অনলাইন, ২৩ নভেম্বর, ২০২৬
Bangla Media Hub - সব খবর, এক প্ল্যাটফর্মে লাইভ টিভি, সরাসরি দেখুন - Bangla Media Hub YouTube ও Facebook লাইভ - Bangla Media Hub রেডিও, পত্রিকা আর আরও অনেক কিছু - Bangla Media Hub Ad
সর্বশেষ খবর
ওয়াশিংটনে রাষ্ট্রদূত মুশফিকের বাসায় কূটনীতিক-কমিউনিটি প্রতিনিধিদের মিলনমেলা বাংলাদেশ সফরে VVIP মর্যাদা পাচ্ছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে সংলাপে অংশ নিতে সচিবালয়ে এনসিপির চার নেতা দ্বিতীয় দফায় জাতীয় গ্রিডে পরীক্ষামূলক বিদ্যুৎ সরবরাহ শুরু রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের শাহজালাল বিমানবন্দরে গ্রেপ্তার শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলাম রোহিঙ্গা সংকট নিয়ে জাতিসংঘ, ওআইসি ও আসিয়ানের সঙ্গে আলোচনা করবে মালয়েশিয়া কিমের সঙ্গে যোগাযোগের চেষ্টা ট্রাম্পের, না খুলেই চিঠি ফেরত দিল উত্তর কোরিয়া: ওয়াল স্ট্রিট জার্নাল জীবাশ্ম জ্বালানি ও অর্থায়ন নিয়ে বিরোধে ব্যর্থ কপ৩১, চুক্তি ছাড়াই শেষ জাতিসংঘের দীর্ঘতম জলবায়ু সম্মেলন ১০ জনের গেটাফেকে ৩-০ গোলে হারাল অ্যাটলেটিকো, লা লিগায় সবচেয়ে বেশি জয়ের রেকর্ড সিমিওনের যেকোনো চাবিতেই চালু হয় চট্টগ্রামে চুরি হওয়া সেই পুলিশ ভ্যান ভর্তি পরীক্ষা আয়োজনে আর আইনগত বাধা নেই, হাইকোর্টের স্থগিতাদেশ স্থগিত করেছেন আপিল বিভাগ: অ্যাটর্নি জেনারেল ২০২৭ সালের হজযাত্রীদের টিকার আগে ৭ ধরনের স্বাস্থ্য পরীক্ষা বাধ্যতামূলক সংবিধান সংশোধন করে আওয়ামী লীগকে চিরতরে নিষিদ্ধ করতে হবে: প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫২১, তাঁদের মধ্যে কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের ৩২ নেতাকর্মী সীমান্তবর্তী অঞ্চলে সুবিধাবঞ্চিত মানুষের জন্য বিজিবির ফ্রি মেডিকেল ক্যাম্প
হোম › বাংলাদেশ › শাহজালাল বিমানবন্দরে গ্রেপ্তার শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলাম

শাহজালাল বিমানবন্দরে গ্রেপ্তার শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলাম

বাংলাদেশ ডেস্ক | প্রকাশিত: ০২:১৩ এএম, ২৩ নভেম্বর, ২০২৬ 45
শাহজালাল বিমানবন্দরে গ্রেপ্তার শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলাম
মো: আদিবুর রহমান মাসুদ
মো: আদিবুর রহমান মাসুদঢাকা প্রতিনিধি॥

ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ‘শীর্ষ সন্ত্রাসী’ হিসেবে পরিচিত সুইডেন আসলামকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (২২ নভেম্বর) দিবাগত রাত আনুমানিক আড়াইটার দিকে বিমানবন্দরের ইমিগ্রেশন পুলিশ তাঁকে আটক করে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কাছে হস্তান্তর করে।

সোমবার (২৩ নভেম্বর) ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ডিবি) শফিকুল ইসলাম গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন। পরে তাঁকে ডিবি কার্যালয়ে নেওয়া হয়।

পুলিশ জানায়, সুইডেন আসলাম থাই এয়ারওয়েজের একটি ফ্লাইটে থাইল্যান্ড যাওয়ার চেষ্টা করছিলেন। পুলিশের ধারণা, ব্যাংকক হয়ে মালয়েশিয়া যাওয়ার পরিকল্পনা ছিল তাঁর। বিষয়টি যাচাই করা হচ্ছে।

ডিএমপির তেজগাঁও গোয়েন্দা বিভাগের উপকমিশনার জিয়াউদ্দিন আহম্মেদ বলেন, তাঁর বিরুদ্ধে বহু অভিযোগ থাকায় দীর্ঘদিন ধরে তাঁকে খোঁজা হচ্ছিল। ডিবির কর্মকর্তারা জানান, ডিএমপি কমিশনারের কার্যালয়ে চাঁদাবাজিসহ বিভিন্ন অভিযোগে তাঁর বিরুদ্ধে শতাধিক অভিযোগ জমা পড়েছে। অন্তত পাঁচটি ‘টর্চার সেল’ পরিচালনার অভিযোগও রয়েছে। এসব অভিযোগের বিষয়ে সুইডেন আসলাম বা তাঁর পক্ষের বক্তব্য পাওয়া যায়নি।

বিএনপি-জামায়াত সরকারের আমলে পুরস্কার ঘোষিত ২৩ শীর্ষ সন্ত্রাসীর একজন ছিলেন সুইডেন আসলাম। তাঁর বিরুদ্ধে নয়টি হত্যা মামলাসহ মোট ২২টি মামলা হয়েছিল। অস্ত্র মামলাসহ কয়েকটি মামলায় তাঁর সাজাও হয়।

২০০৫ সালের ৩১ জানুয়ারি গ্রেপ্তারের পর প্রায় সাড়ে ১৯ বছর কারাগারে ছিলেন তিনি। ২০২৪ সালের ৩ সেপ্টেম্বর কারাগার থেকে মুক্তি পান। প্রথম স্ত্রী সুইডেনপ্রবাসী হওয়ায় এবং কিছুকাল সেখানে থাকায় তাঁর নামের সঙ্গে ‘সুইডেন’ যুক্ত হয়।

লিংক কপি হয়েছে ✓
যেকোনো চাবিতেই চালু হয় চট্টগ্রামে চুরি হওয়া সেই পুলিশ ভ্যান যেকোনো চাবিতেই চালু হয় চট্টগ্রামে চুরি হওয়া সেই পুলিশ ভ্যান ◷ ২ ঘণ্টা ৫৫ মিনিট আগে রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫২১, তাঁদের মধ্যে কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের ৩২ নেতাকর্মী রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫২১, তাঁদের মধ্যে কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের ৩২ নেতাকর্মী ◷ ২ ঘণ্টা ৫৬ মিনিট আগে সীমান্তবর্তী অঞ্চলে সুবিধাবঞ্চিত মানুষের জন্য বিজিবির ফ্রি মেডিকেল ক্যাম্প সীমান্তবর্তী অঞ্চলে সুবিধাবঞ্চিত মানুষের জন্য বিজিবির ফ্রি মেডিকেল ক্যাম্প ◷ ২ ঘণ্টা ৫৮ মিনিট আগে শেখ হাসিনা ফেরার গুঞ্জন: বেনাপোল সীমান্তে নিরাপত্তা ও টহল ব্যবস্থা জোরদার শেখ হাসিনা ফেরার গুঞ্জন: বেনাপোল সীমান্তে নিরাপত্তা ও টহল ব্যবস্থা জোরদার ◷ ২ ঘণ্টা ৫৯ মিনিট আগে দেশে ফিরতে পারবেন না জেনেও দেশকে অস্থিতিশীল করতে তিনি সন্ত্রাস ও সহিংসতা চালাচ্ছেন : ডেপুটি স্পিকার দেশে ফিরতে পারবেন না জেনেও দেশকে অস্থিতিশীল করতে তিনি সন্ত্রাস ও সহিংসতা চালাচ্ছেন : ডেপুটি স্পিকার ◷ ৬ ঘণ্টা ৩০ মিনিট আগে টেকনাফে রোহিঙ্গা ক্যাম্পের ‘ইসলাম গ্রুপের’ প্রধান আটক, বিরুদ্ধে ১২ মামলা টেকনাফে রোহিঙ্গা ক্যাম্পের ‘ইসলাম গ্রুপের’ প্রধান আটক, বিরুদ্ধে ১২ মামলা ◷ ৬ ঘণ্টা ৪৮ মিনিট আগে