অনলাইন, ১২ নভেম্বর, ২০২৬
Bangla Media Hub - সব খবর, এক প্ল্যাটফর্মে লাইভ টিভি, সরাসরি দেখুন - Bangla Media Hub YouTube ও Facebook লাইভ - Bangla Media Hub রেডিও, পত্রিকা আর আরও অনেক কিছু - Bangla Media Hub Ad
সর্বশেষ খবর
নিরাপত্তাশঙ্কায় কাতার অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ থেকে দল প্রত্যাহার করল যুক্তরাষ্ট্র ইতালি, যুক্তরাজ্য ও আয়ারল্যান্ডের হাজারো স্কুলে বোমা হামলার হুমকি এনভিডিয়া ও সিইও জেনসেন হুয়াংয়ের বিরুদ্ধে বিনিয়োগকারীর মামলা মজুরির দাবিতে গাজীপুরে মহাসড়ক অবরোধ, পোশাকশ্রমিকরা পাবেন ৩০ টাকা কেজিতে চাল নেত্রকোণায় ১১ বছরের শিশু ধর্ষণের ঘটনায় আলোচিত মাদ্রাসা শিক্ষকের মৃত্যুদণ্ড জাল ভ্রমণ করে ভারতে যাওয়ার পথে সাত ভারতীয় নাগরিক আটক, মুচলেকায় মুক্তি বেনাপোল বন্দরে শুল্ক ফাঁকির চেষ্টার অভিযোগ, ২৫ টন কেমিক্যাল সন্দেহে ট্রাক জব্দ যশোরে ইসলামী ব্যাংকের ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ, দুই কর্মকর্তাসহ চারজনের কারাদণ্ড গদখালী-পানিসারায় পর্যটক হয়রানি করলে ছাড় নয় : সার্কেল এএসপি কমলগঞ্জে ডিবির অভিযানে ৭৬ পিস ইয়াবাসহ দু'জন গ্রেপ্তার আইডিয়াল স্কুলের আড়ালে নিয়মবহির্ভূত মাদ্রাসা পরিচালনার অভিযোগ হবিগঞ্জে সড়ক দুর্ঘটনায় কমলগঞ্জের দুই ব্যক্তি নিহত জুড়ী থানা থেকে ফেরার পথে নারী কনস্টেবলকে অপহরণের চেষ্টা শিক্ষকের বিরুদ্ধে ছাত্রীদের যৌন হয়রানির অভিযোগ, শিক্ষককে বদলি শুধু পাঠদান নয়, প্রাথমিক শিক্ষকের নীরব যুদ্ধ
হোম › রাজনীতি › কুষ্টিয়ায় সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নুসরাত তাবাসসুম জ্যোতির বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপ

কুষ্টিয়ায় সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নুসরাত তাবাসসুম জ্যোতির বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপ

বাংলাদেশ ডেস্ক | প্রকাশিত: ০৯:১৪ এএম, ১২ নভেম্বর, ২০২৬ 2
কুষ্টিয়ায় সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নুসরাত তাবাসসুম জ্যোতির বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপ
মোঃ জাহিদ তানভীর আজাদ
মোঃ জাহিদ তানভীর আজাদকুষ্টিয়া প্রতিনিধি ॥

কুষ্টিয়ার দৌলতপুরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক ও সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নুসরাত তাবাসসুম জ্যোতির বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপের ঘটনা ঘটেছে। গত বুধবার (১১ নভেম্বর) রাতে এই হামলা চালানো হয়।

ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি পোস্ট দিয়ে বিষয়টি নিজেই প্রকাশ করেন সংসদ সদস্য নুসরাত তাবাসসুম জ্যোতি। নিজের ভেরিফায়েড আইডি থেকে দেওয়া ওই পোস্টে তিনি লেখেন, “বাড়িতে পেট্রোল বোমা মেরেছে। কারা মেরেছে জানি না।”

তিনি আরও লিখেছেন, “এভাবে যদি কণ্ঠরোধ করা যাবে ভেবে থাকিস, তাহলে ভুল। আগুনের পথ পাড়ি দিয়ে নিজের কাজ করে যাব। ইনকিলাব জিন্দাবাদ।”

এদিকে, হামলার ঘটনার সত্যতা নিশ্চিত করে কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার দেলোয়ার হোসেন গণমাধ্যমকে জানান, কে বা কারা সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের বাড়িতে আগুন ধরিয়ে দিয়েছে। খবর পেয়ে পুলিশ তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে উপস্থিত হয় এবং বর্তমানে বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করে দেখছে।

তবে এই ঘটনায় কারা জড়িত কিংবা কী উদ্দেশ্যে এই হামলা চালানো হয়েছে, সে বিষয়ে এখন পর্যন্ত সুনির্দিষ্ট কোনো তথ্য পাওয়া যায়নি। পুলিশের তদন্ত সম্পন্ন হওয়ার পর ঘটনার প্রকৃত কারণ ও জড়িতদের পরিচয় সম্পর্কে বিস্তারিত জানা যাবে বলে আশা করা হচ্ছে।

উল্লেখ্য, নুসরাত তাবাসসুম জ্যোতি জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক এবং দলটির নারী শাখা ‘জাতীয় নারী শক্তি’র প্রধান সংগঠক হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসন-৫০ (সংসদীয় আসন ৩৫০)-এর সংসদ সদস্য। জামায়াত-নেতৃত্বাধীন জোটের প্রার্থী হিসেবে তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় সংসদ সদস্য নির্বাচিত হন।

লিংক কপি হয়েছে ✓
পোশাক খাতে অস্থিরতায় সীমান্তের ওপারের অর্থ ব্যবহারের দাবি স্বরাষ্ট্রমন্ত্রীর পোশাক খাতে অস্থিরতায় সীমান্তের ওপারের অর্থ ব্যবহারের দাবি স্বরাষ্ট্রমন্ত্রীর ◷ ২৬ মিনিট আগে বিদেশি গোয়েন্দা সংস্থার সঙ্গে বৈঠকের অভিযোগ প্রমাণের চ্যালেঞ্জ জামায়াত আমিরের বিদেশি গোয়েন্দা সংস্থার সঙ্গে বৈঠকের অভিযোগ প্রমাণের চ্যালেঞ্জ জামায়াত আমিরের ◷ ২২ ঘণ্টা ৪১ মিনিট আগে সারের ডিলার নিয়োগে এমপিদের স্বজনপ্রীতির অভিযোগ তুললেন হাসনাত, সংসদে হট্টগোল সারের ডিলার নিয়োগে এমপিদের স্বজনপ্রীতির অভিযোগ তুললেন হাসনাত, সংসদে হট্টগোল ◷ ১ দিন আগে ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের সহসভাপতি লিটন মাহমুদ গ্রেপ্তার ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের সহসভাপতি লিটন মাহমুদ গ্রেপ্তার ◷ ১ দিন আগে শেখ হাসিনার পাসপোর্টের আবেদন: ‘বাংলাদেশ সন্ত্রাসীদের পাসপোর্ট দেয় না’, বললেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শেখ হাসিনার পাসপোর্টের আবেদন: ‘বাংলাদেশ সন্ত্রাসীদের পাসপোর্ট দেয় না’, বললেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী ◷ ১ দিন আগে শেখ হাসিনাকে ‘কলঙ্কিত সাবেক নেতা’ আখ্যা দিল ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান শেখ হাসিনাকে ‘কলঙ্কিত সাবেক নেতা’ আখ্যা দিল ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান ◷ ১ দিন আগে