অনলাইন, ১২ নভেম্বর, ২০২৬
Bangla Media Hub - সব খবর, এক প্ল্যাটফর্মে লাইভ টিভি, সরাসরি দেখুন - Bangla Media Hub YouTube ও Facebook লাইভ - Bangla Media Hub রেডিও, পত্রিকা আর আরও অনেক কিছু - Bangla Media Hub Ad
সর্বশেষ খবর
হাসিনার ডিসেম্বরে ফেরা নিয়ে দিল্লির ভাবনা: দুই শর্তের কারণে সম্ভাবনা ক্ষীণ — বিবিসি বাংলা নুসরাতের বাড়িতে আগুনের প্রতিবাদে দেশজুড়ে বিক্ষোভের নির্দেশ এনসিপির সাধারণ মানুষ রাজপথে না নামলে মাফিয়াদের বিদায় করা যেত না: স্পিকার তুরস্ক সফর শেষে দেশের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান মালয়েশিয়া যেতে অভিবাসন ব্যয় ১ লাখ ৫৪ হাজার টাকা নির্ধারণ, বেশি নিলে ব্যবস্থা নুসরাতের বাড়িতে আগুন: শর্টসার্কিটের ধারণা স্বরাষ্ট্রমন্ত্রীর, সংসদে বিরোধীদের তীব্র প্রতিবাদ হামমুক্ত দেশের মর্যাদা হারানোর ঝুঁকিতে যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও গুয়াতেমালা অজ্ঞাত সৈনিকের সমাধিতে হেগসেথের সফরসঙ্গীদের ভর্ৎসনা করলেন প্রহরী মধ্যবর্তী নির্বাচনে ধাক্কার পরও সিনেটে রিপাবলিকান নেতা পুনর্নির্বাচিত জন থুন ঝড় ‘চার্লস’: পর্তুগালে ৩০০-র বেশি ফ্লাইট বাতিল, দেশজুড়ে স্কুল বন্ধ আওয়ামী লীগকে তথ্য পাচারের অভিযোগ: চট্টগ্রামে আরআরএফ এসপির দুটি ফোন জব্দ নিরাপত্তাশঙ্কায় কাতার অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ থেকে দল প্রত্যাহার করল যুক্তরাষ্ট্র ইতালি, যুক্তরাজ্য ও আয়ারল্যান্ডের হাজারো স্কুলে বোমা হামলার হুমকি এনভিডিয়া ও সিইও জেনসেন হুয়াংয়ের বিরুদ্ধে বিনিয়োগকারীর মামলা মজুরির দাবিতে গাজীপুরে মহাসড়ক অবরোধ, পোশাকশ্রমিকরা পাবেন ৩০ টাকা কেজিতে চাল
হোম › স্বাস্থ্য › হামমুক্ত দেশের মর্যাদা হারানোর ঝুঁকিতে যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও গুয়াতেমালা

হামমুক্ত দেশের মর্যাদা হারানোর ঝুঁকিতে যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও গুয়াতেমালা

যুক্তরাষ্ট্র ডেস্ক | প্রকাশিত: ০৯:৩৪ এএম, ১২ নভেম্বর, ২০২৬ 29
হামমুক্ত দেশের মর্যাদা হারানোর ঝুঁকিতে যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও গুয়াতেমালা
NYVB
ডেস্ক রিপোর্ট

দীর্ঘস্থায়ী প্রাদুর্ভাবের কারণে হাম (মিজলস) নির্মূলের মর্যাদা হারানোর ঝুঁকিতে রয়েছে যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও গুয়াতেমালা। প্যান আমেরিকান হেলথ অর্গানাইজেশনের (পাহো) স্বাধীন বিশেষজ্ঞ কমিশন ওয়াশিংটনে চলতি সপ্তাহের সম্মেলনে বিষয়টি পর্যালোচনা করছে। পেরু ও বলিভিয়াও ঝুঁকিতে আছে। আল জাজিরা এ খবর দিয়েছে।

সিএনএন আগেই জানিয়েছিল, যুক্তরাষ্ট্রের হাম নির্মূল মর্যাদা পর্যালোচনার বৈঠক নভেম্বর পর্যন্ত পিছিয়ে দেওয়া হয়েছিল। কোনো দেশে একই ধরনের ভাইরাস টানা ১২ মাস বা তার বেশি সময় ছড়ালে দেশটি এই মর্যাদা হারায়।

পাহোর তথ্যমতে, ২০২৬ সালের জানুয়ারি থেকে অক্টোবর পর্যন্ত আমেরিকা অঞ্চলের ১৭টি দেশ ও অঞ্চলে ৫৭ হাজার ৬৬৬ জনের হাম শনাক্ত হয়েছে। ২০০০ সাল থেকে হামমুক্ত যুক্তরাষ্ট্রে ২০২৫ সালের জানুয়ারি থেকে প্রাদুর্ভাব চলছে, যা প্রায় ৩০ বছরের মধ্যে দেশটির সবচেয়ে বড় ও প্রাণঘাতী প্রাদুর্ভাব। কানাডা ২০২৫ সালের নভেম্বরে এ মর্যাদা হারিয়েছে।

কমিশনের সুপারিশের ভিত্তিতে পাহোর পরিচালক জারবাস বারবোসা চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন। আগামী সপ্তাহের শুরুতে এ ঘোষণা আসতে পারে। মার্কিন সিডিসির পরিচালক এরিকা শোয়ার্টজ বলেছেন, মর্যাদা হারালেও সিডিসির কর্মপদ্ধতিতে পরিবর্তন আসবে না।

সূত্র: আল জাজিরা, সিএনএন

ছবি: এএফপি

লিংক কপি হয়েছে ✓