অনলাইন, ১২ নভেম্বর, ২০২৬
Bangla Media Hub - সব খবর, এক প্ল্যাটফর্মে লাইভ টিভি, সরাসরি দেখুন - Bangla Media Hub YouTube ও Facebook লাইভ - Bangla Media Hub রেডিও, পত্রিকা আর আরও অনেক কিছু - Bangla Media Hub Ad
সর্বশেষ খবর
সাধারণ মানুষ রাজপথে না নামলে মাফিয়াদের বিদায় করা যেত না: স্পিকার তুরস্ক সফর শেষে দেশের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান মালয়েশিয়া যেতে অভিবাসন ব্যয় ১ লাখ ৫৪ হাজার টাকা নির্ধারণ, বেশি নিলে ব্যবস্থা নুসরাতের বাড়িতে আগুন: শর্টসার্কিটের ধারণা স্বরাষ্ট্রমন্ত্রীর, সংসদে বিরোধীদের তীব্র প্রতিবাদ হামমুক্ত দেশের মর্যাদা হারানোর ঝুঁকিতে যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও গুয়াতেমালা অজ্ঞাত সৈনিকের সমাধিতে হেগসেথের সফরসঙ্গীদের ভর্ৎসনা করলেন প্রহরী মধ্যবর্তী নির্বাচনে ধাক্কার পরও সিনেটে রিপাবলিকান নেতা পুনর্নির্বাচিত জন থুন ঝড় ‘চার্লস’: পর্তুগালে ৩০০-র বেশি ফ্লাইট বাতিল, দেশজুড়ে স্কুল বন্ধ আওয়ামী লীগকে তথ্য পাচারের অভিযোগ: চট্টগ্রামে আরআরএফ এসপির দুটি ফোন জব্দ নিরাপত্তাশঙ্কায় কাতার অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ থেকে দল প্রত্যাহার করল যুক্তরাষ্ট্র ইতালি, যুক্তরাজ্য ও আয়ারল্যান্ডের হাজারো স্কুলে বোমা হামলার হুমকি এনভিডিয়া ও সিইও জেনসেন হুয়াংয়ের বিরুদ্ধে বিনিয়োগকারীর মামলা মজুরির দাবিতে গাজীপুরে মহাসড়ক অবরোধ, পোশাকশ্রমিকরা পাবেন ৩০ টাকা কেজিতে চাল নেত্রকোণায় ১১ বছরের শিশু ধর্ষণের ঘটনায় আলোচিত মাদ্রাসা শিক্ষকের মৃত্যুদণ্ড জাল ভ্রমণ করে ভারতে যাওয়ার পথে সাত ভারতীয় নাগরিক আটক, মুচলেকায় মুক্তি
হোম › খেলার মাঠ › নিরাপত্তাশঙ্কায় কাতার অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ থেকে দল প্রত্যাহার করল যুক্তরাষ্ট্র

নিরাপত্তাশঙ্কায় কাতার অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ থেকে দল প্রত্যাহার করল যুক্তরাষ্ট্র

যুক্তরাষ্ট্র ডেস্ক | প্রকাশিত: ০৯:২৪ এএম, ১২ নভেম্বর, ২০২৬ 21
নিরাপত্তাশঙ্কায় কাতার অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ থেকে দল প্রত্যাহার করল যুক্তরাষ্ট্র
NYVB
ডেস্ক রিপোর্ট

নিরাপত্তাশঙ্কার কারণে কাতারে অনুষ্ঠিতব্য ছেলেদের ফিফা অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ থেকে দল প্রত্যাহার করে নিয়েছে যুক্তরাষ্ট্রের ফুটবল ফেডারেশন। বুধবার খেলোয়াড়দের পাঠানো এক চিঠিতে ফেডারেশন প্রাক-টুর্নামেন্ট প্রস্তুতি ক্যাম্প বাতিল এবং বিশ্বকাপে অংশ না নেওয়ার সিদ্ধান্ত জানায়। রয়টার্স চিঠিটি হাতে পাওয়ার কথা জানিয়েছে।

চিঠিতে বলা হয়, কাতার ভ্রমণ নিয়ে মার্কিন পররাষ্ট্র দপ্তরের তৃতীয় স্তরের (লেভেল ৩) সতর্কতা এবং কাতারে মার্কিন দূতাবাসের কর্মকর্তা ও তাঁদের পরিবারের জন্য জারি করা নির্দেশনা বিবেচনায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ফেডারেশন বলেছে, “আমাদের খেলোয়াড় ও কর্মকর্তাদের নিরাপত্তা ও সুস্থতাই সব সময় সর্বোচ্চ অগ্রাধিকার পাবে।”

৪৮ দলের এই টুর্নামেন্ট ১৯ নভেম্বর থেকে ১৩ ডিসেম্বর পর্যন্ত কাতারে হওয়ার কথা। ‘জে’ গ্রুপে চিলি ও আলজেরিয়ার সঙ্গে থাকা যুক্তরাষ্ট্রের প্রথম ম্যাচ ছিল ২১ নভেম্বর মন্টেনেগ্রোর বিপক্ষে।

রয়টার্স মন্তব্য চাইলে ফিফা তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া জানায়নি। ফিফা আনুষ্ঠানিক ঘোষণা না দেওয়া পর্যন্ত খেলোয়াড়দের প্রকাশ্যে মন্তব্য না করতে অনুরোধ করেছে মার্কিন ফেডারেশন।

সূত্র: রয়টার্স, দ্য ডেইলি স্টার

ছবি: উইকিমিডিয়া কমন্স (প্রতীকী)

লিংক কপি হয়েছে ✓