স্মৃতিকথায় সোনিয়া গান্ধী: ‘তোমাকেও ওরা মেরে ফেলবে’
ভারতের কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধীর সদ্য প্রকাশিত আত্মজীবনী ‘বিলংগিং: আ জার্নি অব লাভ’-এ উঠে এসেছে শাশুড়ি ইন্দিরা গান্ধী ও স্বামী রাজীব গান্ধীর হত্যাকাণ্ড ঘিরে তাঁর ব্যক্তিগত বেদনার কথা।
১৯৮৪ সালের ৩১ অক্টোবর দুই দেহরক্ষীর গুলিতে ইন্দিরা গান্ধী নিহত হওয়ার পর সেদিন সন্ধ্যাতেই প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন রাজীব গান্ধী। স্মৃতিকথায় সোনিয়া লিখেছেন, তখন তিনি রাজীবকে বলেছিলেন, “ওরা তোমাকেও মেরে ফেলবে।” জবাবে রাজীব বলেছিলেন, “ওরা আমাকে এমনিতেই মেরে ফেলবে।”
১৯৯১ সালে আত্মঘাতী হামলায় রাজীব গান্ধী নিহত হন। বইয়ে সোনিয়া জানিয়েছেন, দালাই লামা তাঁকে প্রশ্ন করেছিলেন, স্বামীর হত্যাকারীদের প্রতি প্রতিশোধের ভাবনা আছে কি না। উত্তরে তিনি বলেছিলেন, “না, নেই।”
২০০৪ সালের নির্বাচনে কংগ্রেস জোট জয়ী হওয়ার পর প্রধানমন্ত্রিত্ব প্রত্যাখ্যান করে মনমোহন সিংকে মনোনীত করার প্রসঙ্গও স্মৃতিকথায় রয়েছে। ব্রিটিশ দৈনিক দ্য গার্ডিয়ানকেও এ নিয়ে সাক্ষাৎকার দিয়েছেন সোনিয়া গান্ধী, যা প্রথম আলোতে প্রকাশিত হয়েছে।
সূত্র: বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম, প্রথম আলো
ছবি: রয়টার্স





