বাংলাদেশ সফরে VVIP মর্যাদা পাচ্ছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী
বাংলাদেশ ডেস্ক
|
প্রকাশিত:
০২:২৫ এএম,
২৩ নভেম্বর, ২০২৬
51
আরাফাত হোসেন রিজভীক্রীড়া সম্পাদক
আগামী ৭ ও ৮ ডিসেম্বর বাংলাদেশ সফরকালে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমকে ‘অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি’ (ভিভিআইপি) ঘোষণা করেছে সরকার। এ-সংক্রান্ত প্রজ্ঞাপন বাংলাদেশ গেজেটে প্রকাশ করা হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়, বিশেষ নিরাপত্তা বাহিনী (এসএসএফ) আইন, ২০২১-এর ধারা ২(ক)-তে দেওয়া ক্ষমতাবলে সরকার এ ঘোষণা দিয়েছে। আদেশটি অবিলম্বে কার্যকর হবে এবং সফরকাল পর্যন্ত বলবৎ থাকবে।
ভিভিআইপি মর্যাদা পাওয়ায় সফরকালে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর নিরাপত্তার দায়িত্বে থাকবে এসএসএফ।





