নিষিদ্ধ আওয়ামী লীগের কার্যক্রম প্রতিহতের ঘোষণা দিয়ে রাজধানীতে আজ এনসিপির মোটরসাইকেল র্যালি
বাংলাদেশ ডেস্ক
|
প্রকাশিত:
০৯:০৬ পিএম,
২৩ নভেম্বর, ২০২৬
29
বোরহান উদ্দিন ভূঁইয়াবিভাগীয় সম্পাদক
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কার্যক্রম প্রতিহতের ঘোষণা দিয়ে আজ মঙ্গলবার (২৪ নভেম্বর) রাজধানীতে মোটরসাইকেল র্যালি করবে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ঢাকা মহানগর উত্তর। সোমবার এক বিজ্ঞপ্তিতে এ কর্মসূচির কথা জানানো হয়।
বিজ্ঞপ্তি অনুযায়ী, দুপুর সাড়ে ১২টায় মানিক মিয়া অ্যাভিনিউয়ের আড়ং প্রান্ত থেকে র্যালি শুরু হয়ে আগারগাঁও, শেওড়াপাড়া, কাজীপাড়া ও মিরপুর ১০ নম্বর হয়ে মিরপুর ১৪ নম্বরে গিয়ে শেষ হবে।
র্যালিতে উপস্থিত থাকবেন এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ, সিনিয়র যুগ্ম সদস্যসচিব ও ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনে দলের মেয়রপ্রার্থী আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া, রাজনৈতিক পর্ষদের সদস্য আরিফুল ইসলাম আদীব এবং যুগ্ম আহ্বায়ক তারেক এ আদেল।





