Columbus, ১০ অক্টোবর, ২০২৬
বিজ্ঞাপন 728 × 90
সর্বশেষ খবর
চার সাবেক মুখ্যমন্ত্রীসহ আটক ৩ হাজারের বেশি, সিজেপির আন্দোলন ঘিরে অচল দিল্লি কুলাউড়ারয় চা বাগানের শতাধিক চারা গাছ কর্তন করেছে দুর্বৃত্তরা বেনাপোল বন্দর থেকে ৭ কোটি টাকার পণ্য পাচার, ঢাকায় আটক, বেনাপোলে শুল্ক ফাঁকির মহোৎসবে বড় বাঁধা যুগ্ম কমিশনার শরফুদ্দিন মিঞা কুড়িগ্রামে ইনায়া ডিজিটাল ব্রিজ স্কেল উদ্বোধন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত কোম্পানীগঞ্জ অঞ্চলে জামায়াতের শিক্ষা শিবির অনুষ্ঠিত, অংশ নেন ২৮০ প্রতিনিধি কুষ্টিয়ায় মাথাভাঙ্গা নদীতে মাছ ধরতে গিয়ে বিএসএফের গুলিতে আহত কৃষক। দিল্লি পুলিশের হাতে গ্রেপ্তার মমতা বন্দ্যোপাধ্যায়, নির্বাচন কমিশনবিরোধী আন্দোলন ঘিরে উত্তেজনা দিল্লিতে প্রতিবাদ কর্মসূচির আগে ইউটিউবার ধ্রুব রাঠিকে আটক করল পুলিশ কুলাউড়ায় পানপুঞ্জি পরিদর্শনে পুলিশ, দোষীদের আইনের আওতায় আনার আশ্বাস মৌলভীবাজারে মাহফিলে কমলার হালি ৫০ হাজার, আধা কেজি খেজুর ১৫ হাজার কমলগঞ্জে ২২বোতল ভারতীয় মদসহ দুই যুবক আটক নিখোঁজের তিনদিন পর রেললাইনের পাশে মিলল তরুণের লাশ উপজেলা প্রশাসনের উদ্যোগে দূর্গোৎসব নির্বিঘ্নে করতে প্রস্তুতিমূলক সভা লিথিয়াম ব্যাটারি ব্যবহারের উদ্যোগ, বাড়বে চালকদের আয় : প্রতিমন্ত্রী অমিত যশোর কারাগারে বন্দি ভারতীয় নাগরিকের মৃত্যু
হোম › বাংলাদেশ › কোম্পানীগঞ্জ অঞ্চলে জামায়াতের শিক্ষা শিবির অনুষ্ঠিত, অংশ নেন ২৮০ প্রতিনিধি

কোম্পানীগঞ্জ অঞ্চলে জামায়াতের শিক্ষা শিবির অনুষ্ঠিত, অংশ নেন ২৮০ প্রতিনিধি

নিউজ ডেস্ক | প্রকাশিত: ০৮:২২ এএম, ১০ অক্টোবর, ২০২৬ 4
কোম্পানীগঞ্জ অঞ্চলে জামায়াতের শিক্ষা শিবির অনুষ্ঠিত, অংশ নেন ২৮০ প্রতিনিধি

মোহাম্মদ উল্যা

নোয়াখালী প্রতিনিধি:

নোয়াখালীর কোম্পানীগঞ্জ অঞ্চলে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে ইউনিয়ন সভাপতি, সেক্রেটারি ও ওয়ার্ড সভাপতিদের নিয়ে শিক্ষা শিবির-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১০ অক্টোবর) সকাল ৭টা থেকে বসুরহাট পৌরসভা মিলনায়তনে শুরু হওয়া এ শিক্ষা শিবিরে কোম্পানীগঞ্জ, কবিরহাট ও সেনবাগ উপজেলার ২৮০ জন প্রতিনিধি অংশ নেন।


শিক্ষা শিবিরে কুরআন-হাদিসের আলোকে ব্যক্তিগত জীবন গঠন, সাংগঠনিক দক্ষতা বৃদ্ধি, সংগঠন সম্প্রসারণ ও মজবুতকরণ, দাওয়াতি কার্যক্রম এবং স্থানীয় সরকার নির্বাচনে করণীয়সহ বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়।


অনুষ্ঠানে কুরআন তেলাওয়াত করেন কোম্পানীগঞ্জ উপজেলা ওলামা বিভাগের সভাপতি মাওলানা শামছুল আরেফিন। উদ্বোধনী বক্তব্য দেন নোয়াখালী জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি ও টিসি ব্যবস্থাপক ইসমাইল হোসেন মানিক। তিনি শিক্ষা শিবিরের নিয়ম-কানুন যথাযথভাবে অনুসরণ, প্রশিক্ষণ কার্যক্রমে আন্তরিক অংশগ্রহণ এবং অর্জিত জ্ঞান বাস্তব জীবনে প্রয়োগের ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে স্থানীয় সরকার নির্বাচনের আগে ও নির্বাচন চলাকালে দায়িত্বশীলদের করণীয় বিষয়ে আলোচনা করেন।


শিক্ষা শিবিরে দারসুল কুরআন পেশ করেন ফেনীর আল জামেয়াতুল ফালাহিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা ওমর ফারুক। ‘আখিরাতের ভয়াবহতা ও মুক্তির উপায়’ শীর্ষক আলোচনায় তিনি পরকালীন জবাবদিহির অনুভূতি ধারণ, নৈতিক জীবন গঠন এবং সৎকর্মের মাধ্যমে মুক্তির পথ অনুসরণের গুরুত্ব তুলে ধরেন।


‘মুমিনের জীবনে পরীক্ষা’ শীর্ষক আলোচনায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য ও নোয়াখালী জেলা আমীর ইসহাক খন্দকার বলেন, মুমিনের জীবনে অতীতেও পরীক্ষা এসেছে, বর্তমানে আসছে এবং ভবিষ্যতেও আসবে। এসব পরিস্থিতি মোকাবিলায় ধৈর্য, সহনশীলতা ও আদর্শিক দৃঢ়তা বজায় রাখার ওপর তিনি গুরুত্ব দেন।


কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য ও নোয়াখালী জেলা সেক্রেটারি মাওলানা বোরহান উদ্দীন ‘সংগঠন সম্প্রসারণ ও মজবুতি অর্জনে করণীয়’ বিষয়ে আলোচনা করেন। তিনি সাংগঠনিক কার্যক্রম গতিশীল করা এবং দায়িত্বশীলদের ভূমিকা পালনের বিভিন্ন দিক তুলে ধরেন।


কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য ও নোয়াখালী জেলা নায়েবে আমীর মাওলানা সাইয়েদ আহাম্মদ ‘দাওয়াত ইলাল্লাহ ও দায়ী ইলাল্লাহর গুরুত্ব’ বিষয়ে বক্তব্য দেন। তিনি দাওয়াতি কার্যক্রমে দায়িত্বশীলদের নিষ্ঠা, আদর্শিক চর্চা ও ধারাবাহিক প্রচেষ্টার প্রয়োজনীয়তা তুলে ধরেন।


নোয়াখালী জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য ও যুব বিভাগের সভাপতি রাশেদ বিল্লাহ আলম ‘এসো প্রজন্ম গড়ি: জ্ঞান অর্জন করি, সৎকর্ম করি; সুস্থ, সুন্দর ও উন্নত জীবন গড়ি’ শীর্ষক আলোচনায় জ্ঞানার্জন, নৈতিকতা, সৎকর্ম এবং সুস্থ জীবনবোধ গঠনের ওপর গুরুত্ব দেন।


শিক্ষা শিবিরের সার্বিক সহযোগিতায় ছিলেন বসুরহাট পৌরসভা জামায়াতের আমীর ও মেয়র পদপ্রার্থী মাওলানা মোশারফ হোসাইন এবং কোম্পানীগঞ্জ উপজেলা জামায়াতের আমীর মাওলানা মিজানুর রহমান। অনুষ্ঠানে কোম্পানীগঞ্জ উপজেলা জামায়াতের সাবেক আমীর ও বিগত জাতীয় সংসদ নির্বাচনে নোয়াখালী-৫ আসনে জামায়াত মনোনীত প্রার্থী অধ্যক্ষ বেলায়েত হোসেনও উপস্থিত ছিলেন।


এ ছাড়া অনুষ্ঠানে বসুরহাট পৌরসভা ও কোম্পানীগঞ্জ উপজেলার কর্মপরিষদ সদস্য, নোয়াখালী জেলা ও বিভিন্ন উপজেলা জামায়াতের নেতারা অংশ নেন।


শিক্ষা শিবিরের মাধ্যমে দায়িত্বশীলদের সাংগঠনিক দক্ষতা, নৈতিক অনুশীলন ও দাওয়াতি কার্যক্রমে আরও সক্রিয় করার পাশাপাশি অর্জিত শিক্ষা বাস্তব কর্মকাণ্ডে প্রয়োগের ওপর গুরুত্ব দেওয়া হয়।