শ্রীলঙ্কাকে ৪-০ গোলে উড়িয়ে গ্রুপসেরা হয়ে সাফের সেমিফাইনালে বাংলাদেশ
সাফ চ্যাম্পিয়নশিপে দুর্দান্ত পারফরম্যান্সে শ্রীলঙ্কাকে ৪-০ গোলে হারিয়ে ‘এ’ গ্রুপের চ্যাম্পিয়ন হয়ে সেমিফাইনালে উঠেছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল।
বুধবার (১১ নভেম্বর) পল্টনের জাতীয় স্টেডিয়ামে বাংলাদেশের হয়ে গোল করেন অধিনায়ক হামজা চৌধুরী, শমিত সোম, ফারহান আলী ওয়াহিদ ও রাকিব হোসেন। অধিনায়ক হিসেবে অভিষেক ম্যাচেই গোল পান হামজা, আর প্রথমবার সাফে খেলতে নেমেই দর্শনীয় গোল করেন ফারহান।
দ্য ডেইলি স্টারের প্রতিবেদন অনুযায়ী, এটি গত ২৭ বছরে বাংলাদেশের সবচেয়ে বড় জয়। প্রথম ম্যাচে ভুটানকে ১-০ গোলে হারানো বাংলাদেশ দুই জয়ে ৬ পয়েন্ট নিয়ে গ্রুপসেরা হয়েছে।
সেমিফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ ‘বি’ গ্রুপের রানার্সআপ পাকিস্তান। অন্য সেমিফাইনালে ‘বি’ গ্রুপ চ্যাম্পিয়ন ভারতের মুখোমুখি হবে ভুটান।
ম্যাচ শেষে কোচ টমাস ডুলি হামজার নেতৃত্ব ও ফারহানের গোলের প্রশংসা করে বলেন, হামজার চেয়ে ভালো অধিনায়ক আর কেউ হতে পারে না।
সূত্র: বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম, দ্য ডেইলি স্টার
ছবি: বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম





