অনলাইন, ২২ নভেম্বর, ২০২৬
Bangla Media Hub - সব খবর, এক প্ল্যাটফর্মে লাইভ টিভি, সরাসরি দেখুন - Bangla Media Hub YouTube ও Facebook লাইভ - Bangla Media Hub রেডিও, পত্রিকা আর আরও অনেক কিছু - Bangla Media Hub Ad
সর্বশেষ খবর
হাসিনাকে দেশে পেলে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষেও রক্ষা করা কঠিন হবে: দুদু হাসিনার দেশে ফেরার পথ খুঁজতে পেট্রাপোল-বেনাপোল সীমান্তে আওয়ামী লীগের চার নেতা: ভারতীয় গণমাধ্যম প্রধানমন্ত্রীর বক্তব্যের ভুল ব্যাখ্যা দিয়েছে ভারতের কয়েকটি গণমাধ্যম: পররাষ্ট্র মন্ত্রণালয় ১৬ বছরের কম বয়সীদের ফেসবুক-ইউটিউব ব্যবহারে নীতিমালা তৈরির নির্দেশ হাইকোর্টের বাংলাদেশের সঙ্গে প্রতিরক্ষা সহযোগিতা আরও জোরদার করতে চায় যুক্তরাষ্ট্র জিয়াউল আহসানের পক্ষে ভুয়া সাক্ষী উপস্থাপনের অভিযোগ প্রসিকিউশনের, যুক্তিতর্ক ২৪ নভেম্বর পোশাকশ্রমিকের মজুরি বোর্ডের সভা সোমবার, প্রস্তাব দেওয়ার কথা মালিকপক্ষের শুধু আওয়ামী লীগ ঠেকাতে ডিসেম্বরের ঐক্যে এনসিপি যাবে না, একদলীয় সংবিধান সংশোধন কমিটি ভাঙার দাবি নাহিদের ম্যাচা, উবে, বাটার ইয়েলো: খাবারের রঙে রাঙছে কিন্ডল থেকে সোফা একাকিত্ব কাটাতে অচেনা মানুষের সঙ্গে বোর্ড গেম খেলছেন মার্কিন তরুণ-বয়স্করা ২০৩৫ সালের মধ্যে ইসলাম হবে বিশ্বের বৃহত্তম ধর্ম: পিউ রিসার্চের পূর্বাভাস জলবায়ু সম্মেলন কপ৩১: চূড়ান্ত খসড়ায় জীবাশ্ম জ্বালানির উল্লেখ নেই, ইইউসহ বিভিন্ন দেশের আপত্তি কানাডার সঙ্গে সামরিক সহযোগিতায় পেন্টাগনের নতুন বিধিনিষেধ, তবে প্রভাব সীমিত বলছেন মার্কিন সিনেটর লস অ্যাঞ্জেলেসে মহাসড়কের ওপর বিশ্বের সবচেয়ে বড় বন্যপ্রাণী সেতু, উদ্বোধনের আগেই পার হলো কায়োটি টেসলার নতুন সেলফ-ড্রাইভিং সফটওয়্যার এফএসডি ভি১৫ চালু, মাস্ক বললেন ‘এটা জিটিএর মতো’
হোম › রাজনীতি › জুলাইয়ে শত শত পুলিশ মারা হয়েছে, গোপালগঞ্জে শুধু থানা পুড়িয়েছে: ফজলুর রহমান

জুলাইয়ে শত শত পুলিশ মারা হয়েছে, গোপালগঞ্জে শুধু থানা পুড়িয়েছে: ফজলুর রহমান

বাংলাদেশ ডেস্ক | প্রকাশিত: ০৫:১১ এএম, ২২ নভেম্বর, ২০২৬ 74
জুলাইয়ে শত শত পুলিশ মারা হয়েছে, গোপালগঞ্জে শুধু থানা পুড়িয়েছে: ফজলুর রহমান
মো: আদিবুর রহমান মাসুদ
মো: আদিবুর রহমান মাসুদঢাকা প্রতিনিধি॥

জুলাই গণ-অভ্যুত্থানে পুলিশ নিহত হওয়ার প্রসঙ্গ টেনে গোপালগঞ্জের সাম্প্রতিক ঘটনার তুলনা করেছেন বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা ও কিশোরগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমান। শনিবার (২১ নভেম্বর) একটি টেলিভিশন টকশোতে তিনি বলেন, ‘গোপালগঞ্জে থানা পোড়ানো হলেও অন্তত পুলিশ হত্যা করা হয়নি। অথচ জুলাইয়ে শত শত পুলিশ মারা হয়েছে।’

ফজলুর রহমান প্রশ্ন তোলেন, ‘পুলিশের মায়ের চোখের পানির কি কোনো মূল্য নাই?’ তিনি বলেন, ‘যারা পুলিশকে হত্যার নির্দেশ দিয়েছে তাদের বিচার হওয়া উচিত।’ কোনো পুলিশ কর্মকর্তা নিজ উদ্যোগে অতিরিক্ত বলপ্রয়োগ করে থাকলে তারও বিচার হওয়া উচিত বলে মত দেন তিনি।

আলোচনায় তিনি বলেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ৩০ শতাংশের বেশি জনসমর্থন রয়েছে, তাই দলটির রাজনীতি বন্ধ রাখা সমীচীন মনে হয় না। নিষিদ্ধ দলের কর্মকাণ্ড আইনের মাধ্যমে মোকাবিলা করা উচিত বলেও মন্তব্য করেন তিনি। পাশাপাশি ছাত্রদল, যুবদল, জামায়াত ও এনসিপির কর্মীদের বিরুদ্ধে ওঠা সহিংসতার অভিযোগেও ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

উল্লেখ্য, জুলাই আন্দোলনে নিহত পুলিশ সদস্যের সংখ্যা নিয়ে বিভিন্ন হিসাব রয়েছে। বাংলা ট্রিবিউনের এক প্রতিবেদনে জুলাই আন্দোলনে ৪৪ জন পুলিশ সদস্য নিহত হওয়ার তথ্য উঠে এসেছিল। ফজলুর রহমানের এ বক্তব্য নিয়ে রাজনৈতিক অঙ্গনে সমালোচনাও হয়েছে।

লিংক কপি হয়েছে ✓
হাসিনাকে দেশে পেলে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষেও রক্ষা করা কঠিন হবে: দুদু হাসিনাকে দেশে পেলে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষেও রক্ষা করা কঠিন হবে: দুদু ◷ ৬ ঘণ্টা ৩৪ মিনিট আগে হাসিনার দেশে ফেরার পথ খুঁজতে পেট্রাপোল-বেনাপোল সীমান্তে আওয়ামী লীগের চার নেতা: ভারতীয় গণমাধ্যম হাসিনার দেশে ফেরার পথ খুঁজতে পেট্রাপোল-বেনাপোল সীমান্তে আওয়ামী লীগের চার নেতা: ভারতীয় গণমাধ্যম ◷ ৬ ঘণ্টা ৫৫ মিনিট আগে শুধু আওয়ামী লীগ ঠেকাতে ডিসেম্বরের ঐক্যে এনসিপি যাবে না, একদলীয় সংবিধান সংশোধন কমিটি ভাঙার দাবি নাহিদের শুধু আওয়ামী লীগ ঠেকাতে ডিসেম্বরের ঐক্যে এনসিপি যাবে না, একদলীয় সংবিধান সংশোধন কমিটি ভাঙার দাবি নাহিদের ◷ ৭ ঘণ্টা ৩০ মিনিট আগে আওয়ামী লীগের কর্মকাণ্ড ধৈর্যের সীমা ছাড়াচ্ছে, আর ছাড় নয়: রিজভী আওয়ামী লীগের কর্মকাণ্ড ধৈর্যের সীমা ছাড়াচ্ছে, আর ছাড় নয়: রিজভী ◷ ১০ ঘণ্টা ৩৫ মিনিট আগে শেখ হাসিনার কাছে জিম্মি বাংলাদেশ-ভারত সম্পর্ক, দায় ভারতেরও: কুগেলম্যান শেখ হাসিনার কাছে জিম্মি বাংলাদেশ-ভারত সম্পর্ক, দায় ভারতেরও: কুগেলম্যান ◷ ১০ ঘণ্টা ৩৫ মিনিট আগে স্বরাষ্ট্রমন্ত্রীর রাজনৈতিক কৌশলে ফাঁদে পড়েছে আওয়ামী লীগ: শফিকুল আলম স্বরাষ্ট্রমন্ত্রীর রাজনৈতিক কৌশলে ফাঁদে পড়েছে আওয়ামী লীগ: শফিকুল আলম ◷ ১২ ঘণ্টা ২৭ মিনিট আগে