অনলাইন, ১২ নভেম্বর, ২০২৬
Bangla Media Hub - সব খবর, এক প্ল্যাটফর্মে লাইভ টিভি, সরাসরি দেখুন - Bangla Media Hub YouTube ও Facebook লাইভ - Bangla Media Hub রেডিও, পত্রিকা আর আরও অনেক কিছু - Bangla Media Hub Ad
সর্বশেষ খবর
হাসিনার ডিসেম্বরে ফেরা নিয়ে দিল্লির ভাবনা: দুই শর্তের কারণে সম্ভাবনা ক্ষীণ — বিবিসি বাংলা নুসরাতের বাড়িতে আগুনের প্রতিবাদে দেশজুড়ে বিক্ষোভের নির্দেশ এনসিপির সাধারণ মানুষ রাজপথে না নামলে মাফিয়াদের বিদায় করা যেত না: স্পিকার তুরস্ক সফর শেষে দেশের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান মালয়েশিয়া যেতে অভিবাসন ব্যয় ১ লাখ ৫৪ হাজার টাকা নির্ধারণ, বেশি নিলে ব্যবস্থা নুসরাতের বাড়িতে আগুন: শর্টসার্কিটের ধারণা স্বরাষ্ট্রমন্ত্রীর, সংসদে বিরোধীদের তীব্র প্রতিবাদ হামমুক্ত দেশের মর্যাদা হারানোর ঝুঁকিতে যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও গুয়াতেমালা অজ্ঞাত সৈনিকের সমাধিতে হেগসেথের সফরসঙ্গীদের ভর্ৎসনা করলেন প্রহরী মধ্যবর্তী নির্বাচনে ধাক্কার পরও সিনেটে রিপাবলিকান নেতা পুনর্নির্বাচিত জন থুন ঝড় ‘চার্লস’: পর্তুগালে ৩০০-র বেশি ফ্লাইট বাতিল, দেশজুড়ে স্কুল বন্ধ আওয়ামী লীগকে তথ্য পাচারের অভিযোগ: চট্টগ্রামে আরআরএফ এসপির দুটি ফোন জব্দ নিরাপত্তাশঙ্কায় কাতার অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ থেকে দল প্রত্যাহার করল যুক্তরাষ্ট্র ইতালি, যুক্তরাজ্য ও আয়ারল্যান্ডের হাজারো স্কুলে বোমা হামলার হুমকি এনভিডিয়া ও সিইও জেনসেন হুয়াংয়ের বিরুদ্ধে বিনিয়োগকারীর মামলা মজুরির দাবিতে গাজীপুরে মহাসড়ক অবরোধ, পোশাকশ্রমিকরা পাবেন ৩০ টাকা কেজিতে চাল
হোম › আন্তর্জাতিক › ঝড় ‘চার্লস’: পর্তুগালে ৩০০-র বেশি ফ্লাইট বাতিল, দেশজুড়ে স্কুল বন্ধ

ঝড় ‘চার্লস’: পর্তুগালে ৩০০-র বেশি ফ্লাইট বাতিল, দেশজুড়ে স্কুল বন্ধ

আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ০৯:৩৪ এএম, ১২ নভেম্বর, ২০২৬ 27
ঝড় ‘চার্লস’: পর্তুগালে ৩০০-র বেশি ফ্লাইট বাতিল, দেশজুড়ে স্কুল বন্ধ
NYVB
ডেস্ক রিপোর্ট

শক্তিশালী ঝড় ‘চার্লস’-এর কারণে পর্তুগালে ৩০০টির বেশি ফ্লাইট বাতিল করা হয়েছে এবং দেশজুড়ে সব স্কুল বন্ধ রাখা হয়েছে। বুধবার (১১ নভেম্বর) দেশটির চারটি আন্তর্জাতিক বিমানবন্দরে কার্যক্রম বন্ধ থাকে। আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রায় ৮ হাজার স্কুলে ক্লাস বাতিল করা হয়, যা স্মরণকালে নজিরবিহীন। শত শত সুপারমার্কেট ও সব অপরিহার্য নয় এমন সরকারি সেবাও বন্ধ ছিল। লিসবনে চলমান ওয়েব সামিটের ওই দিনের কর্মসূচিও বাতিল করেন আয়োজকেরা।

দেশটির আবহাওয়া সংস্থা আইপিএমএ কিছু এলাকায় ঘণ্টায় ১২০ কিলোমিটারের বেশি গতির দমকা হাওয়া রেকর্ড করেছে। আলগার্ভ অঞ্চলে সর্বোচ্চ সতর্কতা ‘রেড অ্যালার্ট’ জারি ছিল। ইউরোনিউজ আগেই পর্তুগাল ও স্পেনে ভারী বৃষ্টি ও ঘণ্টায় ১২০ কিলোমিটার গতির ঝোড়ো হাওয়ার পূর্বাভাস দিয়েছিল।

প্রধানমন্ত্রী লুইস মন্তেনেগ্রো সংকট মোকাবিলা ইউনিটের বৈঠকে সভাপতিত্ব করেন। স্বরাষ্ট্রমন্ত্রী লুইস নেভেস অতিরিক্ত প্রতিক্রিয়ার অভিযোগ নাকচ করে বলেন, আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ীই ব্যবস্থা নেওয়া হয়েছে। ঝড়ে বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

সূত্র: আল জাজিরা, ইউরোনিউজ

ছবি: ইপিএ

লিংক কপি হয়েছে ✓