অনলাইন, ২৩ নভেম্বর, ২০২৬
Bangla Media Hub - সব খবর, এক প্ল্যাটফর্মে লাইভ টিভি, সরাসরি দেখুন - Bangla Media Hub YouTube ও Facebook লাইভ - Bangla Media Hub রেডিও, পত্রিকা আর আরও অনেক কিছু - Bangla Media Hub Ad
সর্বশেষ খবর
গঙ্গা চুক্তিতে পানির ন্যায্য হিস্যায় আপস নয়, শেখ হাসিনাকে ফিরিয়ে রায় কার্যকরের দাবি এনসিপির ফ্যাসিবাদ ও জুলাই প্রশ্নে দলগুলোকে এক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর: নাহিদ ‘আওয়ামী লীগ ও ভারত ইস্যু’ মোকাবিলায় প্রধানমন্ত্রীর কাছে দীর্ঘমেয়াদি রোডম্যাপ চাইল এনসিপি শমশেরনগরে কাপ্তান মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ড বস্তিবাসী ও উপকূলীয় জনগণের জীবনমান উন্নয়নে বিশ্বব্যাংকের সহযোগিতায় ২৫০ মিলিয়ন ডলারের প্রকল্প নেওয়া হবে: এলজিআরডি মন্ত্রী নাসিরনগরে দেশব্যাপী অগ্নি সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত যশোরের বেনাপোল সীমান্তে সার্চলাইট হাতে বিজিবির কঠোর পাহারা কমলগঞ্জে মণিপুরিদের নিঙোল চাক্কৌবা উৎসব উদযাপিত অবৈধভাবে বাংলাদেশ থেকে ভারতে যাওয়ার চেষ্টাকালে এক ভারতীয় নাগরিক আটক খাসিয়াদের ঐতিহ্যবাহী বর্ষবিদায় উৎসব "সেং কুটস্নেম" অনুষ্ঠিত ওয়াশিংটনে রাষ্ট্রদূত মুশফিকের বাসায় কূটনীতিক-কমিউনিটি প্রতিনিধিদের মিলনমেলা বাংলাদেশ সফরে VVIP মর্যাদা পাচ্ছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে সংলাপে অংশ নিতে সচিবালয়ে এনসিপির চার নেতা দ্বিতীয় দফায় জাতীয় গ্রিডে পরীক্ষামূলক বিদ্যুৎ সরবরাহ শুরু রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের শাহজালাল বিমানবন্দরে গ্রেপ্তার শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলাম
হোম › বাংলাদেশ › নাসিরনগরে দেশব্যাপী অগ্নি সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

নাসিরনগরে দেশব্যাপী অগ্নি সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

বাংলাদেশ ডেস্ক | প্রকাশিত: ০৮:১১ এএম, ২৩ নভেম্বর, ২০২৬ 26
নাসিরনগরে দেশব্যাপী অগ্নি সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত
খ ম জায়েদ হোসেন
খ ম জায়েদ হোসেনব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি॥

দেশব্যাপী অগ্নিসন্ত্রাস, নাশকতা ও নৈরাজ্যের প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়া জেলার  নাসিরনগর উপজেলায়  বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৩ নভেম্বর) সকালে নাসিরনগর উপজেলা সদরে এই বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

এমপি এ এম হান্নানের নেতৃত্বে প্রতিবাদী  মিছিলটি উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে নাসিরনগর কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে গিয়ে প্রতিবাদ সমাবেশে মিলিত হয়।

বিক্ষোভ মিছিল পরবর্তী সমাবেশে ব্রাহ্মণবাড়িয়া -১ (নাসিরনগর) ২৪৩ সংসদীয় আসনের সংসদ সদস্য, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য, উপজেলা বিএনপির বিপ্লবী সভাপতি জননেতা এম এ হান্নান এমপি মহোদয়ের সভাপতিত্বে ও উপজেলা বিএনপির সংগ্রামী সাধারণ সম্পাদক ও জেলা বিএনপির সদস্য কে এম বশির উদ্দিন তুহিন ও উপজেলা সাংগঠনিক সম্পাদক এডভোকেট আলী আযম চৌধুরীর  সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির অর্থ বিষয়ক সম্পাদক ও ব্রাহ্মণবাড়িয়া -৩ (সদর) আসনের সংসদ সদস্য ও বাণিজ্য মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি ইন্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল,প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সংগ্রামী সাধারণ সম্পাদক ও জেলা প্রশাসক আলহাজ্ব মোঃ সিরাজুল ইসলাম সিরাজ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য ও সাবেক মেয়র মোঃ হাফিজুর রহমান মোল্লা কচি,জেলা বিএনপির সহ-সভাপতি আলহাজ্ব মোঃ জহিরুল হক খোকন

( ভিপি জহির), জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আলী আযম খান,জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ মাঈনুল হোসেন চপল, ব্রাহ্মণবাড়িয়া জেলা শ্রমিকদল সভাপতি মোস্তফা মিয়া, জেলা যুব দলের সভাপতি মোঃ শামিম মোল্লা প্রমুখ।

এ ছাড়াও জেলা ও স্থানীয় বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

এ সময় মিছিলে অংশ নেওয়া নেতাকর্মীরা "অগ্নি-সন্ত্রাসীদের ঠাঁই নাই", "নৈরাজ্য বন্ধ করো", "সন্ত্রাসীদের বিচার চাই", "দেশে শান্তি চাই" সহ নানা স্লোগান দেন। মিছিলের কারণে কিছু সময়ের জন্য উপজেলা সদরের প্রধান সড়কে যান চলাচলে ধীরগতি দেখা দেয়। তবে আয়োজকদের স্বেচ্ছাসেবকরা সড়কে শৃঙ্খলা রক্ষায় কাজ করেন।

প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথি বলেন, কার্যক্রম নিষিদ্ধ হওয়ার পরও ফ্যাসিস্ট আওয়ামী বাকশালি চক্র গোপনে দেশের বিভিন্ন স্থানে বাসে আগুন দেওয়া, ককটেল বিস্ফোরণ, সড়ক অবরোধ ও সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টির চেষ্টা করছে। তারা দেশকে অস্থিতিশীল করে আবারও নৈরাজ্য ফিরিয়ে আনতে চায়। দেশের শান্তিপ্রিয় মানুষ তাদের এই ষড়যন্ত্র কখনো মেনে নেবে না।

বক্তারা বলেন, ফ্যাসিস্ট শাসনামলে গুম, খুন, নির্যাতন, লুটপাট ও ভোট ডাকাতির মাধ্যমে দেশের মানুষকে জিম্মি করে রাখা হয়েছিল। ছাত্র-জনতার আন্দোলনের মাধ্যমে সেই ফ্যাসিবাদের পতন হয়েছে। এখন পরাজিত শক্তি আবারও অগ্নি-সন্ত্রাসের পথ বেছে নিয়েছে। তাদেরকে প্রতিহত করতে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।

সমাবেশে বক্তারা অবিলম্বে অগ্নি-সন্ত্রাস ও নাশকতার সাথে জড়িতদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। একই সাথে প্রশাসনকে আরও কঠোর অবস্থান নেওয়ার আহ্বান জানানো হয়, যাতে সাধারণ মানুষ নিরাপদে চলাফেরা করতে পারে এবং দেশের শান্তি-শৃঙ্খলা বজায় থাকে।

এ সময় বক্তারা বলেন, নাসিরনগর সাম্প্রদায়িক সম্প্রীতি ও শান্তির উপজেলা। এখানে কোনো সন্ত্রাস, নৈরাজ্য ও অগ্নি-সন্ত্রাসের স্থান নেই। নাসিরনগরের মানুষ সবসময় শান্তি, সম্প্রীতি ও গণতন্ত্রের পক্ষে ছিল, আগামীতেও থাকবে।

প্রতিবাদ সমাবেশে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আসা শত শত নেতাকর্মী ও সাধারণ মানুষ অংশ নেন। সমাবেশ শেষে শান্তিপূর্ণভাবে কর্মসূচি সমাপ্ত হয়।

লিংক কপি হয়েছে ✓