অনলাইন, ২৩ নভেম্বর, ২০২৬
Bangla Media Hub - সব খবর, এক প্ল্যাটফর্মে লাইভ টিভি, সরাসরি দেখুন - Bangla Media Hub YouTube ও Facebook লাইভ - Bangla Media Hub রেডিও, পত্রিকা আর আরও অনেক কিছু - Bangla Media Hub Ad
সর্বশেষ খবর
গঙ্গা চুক্তিতে পানির ন্যায্য হিস্যায় আপস নয়, শেখ হাসিনাকে ফিরিয়ে রায় কার্যকরের দাবি এনসিপির ফ্যাসিবাদ ও জুলাই প্রশ্নে দলগুলোকে এক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর: নাহিদ ‘আওয়ামী লীগ ও ভারত ইস্যু’ মোকাবিলায় প্রধানমন্ত্রীর কাছে দীর্ঘমেয়াদি রোডম্যাপ চাইল এনসিপি শমশেরনগরে কাপ্তান মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ড বস্তিবাসী ও উপকূলীয় জনগণের জীবনমান উন্নয়নে বিশ্বব্যাংকের সহযোগিতায় ২৫০ মিলিয়ন ডলারের প্রকল্প নেওয়া হবে: এলজিআরডি মন্ত্রী নাসিরনগরে দেশব্যাপী অগ্নি সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত যশোরের বেনাপোল সীমান্তে সার্চলাইট হাতে বিজিবির কঠোর পাহারা কমলগঞ্জে মণিপুরিদের নিঙোল চাক্কৌবা উৎসব উদযাপিত অবৈধভাবে বাংলাদেশ থেকে ভারতে যাওয়ার চেষ্টাকালে এক ভারতীয় নাগরিক আটক খাসিয়াদের ঐতিহ্যবাহী বর্ষবিদায় উৎসব "সেং কুটস্নেম" অনুষ্ঠিত ওয়াশিংটনে রাষ্ট্রদূত মুশফিকের বাসায় কূটনীতিক-কমিউনিটি প্রতিনিধিদের মিলনমেলা বাংলাদেশ সফরে VVIP মর্যাদা পাচ্ছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে সংলাপে অংশ নিতে সচিবালয়ে এনসিপির চার নেতা দ্বিতীয় দফায় জাতীয় গ্রিডে পরীক্ষামূলক বিদ্যুৎ সরবরাহ শুরু রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের শাহজালাল বিমানবন্দরে গ্রেপ্তার শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলাম
হোম › বাংলাদেশ › যশোরের বেনাপোল সীমান্তে সার্চলাইট হাতে বিজিবির কঠোর পাহারা

যশোরের বেনাপোল সীমান্তে সার্চলাইট হাতে বিজিবির কঠোর পাহারা

বাংলাদেশ ডেস্ক | প্রকাশিত: ০৮:১১ এএম, ২৩ নভেম্বর, ২০২৬ 5
যশোরের বেনাপোল সীমান্তে সার্চলাইট হাতে বিজিবির কঠোর পাহারা
মো: জামাল হোসেন
মো: জামাল হোসেনযশোর বেনাপোল প্রতিনিধি॥

যশোরের বেনাপোল সহ ৭২ কিলোমিটার সীমান্ত এলাকা জুড়ে নিরাপত্তা জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি। অবৈধ অনুপ্রবেশসহ সীমান্তকেন্দ্রিক যেকোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা প্রতিরোধে দিন-রাত সতর্ক অবস্থানে রয়েছেন তারা।

রাতের অন্ধকারেও থেমে নেই তাদের সীমান্ত পাহারা দেওয়া। আধুনিক সার্চলাইটের আলো দিয়ে সীমান্তের গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে চলছে নিবিড় নজরদারি ও টহল কার্যক্রম। সন্দেহজনক চলাচলের ওপর বিশেষ নজর রাখছেন দায়িত্বপ্রাপ্ত বিজিবি সদস্যরা।

বিজিবির এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। তাঁরা আশা করছেন, সীমান্তে আলোকসজ্জা ও সার্চ লাইটের মাধ্যমে নজরদারি বাড়লে অবৈধ অনুপ্রবেশ, চোরাচালান ও মাদক কারবার কমে আসবে। বিশেষ করে রাতের অন্ধকারে সীমান্তের অনাকাঙ্ক্ষিত কর্মকাণ্ড নিয়ন্ত্রণে এসব সরঞ্জাম কার্যকর ভূমিকা রাখবে।

স্থানীয়রা জানান, যশোর সীমান্তে বিজিবি সারচলাইট ব্যবহার করায় তাঁদের নিরাপত্তা নিয়ে স্বস্তি তৈরি হয়েছে। এতে পুশইন, চোরাচালান, মাদক কারবার ও অবৈধ অনুপ্রবেশের মতো কর্মকাণ্ড প্রতিরোধ করা সহজ হবে।

ডিসেম্বরকে সামনে রেখে সীমান্ত নিরাপত্তায় নেওয়া হয়েছে বাড়তি সতর্কতা। অবৈধভাবে সীমান্ত অতিক্রম ও অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে টহল ব্যবস্থা, গোয়েন্দা নজরদারি এবং সার্বিক নিরাপত্তা কার্যক্রম জোরদার করা হয়েছে।

যশোর ৪৯ বিজিবির সহকারী পরিচালক মাজেদুল রহমান জানান, সীমান্ত সুরক্ষা নিশ্চিত করা এবং দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে যশোর ৪৯ বিজিবির এ তৎপরতা অব্যাহত রয়েছে। দিন হোক কিংবা গভীর রাত—বেনাপোল সীমান্তে সতর্ক পাহারা রয়েছে ।

লিংক কপি হয়েছে ✓