অনলাইন, ২৩ নভেম্বর, ২০২৬
Bangla Media Hub - সব খবর, এক প্ল্যাটফর্মে লাইভ টিভি, সরাসরি দেখুন - Bangla Media Hub YouTube ও Facebook লাইভ - Bangla Media Hub রেডিও, পত্রিকা আর আরও অনেক কিছু - Bangla Media Hub Ad
সর্বশেষ খবর
গঙ্গা চুক্তিতে পানির ন্যায্য হিস্যায় আপস নয়, শেখ হাসিনাকে ফিরিয়ে রায় কার্যকরের দাবি এনসিপির ফ্যাসিবাদ ও জুলাই প্রশ্নে দলগুলোকে এক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর: নাহিদ ‘আওয়ামী লীগ ও ভারত ইস্যু’ মোকাবিলায় প্রধানমন্ত্রীর কাছে দীর্ঘমেয়াদি রোডম্যাপ চাইল এনসিপি শমশেরনগরে কাপ্তান মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ড বস্তিবাসী ও উপকূলীয় জনগণের জীবনমান উন্নয়নে বিশ্বব্যাংকের সহযোগিতায় ২৫০ মিলিয়ন ডলারের প্রকল্প নেওয়া হবে: এলজিআরডি মন্ত্রী নাসিরনগরে দেশব্যাপী অগ্নি সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত যশোরের বেনাপোল সীমান্তে সার্চলাইট হাতে বিজিবির কঠোর পাহারা কমলগঞ্জে মণিপুরিদের নিঙোল চাক্কৌবা উৎসব উদযাপিত অবৈধভাবে বাংলাদেশ থেকে ভারতে যাওয়ার চেষ্টাকালে এক ভারতীয় নাগরিক আটক খাসিয়াদের ঐতিহ্যবাহী বর্ষবিদায় উৎসব "সেং কুটস্নেম" অনুষ্ঠিত ওয়াশিংটনে রাষ্ট্রদূত মুশফিকের বাসায় কূটনীতিক-কমিউনিটি প্রতিনিধিদের মিলনমেলা বাংলাদেশ সফরে VVIP মর্যাদা পাচ্ছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে সংলাপে অংশ নিতে সচিবালয়ে এনসিপির চার নেতা দ্বিতীয় দফায় জাতীয় গ্রিডে পরীক্ষামূলক বিদ্যুৎ সরবরাহ শুরু রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের শাহজালাল বিমানবন্দরে গ্রেপ্তার শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলাম
হোম › বাংলাদেশ › খাসিয়াদের ঐতিহ্যবাহী বর্ষবিদায় উৎসব "সেং কুটস্নেম" অনুষ্ঠিত

খাসিয়াদের ঐতিহ্যবাহী বর্ষবিদায় উৎসব "সেং কুটস্নেম" অনুষ্ঠিত

বাংলাদেশ ডেস্ক | প্রকাশিত: ০৮:১১ এএম, ২৩ নভেম্বর, ২০২৬ 5
খাসিয়াদের ঐতিহ্যবাহী বর্ষবিদায় উৎসব "সেং কুটস্নেম" অনুষ্ঠিত
মাহিদুল ইসলাম
মাহিদুল ইসলামমৌলভীবাজার প্রতিনিধি॥

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার মাগুরছড়ায় আদিবাসী খাসি (খাসিয়া) সম্প্রদায়ের ১২৭ তম বর্ষ বিদায় ও ১২৮ তম নতুন বছরকে বরণের ঐতিহ্যবাহী উৎসব ‘খাসি সেং কুটস্নেম' নানান আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৩ নভেম্বর) উপজেলার

মাগুরছড়া খাসিয়া পুঞ্জির খেলার মাঠে খাসি সোশ্যাল কাউন্সিলের আয়োজনে আদিবাসী খাসিদের ঐতিহ্যবাহী উৎসব ‘সেং কুটস্নেম' অনুষ্ঠিত হয়।

খাসি সোশ্যাল কাউন্সিল সুত্রে জানা যায়, ২০০৯ সাল থেকে প্রতিবছর নভেম্বর মাসে কমলগঞ্জ উপজেলার মাগুরছড়া খাসিয়া পুঞ্জির খেলার মাঠে খাসি সম্প্রদায়ের বর্ষ বিদায় ও নতুন বছরকে বরণের অনুষ্ঠািত হয়।খাসিয়ারা তাদের ঐতিহ্যবাহী পোশাক ও সাজসজ্জায় সেজে নেচে গেয়ে নিজেদের সংস্কৃতি তুলে ধরেন। ‘সেং কুটস্নেম উৎসবের দিন সবাই মিলে ঐতিহ্যবাহী খেলাধুলা, নিজস্ব সাংস্কৃতিক পরিবেশনা, ঐতিহ্যবাহী খাবার খেয়ে আনন্দে নিজেদের সামাজিক সম্পর্ক সুদৃঢ় করেন। অনুষ্ঠানস্থলে পুরো মাঠ জুড়ে মেলা বসে। বিভিন্ন স্টলে খাসিয়ারা পোশাক, পান, তীর, ধনুক, বাঁশ-বেতের তৈরী জিনিসপত্রের পসরা সাজিয়ে বসেন। এই উৎসবে সিলেট বিভাগের প্রায় অর্ধ শতাধিক খাসিয়া পুঞ্জির মানুষ এসে অংশ নেন। দেশের বিভিন্ন অঞ্চল থেকে দেশি বিদেশি পর্যটকেরাও এই অনুষ্ঠানে আসেন।

সরেজমিনে মাগুরছড়া খাসিয়া পুঞ্জির খেলার মাঠে দেখা যায়, খাসিয়া সম্প্রদায়ের ১২৭তম বর্ষ বিদায় ও ১২৮ তম নতুন বছরকে বরণের ঐতিহ্যবাহী উৎসব ‘খাসি সেং কুটস্নেম' উপলক্ষে নানান রঙের পোশাক পরে খাসিরা অনুষ্ঠানে অংশগ্রহণ করে নাচগান, খেলাধুলাসহ বিভিন্ন অনুষ্ঠানে অংশগ্রহণ করে। মাঠের একপাশে খাসি দের বিভিন্ন পণ্য ও ঐতিহ্যবাহী খাবার নিয়ে মেলা বসে। অপরপ্রান্তে চাল সুপারি গাছের পাতাদিয়ে মঞ্চ তৈরি করা হয়েছে। এই মঞ্চে নাচ-গানে উৎসবে মেতেছেন খাসিয়ারা।

উৎসব উপলক্ষে খাসিয়ারা তীর-ধনুক, তৈলাক্ত বাঁশ বেয়ে উপড়ে উঠাসহ বিভিন্ন খেলার আয়োজন করা হয়।

খাসি সোশ্যাল কাউন্সিলের সভাপতি জিডিশন প্রধান সুচিয়াং এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার -৪ আসেনর সংসদ সদস্য আলহাজ্ব মুজিবুর রহমান চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সন্দীপ তালুকদার, জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য দুরুদ আহমদ, কমলগঞ্জ উপজেলা বিএনপির আহবায়ক অলি আহমদ খান, যুগ্ম আহবায়ক আবুল হোসেন প্রমুখ।

অনুষ্ঠানে অংশগ্রহণকারী খাসিয়ারা বলেন, এই উৎসব আমাদের সবচেয়ে বড় উৎসব। আমাদের বিভিন্ন খাসিয়া পুঞ্জিতে অনুষ্ঠানে অনেকেই অংশগ্রহণ করেন। প্রতি বছর আমাদের বর্ষ বিদায় ও নতুন বছরকে বরণের অনুষ্ঠানটি করে আসছি। অনুষ্ঠানটি ঘিরে আমরা খাসি সম্প্রদায়ের সবাই আনন্দ উৎসবে মেতে উঠি।

এ বিষয়ে খাসি সোশ্যাল কাউন্সিলের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক, সাজু মার্চিং

বলেন, আমাদের'সেং কুটস্নেম' উৎসব উপলক্ষে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সিলেট বিভাগের খাসিয়া পুঞ্জির সবাই স্বতঃস্ফূর্ত ভাবে এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

খাসি সোশ্যাল কাউন্সিলের সাধারণ সম্পাদক অনিলজয় ডিখার বলেন, সিলেট বিভাগের খাসিয়া পুঞ্জির মানুষ এই উৎসবে এসে অংশ নেন। এছাড়া দেশ বিদেশের পর্যটকেরাও এই অনুষ্ঠানে আসেন। খাসি সেং কুটস্নেম বা বর্ষ বিদায় খাসিয়াদের একটি সার্বজনীন উৎসব। এই উৎসবে খাসিয়াদের নিজস্ব সাংস্কৃতি ও ইতিহাস ঐতিহ্য তুলে ধরা হয়। উৎসব উপলক্ষে খাসিয়ারা আনন্দে মেতে উঠেন।

লিংক কপি হয়েছে ✓