অনলাইন, ১২ নভেম্বর, ২০২৬
Bangla Media Hub - সব খবর, এক প্ল্যাটফর্মে লাইভ টিভি, সরাসরি দেখুন - Bangla Media Hub YouTube ও Facebook লাইভ - Bangla Media Hub রেডিও, পত্রিকা আর আরও অনেক কিছু - Bangla Media Hub Ad
সর্বশেষ খবর
গাজার ত্রাণ কার্যক্রম দেখতে রাফাহ সীমান্তে লুইস হ্যামিল্টন ডেমোক্র্যাটদের পরিকল্পিত তদন্তে ‘সুস্পষ্ট অপরাধের’ হুঁশিয়ারি হোয়াইট হাউসের ঢাকায় ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক হোয়াইট হাউসের অদূরে ওয়াশিংটনের জিমে গোলাগুলি: নিহত ১, আহত ৪, বন্দুকধারীও মৃত সাংবাদিক অরিত্রের মুক্তিতে আন্তর্জাতিক সহায়তা চেয়ে সিপিজেকে বিএমএসএফের চিঠি লেবাননে ১০ লাখের বেশি মানুষ তীব্র খাদ্যসংকটে: জাতিসংঘ শেয়ারে ৮ শতাংশ ধস, জেনসেন হুয়াংয়ের ভবিষ্যৎ নিয়ে আলোচনায় বসছে এনভিডিয়ার বোর্ড ভর্তি পরীক্ষা: ঢাবি-বুয়েট আগের সূচিতে, রাবি পেছাল ফেব্রুয়ারিতে, সাপ্লিমেন্টারি পরীক্ষার্থীদের সুযোগ রাখল জবি-চবি হাসিনার ডিসেম্বরে ফেরা নিয়ে দিল্লির ভাবনা: দুই শর্তের কারণে সম্ভাবনা ক্ষীণ — বিবিসি বাংলা নুসরাতের বাড়িতে আগুনের প্রতিবাদে দেশজুড়ে বিক্ষোভের নির্দেশ এনসিপির সাধারণ মানুষ রাজপথে না নামলে মাফিয়াদের বিদায় করা যেত না: স্পিকার তুরস্ক সফর শেষে দেশের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান মালয়েশিয়া যেতে অভিবাসন ব্যয় ১ লাখ ৫৪ হাজার টাকা নির্ধারণ, বেশি নিলে ব্যবস্থা নুসরাতের বাড়িতে আগুন: শর্টসার্কিটের ধারণা স্বরাষ্ট্রমন্ত্রীর, সংসদে বিরোধীদের তীব্র প্রতিবাদ হামমুক্ত দেশের মর্যাদা হারানোর ঝুঁকিতে যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও গুয়াতেমালা
হোম › আমেরিকা › হোয়াইট হাউসের অদূরে ওয়াশিংটনের জিমে গোলাগুলি: নিহত ১, আহত ৪, বন্দুকধারীও মৃত

হোয়াইট হাউসের অদূরে ওয়াশিংটনের জিমে গোলাগুলি: নিহত ১, আহত ৪, বন্দুকধারীও মৃত

যুক্তরাষ্ট্র ডেস্ক | প্রকাশিত: ০১:২৬ পিএম, ১২ নভেম্বর, ২০২৬ 28
হোয়াইট হাউসের অদূরে ওয়াশিংটনের জিমে গোলাগুলি: নিহত ১, আহত ৪, বন্দুকধারীও মৃত
মো: নাজমুল হক
মো: নাজমুল হকপেনসিলভেনিয়া প্রতিনিধি॥

যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে প্রেসিডেন্টের সরকারি বাসভবন হোয়াইট হাউস থেকে প্রায় এক মাইল উত্তরে লোগান সার্কেল এলাকায় একটি জিমে বন্দুকধারীর গুলিতে একজন নিহত ও চারজন আহত হয়েছেন। বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকালে ১৫তম স্ট্রিট ও পি স্ট্রিটের সংযোগস্থলের কাছে ভিডা ফিটনেস জিমে এবং এর বাইরে এই গোলাগুলির ঘটনা ঘটে।

স্থানীয় সংবাদমাধ্যম ফক্স ফাইভ ডিসি জানিয়েছে, আহত চারজনকে হাসপাতালে নেওয়া হয়েছে। তাঁদের একজনের অবস্থা আশঙ্কাজনক, বাকি তিনজনের আঘাত প্রাণঘাতী নয়।

ঘটনার পর সন্দেহভাজন বন্দুকধারী জিমের ওপরের আবাসিক ভবনের সাততলার একটি অ্যাপার্টমেন্টে নিজেকে আটকে রাখেন। পুলিশ জানায়, অবরুদ্ধ অবস্থায় তিনি অন্তত দুবার দরজার ভেতর দিয়ে কর্মকর্তাদের লক্ষ্য করে গুলি ছোড়েন। এক ঘণ্টারও বেশি সময় আলোচনার পর ফোনালাপের মধ্যেই গুলির শব্দ শোনা যায়। পরে পুলিশ দরজা ভেঙে ভেতরে ঢুকে তাঁকে নিজের গুলিতে আহত অবস্থায় পায়। পরে তাঁর মৃত্যু হয়েছে বলে ফক্স ফাইভ ও এনবিসি ওয়াশিংটন জানিয়েছে।

পুলিশ এখনো সন্দেহভাজনের নাম প্রকাশ করেনি। ডিসি কাউন্সিলের সদস্য ব্রুক পিন্টো জানান, তিনি ওই এলাকারই বাসিন্দা, পঞ্চাশোর্ধ্ব একজন চিকিৎসক বলে ধারণা করা হচ্ছে। পিন্টো বলেন, “এটি একটি সুপরিকল্পিত হত্যাকাণ্ড বলেই মনে হচ্ছে।”

পুলিশ কর্মকর্তা ক্যারল বলেন, “আমরা জানি, ওই ভবনের হোমওনার্স অ্যাসোসিয়েশনের সঙ্গে তাঁর বিরোধ ছিল।” তবে হামলার উদ্দেশ্য এখনো নিশ্চিত হয়নি।

ঘটনার পর আশপাশের স্কুলগুলোতে লকডাউন দেওয়া হয় এবং ১৫তম স্ট্রিটের ১৫০০ ব্লকের বাসিন্দাদের ঘরে থাকার নির্দেশ দেয় পুলিশ। মার্কিন অ্যালকোহল, টোব্যাকো, আগ্নেয়াস্ত্র ও বিস্ফোরক ব্যুরো (এটিএফ) তদন্তে সহায়তা করছে। মেয়র মুরিয়েল বাউজার জানিয়েছেন, হোয়াইট হাউসকে ঘটনাটি অবহিত করা হয়েছে।

সূত্র: ফক্স ফাইভ ডিসি, এনবিসি ওয়াশিংটন

ছবি: এপি

লিংক কপি হয়েছে ✓
ডেমোক্র্যাটদের পরিকল্পিত তদন্তে ‘সুস্পষ্ট অপরাধের’ হুঁশিয়ারি হোয়াইট হাউসের ডেমোক্র্যাটদের পরিকল্পিত তদন্তে ‘সুস্পষ্ট অপরাধের’ হুঁশিয়ারি হোয়াইট হাউসের ◷ ২১ মিনিট আগে অজ্ঞাত সৈনিকের সমাধিতে হেগসেথের সফরসঙ্গীদের ভর্ৎসনা করলেন প্রহরী অজ্ঞাত সৈনিকের সমাধিতে হেগসেথের সফরসঙ্গীদের ভর্ৎসনা করলেন প্রহরী ◷ ৪ ঘণ্টা ১৫ মিনিট আগে মধ্যবর্তী নির্বাচনে ধাক্কার পরও সিনেটে রিপাবলিকান নেতা পুনর্নির্বাচিত জন থুন মধ্যবর্তী নির্বাচনে ধাক্কার পরও সিনেটে রিপাবলিকান নেতা পুনর্নির্বাচিত জন থুন ◷ ৪ ঘণ্টা ১৫ মিনিট আগে বিবিসির বিরুদ্ধে ট্রাম্পের ১০০০ কোটি ডলারের মানহানির মামলা চলবে: মার্কিন আদালত বিবিসির বিরুদ্ধে ট্রাম্পের ১০০০ কোটি ডলারের মানহানির মামলা চলবে: মার্কিন আদালত ◷ ১৭ ঘণ্টা ৪৫ মিনিট আগে পেনসিলভেনিয়ায় ডেমোক্র্যাটদের ‘ট্রাইফেক্টা’: ন্যূনতম মজুরি দ্বিগুণের বেশি করার অঙ্গীকার গভর্নর শাপিরোর পেনসিলভেনিয়ায় ডেমোক্র্যাটদের ‘ট্রাইফেক্টা’: ন্যূনতম মজুরি দ্বিগুণের বেশি করার অঙ্গীকার গভর্নর শাপিরোর ◷ ২১ ঘণ্টা ২৬ মিনিট আগে ভেটেরান্স ডে-তে আর্লিংটনে ট্রাম্প: প্রস্তাবিত বিজয় তোরণ উৎসর্গ হবে সাবেক সেনাদের ভেটেরান্স ডে-তে আর্লিংটনে ট্রাম্প: প্রস্তাবিত বিজয় তোরণ উৎসর্গ হবে সাবেক সেনাদের ◷ ২১ ঘণ্টা ২৭ মিনিট আগে