অনলাইন, ২৩ নভেম্বর, ২০২৬
Bangla Media Hub - সব খবর, এক প্ল্যাটফর্মে লাইভ টিভি, সরাসরি দেখুন - Bangla Media Hub YouTube ও Facebook লাইভ - Bangla Media Hub রেডিও, পত্রিকা আর আরও অনেক কিছু - Bangla Media Hub Ad
সর্বশেষ খবর
গঙ্গা চুক্তিতে পানির ন্যায্য হিস্যায় আপস নয়, শেখ হাসিনাকে ফিরিয়ে রায় কার্যকরের দাবি এনসিপির ফ্যাসিবাদ ও জুলাই প্রশ্নে দলগুলোকে এক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর: নাহিদ ‘আওয়ামী লীগ ও ভারত ইস্যু’ মোকাবিলায় প্রধানমন্ত্রীর কাছে দীর্ঘমেয়াদি রোডম্যাপ চাইল এনসিপি শমশেরনগরে কাপ্তান মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ড বস্তিবাসী ও উপকূলীয় জনগণের জীবনমান উন্নয়নে বিশ্বব্যাংকের সহযোগিতায় ২৫০ মিলিয়ন ডলারের প্রকল্প নেওয়া হবে: এলজিআরডি মন্ত্রী নাসিরনগরে দেশব্যাপী অগ্নি সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত যশোরের বেনাপোল সীমান্তে সার্চলাইট হাতে বিজিবির কঠোর পাহারা কমলগঞ্জে মণিপুরিদের নিঙোল চাক্কৌবা উৎসব উদযাপিত অবৈধভাবে বাংলাদেশ থেকে ভারতে যাওয়ার চেষ্টাকালে এক ভারতীয় নাগরিক আটক খাসিয়াদের ঐতিহ্যবাহী বর্ষবিদায় উৎসব "সেং কুটস্নেম" অনুষ্ঠিত ওয়াশিংটনে রাষ্ট্রদূত মুশফিকের বাসায় কূটনীতিক-কমিউনিটি প্রতিনিধিদের মিলনমেলা বাংলাদেশ সফরে VVIP মর্যাদা পাচ্ছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে সংলাপে অংশ নিতে সচিবালয়ে এনসিপির চার নেতা দ্বিতীয় দফায় জাতীয় গ্রিডে পরীক্ষামূলক বিদ্যুৎ সরবরাহ শুরু রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের শাহজালাল বিমানবন্দরে গ্রেপ্তার শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলাম
হোম › বাংলাদেশ › অবৈধভাবে বাংলাদেশ থেকে ভারতে যাওয়ার চেষ্টাকালে এক ভারতীয় নাগরিক আটক

অবৈধভাবে বাংলাদেশ থেকে ভারতে যাওয়ার চেষ্টাকালে এক ভারতীয় নাগরিক আটক

বাংলাদেশ ডেস্ক | প্রকাশিত: ০৮:১১ এএম, ২৩ নভেম্বর, ২০২৬ 7
অবৈধভাবে বাংলাদেশ থেকে ভারতে যাওয়ার চেষ্টাকালে এক ভারতীয় নাগরিক আটক
মাহিদুল ইসলাম
মাহিদুল ইসলামমৌলভীবাজার প্রতিনিধি॥

মৌলভীবাজারে শ্রীমঙ্গলে মোঘলাবস্তি এলাকায় অবৈধভাবে বাংলাদেশ থেকে ভারতে যাওয়ার চেষ্টাকালে এক ভারতীয় নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

জানা যায়, গত রোববার রাতে বিজিবির নায়েক মোঃ দুলাল মিয়া সঙ্গীয় বিজিবি সদস্যদের নিয়ে শ্রীমঙ্গল উপজেলার রাজঘাট ইউনিয়নের বিদ্যাবিল চা বাগান (মোঘলাবস্তি) এলাকায় সীমান্ত পিলার হতে আনুমানিক ৫০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে সীমান্তবর্তী এলাকায় টহল ডিউটি পালনকালে দেখতে পান যে, একজন ভারতীয় নাগরিক দুইজন বাংলাদেশি নাগরিকের সহায়তায় অবৈধভাবে বাংলাদেশ থেকে ভারতে যাওয়ার চেষ্টা করছে।

এ সময় বিজিবি সদস্যদের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে বিজিবি সদস্যরা ভারতীয় নাগরিক মিলান বর্মন (৫০), স্বামী-যতিন্দ্র বর্মন, গ্রাম-সম্বলপুর, থানা-আলিপুরদুয়ার, জেলা-জলপাইগুড়ি, রাজ্য-পশ্চিমবঙ্গ, ভারতকে আটক করতে সক্ষম হন। এ সময় তাকে সহায়তাকারী অপর দুই ব্যক্তি ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

আটক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদে জানা যায়, তিনি গত ১ বছর পূর্বে সিলেট সীমান্ত দিয়ে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশ করে দীর্ঘদিন ধরে বাংলাদেশে অবস্থান করছিলেন। পরবর্তীতে পলাতক দুই ব্যক্তির সহায়তায় পুনরায় অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টা করছিলেন। আটক ব্যক্তির নিকট বৈধ কোনো পাসপোর্ট ও ভিসা পাওয়া যায়নি। তবে তার নিজ নামীয় ভারতীয় আধার কার্ডের ফটোকপি উদ্ধার করা হয়।

এ ঘটনায় বিজিবির পক্ষ থেকে আটক ব্যক্তি ও পলাতক দুই ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য শ্রীমঙ্গল থানায় হস্তান্তর করা হয়

লিংক কপি হয়েছে ✓