অনলাইন, ১২ নভেম্বর, ২০২৬
Bangla Media Hub - সব খবর, এক প্ল্যাটফর্মে লাইভ টিভি, সরাসরি দেখুন - Bangla Media Hub YouTube ও Facebook লাইভ - Bangla Media Hub রেডিও, পত্রিকা আর আরও অনেক কিছু - Bangla Media Hub Ad
সর্বশেষ খবর
সাধারণ মানুষ রাজপথে না নামলে মাফিয়াদের বিদায় করা যেত না: স্পিকার তুরস্ক সফর শেষে দেশের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান মালয়েশিয়া যেতে অভিবাসন ব্যয় ১ লাখ ৫৪ হাজার টাকা নির্ধারণ, বেশি নিলে ব্যবস্থা নুসরাতের বাড়িতে আগুন: শর্টসার্কিটের ধারণা স্বরাষ্ট্রমন্ত্রীর, সংসদে বিরোধীদের তীব্র প্রতিবাদ হামমুক্ত দেশের মর্যাদা হারানোর ঝুঁকিতে যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও গুয়াতেমালা অজ্ঞাত সৈনিকের সমাধিতে হেগসেথের সফরসঙ্গীদের ভর্ৎসনা করলেন প্রহরী মধ্যবর্তী নির্বাচনে ধাক্কার পরও সিনেটে রিপাবলিকান নেতা পুনর্নির্বাচিত জন থুন ঝড় ‘চার্লস’: পর্তুগালে ৩০০-র বেশি ফ্লাইট বাতিল, দেশজুড়ে স্কুল বন্ধ আওয়ামী লীগকে তথ্য পাচারের অভিযোগ: চট্টগ্রামে আরআরএফ এসপির দুটি ফোন জব্দ নিরাপত্তাশঙ্কায় কাতার অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ থেকে দল প্রত্যাহার করল যুক্তরাষ্ট্র ইতালি, যুক্তরাজ্য ও আয়ারল্যান্ডের হাজারো স্কুলে বোমা হামলার হুমকি এনভিডিয়া ও সিইও জেনসেন হুয়াংয়ের বিরুদ্ধে বিনিয়োগকারীর মামলা মজুরির দাবিতে গাজীপুরে মহাসড়ক অবরোধ, পোশাকশ্রমিকরা পাবেন ৩০ টাকা কেজিতে চাল নেত্রকোণায় ১১ বছরের শিশু ধর্ষণের ঘটনায় আলোচিত মাদ্রাসা শিক্ষকের মৃত্যুদণ্ড জাল ভ্রমণ করে ভারতে যাওয়ার পথে সাত ভারতীয় নাগরিক আটক, মুচলেকায় মুক্তি
হোম › বাংলাদেশ › জুড়ী থানা থেকে ফেরার পথে নারী কনস্টেবলকে অপহরণের চেষ্টা

জুড়ী থানা থেকে ফেরার পথে নারী কনস্টেবলকে অপহরণের চেষ্টা

বাংলাদেশ ডেস্ক | প্রকাশিত: ০৯:১৯ এএম, ১২ নভেম্বর, ২০২৬ 2
জুড়ী থানা থেকে ফেরার পথে নারী কনস্টেবলকে অপহরণের চেষ্টা
তিমির বনিক
তিমির বনিকমৌলভীবাজার প্রতিনিধি॥

মৌলভীবাজারের জুড়ী থানা থেকে বাসায় ফেরার পথে এক নারী কনস্টেবল (৩০) মুখ চেপে ধরে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করেছে দুর্বৃত্তরা। গতকাল মঙ্গলবার রাতে জুড়ী উপজেলা সদরের হরিরামপুর এলাকায় পশ্চিম জুড়ী ইউনিয়ন পরিষদ কার্যালয়ের কাছে এ ঘটনাটি ঘটে।

ওই নারী পুলিশ সদস্য জুড়ী থানায় কর্মরত। তাঁর স্বামীও একই থানার কনস্টেবল। পশ্চিম জুড়ী ইউনিয়ন পরিষদের কাছে একটি বাসায় ভাড়া থাকেন তারা।

গতকাল রাতে থানার দায়িত্ব পালন শেষে হেঁটে বাসায় ফিরছিলেন ওই নারী পুলিশ সদস্য। পথে নির্জন স্থানে অজ্ঞাত দুই তরুণ তাঁকে অপহরণের চেষ্টা চালান।

নারী পুলিশ সদস্যের স্বামী বলেন, থানায় ডিউটি শেষ করে প্রায়ই তাঁর স্ত্রী হেঁটে একা বাসায় ফেরেন। গতকাল রাত আটটার দিকে থানা থেকে তাঁর স্ত্রী বাসায় ফিরছিলেন। তখন তিনি পুলিশের ইউনিফর্মে ছিলেন না। পশ্চিম জুড়ী ইউনিয়ন পরিষদের কাছে নির্জন স্থানে পৌঁছাতেই পেছন দিক থেকে এক তরুণ তাঁর (স্ত্রীর) মুখ চেপে ধরেন। এরপর জোর করে সড়কের পাশে ফাঁকা জায়গায় নেওয়ার চেষ্টা করেন। তখন পাশে একটি মোটরসাইকেলে আরেক তরুণ বসা ছিলেন। তাঁর স্ত্রী চিৎকার শুরু করলে দুই তরুণ মোটরসাইকেল নিয়ে দ্রুত রেলস্টেশনের দিকে চলে যান।

এই পুলিশ কনস্টেবল আরও বলেন, দুর্বৃত্তরা তাঁর স্ত্রীর কাছ থেকে কিছু ছিনিয়ে নেয়নি। এ ঘটনায় ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে পরামর্শ করে পদক্ষেপ নেবেন তাঁরা।

ঘটনাস্থলের কাছে স্থানীয় বিএনপি নেতা এমদাদুল হকের বাড়ি। তিনি বলেন, হঠাৎ চিৎকার শুনে আশপাশের লোকজনের মতো তিনি ও তাঁর স্ত্রী ঘটনাস্থলে ছুটে যান। প্রতিবেশী হওয়ায় ওই নারী পুলিশ সদস্যকে তাঁরা চিনতে পারেন। পরে থানা–পুলিশের অন্য কর্মকর্তারা ঘটনাস্থলে আসেন।

জুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম বলেন, ঘটনাস্থল অন্ধকার ছিল। ওই স্থানের আশপাশে বিভিন্ন সিসিটিভি ক্যামেরার ফুটেজ তাঁরা দেখেছেন। একটি ফুটেজে মোটরসাইকেল আরোহী দুই তরুণকে দেখা গেছে। নারী পুলিশ সদস্য হেঁটে যাওয়ার সময় ওই দুই তরুণের একজন পিছু নেন। এর কিছুক্ষণ পর আশপাশের লোকজনকে ঘটনাস্থলে দৌড়ে যেতে দেখা যায়। প্রাথমিকভাবে ঘটনাটি ছিনতাইয়ের চেষ্টা বলে ধারণা করা হচ্ছে। ঘটনায় জড়িত দুই তরুণকে শনাক্ত করে আটকের চেষ্টা অব্যাহত রয়েছে।

(প্রতীকী ছবি)

লিংক কপি হয়েছে ✓