দ্বিতীয় দফায় জাতীয় গ্রিডে পরীক্ষামূলক বিদ্যুৎ সরবরাহ শুরু রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের
বাংলাদেশ ডেস্ক
|
প্রকাশিত:
০২:২৫ এএম,
২৩ নভেম্বর, ২০২৬
28
মো: আশিকুর রহমানঢাকা প্রতিনিধি॥
দ্বিতীয়বারের মতো জাতীয় গ্রিডে পরীক্ষামূলকভাবে বিদ্যুৎ সরবরাহ শুরু করেছে পাবনার রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র। সোমবার (২৩ নভেম্বর) সকাল ১০টা ২০ মিনিটে এই সরবরাহ শুরু হয়।
প্রকল্পের ঊর্ধ্বতন বৈজ্ঞানিক তথ্য কর্মকর্তা সৈকত আহমেদ এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানিয়েছেন। প্রকল্প পরিচালক ড. মো. কবীর হোসেন জানান, প্রায় ৩০০ থেকে ৩৫০ মেগাওয়াট বিদ্যুৎ ১০ থেকে ২৪ ঘণ্টা ধরে পরীক্ষামূলকভাবে জাতীয় গ্রিডে দেওয়া হবে।
এ সময় বিদ্যুৎকেন্দ্রের উৎপাদনব্যবস্থা এবং জাতীয় গ্রিডের সঙ্গে সমন্বিত পরিচালনার প্রয়োজনীয় কারিগরি পরীক্ষা-নিরীক্ষা চালানো হবে।
এর আগে গত ১৭ নভেম্বর বিকেল ৩টা ১৬ মিনিটে প্রথমবারের মতো প্রায় ৩৫০ মেগাওয়াট বিদ্যুৎ পরীক্ষামূলকভাবে জাতীয় গ্রিডে যুক্ত করে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র।





