অনলাইন, ২৩ নভেম্বর, ২০২৬
Bangla Media Hub - সব খবর, এক প্ল্যাটফর্মে লাইভ টিভি, সরাসরি দেখুন - Bangla Media Hub YouTube ও Facebook লাইভ - Bangla Media Hub রেডিও, পত্রিকা আর আরও অনেক কিছু - Bangla Media Hub Ad
সর্বশেষ খবর
গঙ্গা চুক্তিতে পানির ন্যায্য হিস্যায় আপস নয়, শেখ হাসিনাকে ফিরিয়ে রায় কার্যকরের দাবি এনসিপির ফ্যাসিবাদ ও জুলাই প্রশ্নে দলগুলোকে এক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর: নাহিদ ‘আওয়ামী লীগ ও ভারত ইস্যু’ মোকাবিলায় প্রধানমন্ত্রীর কাছে দীর্ঘমেয়াদি রোডম্যাপ চাইল এনসিপি শমশেরনগরে কাপ্তান মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ড বস্তিবাসী ও উপকূলীয় জনগণের জীবনমান উন্নয়নে বিশ্বব্যাংকের সহযোগিতায় ২৫০ মিলিয়ন ডলারের প্রকল্প নেওয়া হবে: এলজিআরডি মন্ত্রী নাসিরনগরে দেশব্যাপী অগ্নি সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত যশোরের বেনাপোল সীমান্তে সার্চলাইট হাতে বিজিবির কঠোর পাহারা কমলগঞ্জে মণিপুরিদের নিঙোল চাক্কৌবা উৎসব উদযাপিত অবৈধভাবে বাংলাদেশ থেকে ভারতে যাওয়ার চেষ্টাকালে এক ভারতীয় নাগরিক আটক খাসিয়াদের ঐতিহ্যবাহী বর্ষবিদায় উৎসব "সেং কুটস্নেম" অনুষ্ঠিত ওয়াশিংটনে রাষ্ট্রদূত মুশফিকের বাসায় কূটনীতিক-কমিউনিটি প্রতিনিধিদের মিলনমেলা বাংলাদেশ সফরে VVIP মর্যাদা পাচ্ছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে সংলাপে অংশ নিতে সচিবালয়ে এনসিপির চার নেতা দ্বিতীয় দফায় জাতীয় গ্রিডে পরীক্ষামূলক বিদ্যুৎ সরবরাহ শুরু রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের শাহজালাল বিমানবন্দরে গ্রেপ্তার শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলাম
হোম › বাংলাদেশ › কমলগঞ্জে মণিপুরিদের নিঙোল চাক্কৌবা উৎসব উদযাপিত

কমলগঞ্জে মণিপুরিদের নিঙোল চাক্কৌবা উৎসব উদযাপিত

বাংলাদেশ ডেস্ক | প্রকাশিত: ০৮:১১ এএম, ২৩ নভেম্বর, ২০২৬ 5
কমলগঞ্জে মণিপুরিদের নিঙোল চাক্কৌবা উৎসব উদযাপিত
মাহিদুল ইসলাম
মাহিদুল ইসলামমৌলভীবাজার প্রতিনিধি॥

মৌলভীবাজারের কমলগঞ্জে মণিপুরি সম্প্রদায়ের ঐতিহ্যবাহী সামাজিক ও সাংস্কৃতিক উৎসব ‘ নিঙোল চাক্কৌবা উৎসবমুখর ও আবেগঘন পরিবেশে উদযাপিত হয়েছে।

সোমবার (২৩ নভেম্বর) দুপুরে আদমপুরের তেতইগাঁও মণিপুরি কালচারাল কমপ্লেক্স প্রাঙ্গণে দিনব্যাপী এই বর্ণাঢ্য আয়োজন শুরু হয়।

বিবাহিত মণিপুরি নারীদের পিতৃগৃহে আমন্ত্রণ জানিয়ে ঐতিহ্যবাহী মণিপুরি খাবারে আপ্যায়ন, উপহার প্রদান ও প্রীতিভোজের মধ্য দিয়ে উৎসবটি প্রাণবন্ত হয়ে ওঠে।

মণিপুরি সম্প্রদায়ের মধ্যে ভ্রাতৃত্ববোধ, পারিবারিক বন্ধন ও নিজস্ব সংস্কৃতি তুলে ধরাই ছিল এই আয়োজনের মূল লক্ষ্য।

মণিপুরি কালচারাল কমপ্লেক্স (বাংলাদেশ), প্যাট্রিয়টিক রাইটার্স ফোরাম ( মণিপুর) এবং মণিপুরি ইয়ুথ ফোরামের যৌথ উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানের পৃষ্ঠপোষকতা করেন ভারতের মণিপুর রাজ্যের সাবেক মন্ত্রী লেইশাংথেম সুসিন্দ্রো মেইতেই।

উদযাপন কমিটির আহ্বায়ক ইবুংহাল সিংহ শ্যামলের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাবেক অতিরিক্ত সচিব শশী কুমার সিংহ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জয়ন্ত সিংহ, রাকেশ নাওরেম, রাজু মাইবাম।

অশোক আঙোমচা এর সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন মণিপুরী ইয়ুথ ফোরামের সাংস্কৃতিক সম্পাদক জয়া শর্মা।

শুরুতে অতিথিদের ঐতিহ্যবাহী উত্তরীয় পরিয়ে বরণ করা হয়। আলোচনা সভায় বক্তারা মণিপুরি সংস্কৃতি ও ঐতিহ্য সংরক্ষণ এবং ভ্রাতৃত্বের বন্ধন সুদৃঢ় করার ওপর গুরুত্বারোপ করেন। পরবর্তীতে উৎসবের মূল আকর্ষণ নারীদের সাথে প্রীতিভোজ ও উপহার প্রদান পর্ব অনুষ্ঠিত হয়।

ঐতিহ্যবাহী পোশাকে মণিপুরি নারীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ, পারস্পরিক সৌহার্দ্য বিনিময় এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সম্প্রদায়ের বিপুল উপস্থিতিতে দিনব্যাপী উৎসবটি এক হৃদয়গ্রাহী মিলনমেলায় পরিণত হয়।

লিংক কপি হয়েছে ✓