১০ জনের গেটাফেকে ৩-০ গোলে হারাল অ্যাটলেটিকো, লা লিগায় সবচেয়ে বেশি জয়ের রেকর্ড সিমিওনের
আন্তর্জাতিক ডেস্ক
|
প্রকাশিত:
০২:০৫ এএম,
২৩ নভেম্বর, ২০২৬
38
শহিদুল ইসলামপ্রতিবেদক॥
১০ জনের গেটাফেকে ৩-০ গোলে হারিয়েছে অ্যাটলেটিকো মাদ্রিদ। এই জয়ে লা লিগার ইতিহাসে কোচ হিসেবে সবচেয়ে বেশি ম্যাচ জয়ের রেকর্ড গড়েছেন ডিয়েগো সিমিওনে। ৩৪৫ জয় নিয়ে তিনি টপকে গেছেন ৩৪৪ জয়ের মালিক লুইস আরাগোনেসকে।
প্রথমার্ধেই আলেক্স বায়েনা ১০ মিনিটে এবং জনি কারদোসো ৩০ মিনিটে গোল করে অ্যাটলেটিকোকে ২-০ ব্যবধানে এগিয়ে দেন। দ্বিতীয়ার্ধের যোগ করা সময়ে পেনাল্টি থেকে ব্যবধান ৩-০ করেন আলেহান্দ্রো গ্রিমালদো।
হুলিয়ান আলভারেজের পাস থেকে প্রায় ২৫ গজ দূর থেকে নিচু শটে প্রথম গোলটি করেন বায়েনা। আলেকজান্ডার সরলথকে শেষ ডিফেন্ডার হিসেবে ফাউল করে সরাসরি লাল কার্ড দেখেন গেটাফে অধিনায়ক।





