হিন্দু নিপীড়নের ‘ভুয়া গল্প’ ফেঁদে সীমান্তে অস্থিরতা সৃষ্টির পাঁয়তারা করছে ভারতের উগ্রবাদী সংগঠন: এনসিপি
বাংলাদেশ ডেস্ক
|
প্রকাশিত:
১২:৫০ পিএম,
২৩ নভেম্বর, ২০২৬
27
মো: আদিবুর রহমান মাসুদঢাকা প্রতিনিধি॥
বাংলাদেশে ধর্মীয় সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের ওপর নিপীড়নের ‘ভুয়া গল্প’ ফেঁদে ভারতের উগ্রবাদী হিন্দু সংগঠনগুলো সীমান্ত এলাকায় অস্থিরতা সৃষ্টির পাঁয়তারা করছে বলে অভিযোগ করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।
সোমবার (২৩ নভেম্বর) দলের দপ্তর সম্পাদক সাদিয়া ফারজানা দিনার সই করা এক বিবৃতিতে এ অভিযোগ করা হয়।
বিবৃতিতে বলা হয়, বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ববিরোধী বক্তব্য দিয়ে ভারত পরিকল্পিতভাবে অস্থিতিশীলতা তৈরির অপচেষ্টা চালাচ্ছে। এসব ঘটনার তীব্র নিন্দা ও কঠোর প্রতিবাদ জানিয়েছে দলটি।
এনসিপির এ অভিযোগের বিষয়ে ভারত সরকার বা সংশ্লিষ্ট সংগঠনগুলোর প্রতিক্রিয়া পাওয়া যায়নি।





