বিএনপিতে ফেরার কোনো আবেদন করিনি, ফেরার কারণও দেখি না: রুমিন ফারহানা
বাংলাদেশ ডেস্ক
|
প্রকাশিত:
১২:৫০ পিএম,
২৩ নভেম্বর, ২০২৬
21
মো: আশিকুর রহমানঢাকা প্রতিনিধি॥
বিএনপিতে ফেরার জন্য কোনো আবেদন করেননি এবং এমন কোনো ইচ্ছা বা কারণও দেখেন না বলে জানিয়েছেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা।
সোমবার (২৩ নভেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি লেখেন, ‘অনেকেই অস্থির হয়ে জানতে চাচ্ছেন আমি দলে ফিরব কি না। তাদের জন্য খুবই বিনীতভাবে বলি, আমি বিএনপিতে ফেরার জন্য কখনোই কোনো আবেদন করি নাই।’
তিনি আরও লেখেন, ‘আমার কোনো কথা বা আচরণে আমি আবার বিএনপিতে ফিরব এমন মনে করার কোনো কারণ আছে বলেও মনে করি না। আল্লাহ আমাকে এখন যে অবস্থায় রেখেছেন তার জন্য আমার শুকরিয়ার শেষ নাই।’
গত জাতীয় সংসদ নির্বাচনে দলীয় মনোনয়ন না পেয়ে বিএনপির অন্তত ৭০ জন নেতা স্বতন্ত্র প্রার্থী হওয়ায় বহিষ্কৃত হন। পরে তাঁদের অধিকাংশই দলে ফেরার আবেদন করেন।





