২০২৭ সালের হজযাত্রীদের টিকার আগে ৭ ধরনের স্বাস্থ্য পরীক্ষা বাধ্যতামূলক
২০২৭ সালের হজযাত্রীদের টিকা নেওয়ার আগে সাত ধরনের স্বাস্থ্য পরীক্ষা বাধ্যতামূলক করেছে সরকার। রোববার (২২ নভেম্বর) ধর্ম বিষয়ক মন্ত্রণালয় এ-সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করে।
পরীক্ষাগুলো হলো ব্লাড গ্রুপিং ও আরএইচ টাইপিং, কমপ্লিট ব্লাড কাউন্ট (সিবিসি উইথ ইএসআর), ইউরিন আর/এম/ই, বুকের এক্স-রে, ইসিজি, র্যান্ডম ব্লাড সুগার এবং সিরাম ক্রিয়েটিনিন। দেশের সব জেলা ও উপজেলা পর্যায়ের সরকারি হাসপাতাল এবং নির্ধারিত ‘ক’ শ্রেণির বেসরকারি হাসপাতালে এসব পরীক্ষা করা যাবে।
হৃদ্রোগ, কিডনি, লিভার, দীর্ঘস্থায়ী ফুসফুসের রোগ বা গর্ভাবস্থাজনিত জটিলতা থাকলে প্রয়োজন অনুযায়ী অতিরিক্ত পরীক্ষা করাতে হবে।
পরীক্ষার রিপোর্ট ও ই-হেলথ প্রোফাইলের কপি নির্ধারিত টিকাকেন্দ্রে জমা দিয়ে টিকা নেওয়ার পর হজযাত্রীদের স্বাস্থ্য সনদ দেওয়া হবে। হজসংক্রান্ত তথ্যের জন্য ১৬১৩৬ নম্বরে হজ কল সেন্টারে যোগাযোগ করতে বলা হয়েছে।





