ভর্তি পরীক্ষা আয়োজনে আর আইনগত বাধা নেই, হাইকোর্টের স্থগিতাদেশ স্থগিত করেছেন আপিল বিভাগ: অ্যাটর্নি জেনারেল
বাংলাদেশ ডেস্ক
|
প্রকাশিত:
০২:০৫ এএম,
২৩ নভেম্বর, ২০২৬
24
তাহিনা হোসেন প্রকৃতিনির্বাহী সম্পাদক॥
বুয়েট, মেডিকেল ও ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের ২০২৬-২৭ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত স্থগিত রাখতে হাইকোর্টের দেওয়া আদেশ স্থগিত করেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। ফলে ভর্তি পরীক্ষা আয়োজনে আর কোনো আইনগত বাধা নেই বলে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস কাজল।
সোমবার (২৩ নভেম্বর) নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
অ্যাটর্নি জেনারেল বলেন, যাঁরা সব বিষয়ে পাস করেছেন, তাঁরা মেধাবী। যাঁরা এক বিষয়ে ফেল করেছেন, তাঁদের জন্য মেধাবী শিক্ষার্থীদের ভর্তি পরীক্ষা আটকে রাখা যায় না।





