - Bangla Media Hub রেডিও, পত্রিকা আর আরও অনেক কিছু - Bangla Media Hub Ad
সর্বশেষ খবর
বিবিসির বিরুদ্ধে ট্রাম্পের ১০০০ কোটি ডলারের মানহানির মামলা চলবে: মার্কিন আদালত প্রধানমন্ত্রীর বাসা ‘জাতীয় গ্রিডে নেই’, চলছে সৌরবিদ্যুতে: সংসদে বিদ্যুৎমন্ত্রী যুব এশিয়া কাপ: সেমিফাইনালে আজ বাংলাদেশের প্রতিপক্ষ অপরাজিত পাকিস্তান এইচএসসিতে শূন্য পাস: ১৫ শতাংশের নিচে পাস করা কলেজ একীভূত করার প্রস্তাব কুমিল্লা বোর্ডের পেনসিলভেনিয়ায় ডেমোক্র্যাটদের ‘ট্রাইফেক্টা’: ন্যূনতম মজুরি দ্বিগুণের বেশি করার অঙ্গীকার গভর্নর শাপিরোর ভেটেরান্স ডে-তে আর্লিংটনে ট্রাম্প: প্রস্তাবিত বিজয় তোরণ উৎসর্গ হবে সাবেক সেনাদের যুক্তরাষ্ট্রে রাশিয়ার রাষ্ট্রদূত আলেক্সান্ডার দারচিয়েভ আর নেই কপ-৩১ জলবায়ু সম্মেলনে যোগ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান, বিশ্বনেতাদের সঙ্গে বৈঠকের কর্মসূচি ঢাকায় হাতবোমা আসছে কোথা থেকে? উৎস খুঁজছে পুলিশ, চার জেলায় কড়া নজরদারির নির্দেশ সুপ্রিম কোর্টের পরও থামেনি লড়াই: আদেশ বাতিলের আবেদন ও আদালতের জবাব রোজায় ১০ পণ্য ৯০ দিনের বাকিতে আমদানির সুযোগ দিল বাংলাদেশ ব্যাংক বিদেশি গোয়েন্দা সংস্থার সঙ্গে বৈঠকের অভিযোগ প্রমাণের চ্যালেঞ্জ জামায়াত আমিরের জুলাই গণহত্যার বিচার ও জবাবদিহিতে জাতিসংঘের জোর শ্রীমঙ্গলে হাসিব আল ইসলামের ওপর হামলায় ছাত্রলীগের সাবেক নেতা হাবিবসহ ১৬ জনের বিরুদ্ধে মামলা কুড়িগ্রামে বছির হত্যা মামলায় এজাহারভুক্ত ৬ আসামি বাদ, পুনঃতদন্তের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ
হোম › জাতীয় › প্রধানমন্ত্রীর বাসা ‘জাতীয় গ্রিডে নেই’, চলছে সৌরবিদ্যুতে: সংসদে বিদ্যুৎমন্ত্রী

প্রধানমন্ত্রীর বাসা ‘জাতীয় গ্রিডে নেই’, চলছে সৌরবিদ্যুতে: সংসদে বিদ্যুৎমন্ত্রী

বাংলাদেশ ডেস্ক | প্রকাশিত: ০৮:০৩ পিএম, ১১ নভেম্বর, ২০২৬ 45
প্রধানমন্ত্রীর বাসা ‘জাতীয় গ্রিডে নেই’, চলছে সৌরবিদ্যুতে: সংসদে বিদ্যুৎমন্ত্রী
তাহিনা হোসেন প্রকৃতি
তাহিনা হোসেন প্রকৃতিনির্বাহী সম্পাদক॥

গুলশানে প্রধানমন্ত্রী তারেক রহমানের বাসা জাতীয় গ্রিডের বিদ্যুতের বদলে সৌরবিদ্যুতে চলছে বলে জাতীয় সংসদে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। বুধবার (১১ নভেম্বর) সংসদে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য শওকত আরা আক্তারের উত্থাপিত জরুরি জনগুরুত্বপূর্ণ বিষয়ের জবাবে তিনি এ তথ্য দেন।

মন্ত্রী বলেন, “আমাদের প্রধানমন্ত্রী এখন কিন্তু গ্রিডে নাই।” প্রধানমন্ত্রীর বাসায় সৌরবিদ্যুৎ ব্যবস্থা ও ব্যাটারি বসানো হয়েছে। মন্ত্রীদের বাড়িতেও সৌরবিদ্যুৎ বসানো শুরু হয়েছে বলে জানান তিনি। এ সময় ডেপুটি স্পিকার কায়সার কামাল আশা প্রকাশ করেন, মন্ত্রিসভার অন্য সদস্যরাও এ উদ্যোগ অনুসরণ করবেন।

বিদ্যুৎমন্ত্রী জানান, নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী মোট বিদ্যুৎ উৎপাদনের ৩০ শতাংশ সৌরবিদ্যুৎ থেকে আনার লক্ষ্য রয়েছে সরকারের। প্রথম পাঁচ বছরে ১০ হাজার মেগাওয়াটের লক্ষ্যমাত্রা ঠিক করা হয়েছে। সরকারের সৌরবিদ্যুৎ দরপত্রে আট হাজারের বেশি আবেদন জমা পড়েছে এবং আবেদনের সময় তিন মাস বাড়ানো হয়েছে। অধ্যাদেশ জারির পর দুই মাসে জাতীয় গ্রিডে ২০০ মেগাওয়াট সৌরবিদ্যুৎ যুক্ত হয়েছে।

মন্ত্রী আরও জানান, বাড়ির ছাদে উৎপাদিত উদ্বৃত্ত বিদ্যুৎ সরকার প্রতি ইউনিট ১০ টাকায় কিনবে। ছোট উদ্যোক্তারা কয়েকটি বাড়ির ছাদে সৌরবিদ্যুৎ বসিয়ে ব্যবসা করতে পারবেন। সরকারি দপ্তরে সৌরবিদ্যুৎ বসাতে জেলা প্রশাসকদের নির্দেশ ও অর্থ বরাদ্দ দেওয়া হয়েছে।

ছবি: সংগৃহীত

লিংক কপি হয়েছে ✓
কপ-৩১ জলবায়ু সম্মেলনে যোগ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান, বিশ্বনেতাদের সঙ্গে বৈঠকের কর্মসূচি কপ-৩১ জলবায়ু সম্মেলনে যোগ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান, বিশ্বনেতাদের সঙ্গে বৈঠকের কর্মসূচি ◷ ১৫ ঘণ্টা ৪২ মিনিট আগে ঢাকায় হাতবোমা আসছে কোথা থেকে? উৎস খুঁজছে পুলিশ, চার জেলায় কড়া নজরদারির নির্দেশ ঢাকায় হাতবোমা আসছে কোথা থেকে? উৎস খুঁজছে পুলিশ, চার জেলায় কড়া নজরদারির নির্দেশ ◷ ২০ ঘণ্টা ৩৩ মিনিট আগে ১৫ লাখ রোহিঙ্গা অর্থনীতির জন্য বোঝা, প্রত্যাবাসনে আন্তর্জাতিক সহযোগিতা চাইলেন স্বরাষ্ট্রমন্ত্রী ১৫ লাখ রোহিঙ্গা অর্থনীতির জন্য বোঝা, প্রত্যাবাসনে আন্তর্জাতিক সহযোগিতা চাইলেন স্বরাষ্ট্রমন্ত্রী ◷ ২৩ ঘণ্টা আগে হামের উপসর্গে একদিনে আরও ৬ জনের মৃত্যু, নতুন রোগী ১৪৬৪ জন হামের উপসর্গে একদিনে আরও ৬ জনের মৃত্যু, নতুন রোগী ১৪৬৪ জন ◷ ২৩ ঘণ্টা ৮ মিনিট আগে পার্বত্য চট্টগ্রামে পাঁচ বছরে সশস্ত্র হামলায় ৩০৮ বেসামরিক নাগরিক নিহত: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী পার্বত্য চট্টগ্রামে পাঁচ বছরে সশস্ত্র হামলায় ৩০৮ বেসামরিক নাগরিক নিহত: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী ◷ ২৩ ঘণ্টা ১১ মিনিট আগে সৌদিতে হামলাজনিত পরিস্থিতি: বিমানের ঢাকা-রিয়াদ রুটে ফ্লাইট ৩০ নভেম্বর পর্যন্ত বন্ধ সৌদিতে হামলাজনিত পরিস্থিতি: বিমানের ঢাকা-রিয়াদ রুটে ফ্লাইট ৩০ নভেম্বর পর্যন্ত বন্ধ ◷ ১ দিন আগে