শেখ হাসিনার কাছে জিম্মি বাংলাদেশ-ভারত সম্পর্ক, দায় ভারতেরও: কুগেলম্যান
শেখ হাসিনার কারণে এক অর্থে বাংলাদেশ-ভারত সম্পর্ক জিম্মি হয়ে পড়েছে বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রভিত্তিক দক্ষিণ এশিয়া বিশ্লেষক মাইকেল কুগেলম্যান। তবে তার মতে, এর দায় ভারতেরও রয়েছে। শনিবার (২১ নভেম্বর) একটি ইংরেজি সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন।
কুগেলম্যান বলেন, শেখ হাসিনার কারণে বাংলাদেশের ভারতনীতি জিম্মি হতে দেওয়া উচিত নয়। শেখ হাসিনাকে ভারতে থাকার সুযোগ দিলেও তার রাজনৈতিক কর্মকাণ্ডে নয়াদিল্লি বিধিনিষেধ আরোপ করতে পারত বলে মনে করেন তিনি।
দুই দেশের সম্পর্ক প্রসঙ্গে তিনি বলেন, বাংলাদেশকে ছোট অংশীদার হিসেবে বিবেচনা করা হলে কাঙ্ক্ষিত সম্পর্ক গড়ে উঠবে না। শেখ হাসিনার দেশে ফেরা প্রসঙ্গে তার মূল্যায়ন, বাস্তবে সে সম্ভাবনা নেই।
সাক্ষাৎকারে কুগেলম্যান গত ফেব্রুয়ারির জাতীয় নির্বাচনকে কয়েক বছরের মধ্যে দেশে অনুষ্ঠিত প্রথম অবাধ ও সুষ্ঠু নির্বাচন হিসেবে উল্লেখ করেন।





