অনলাইন, ২৪ নভেম্বর, ২০২৬
Bangla Media Hub - সব খবর, এক প্ল্যাটফর্মে লাইভ টিভি, সরাসরি দেখুন - Bangla Media Hub YouTube ও Facebook লাইভ - Bangla Media Hub রেডিও, পত্রিকা আর আরও অনেক কিছু - Bangla Media Hub Ad
সর্বশেষ খবর
১২ দিনের সফরে বাংলাদেশে শিক্ষার অধিকারবিষয়ক জাতিসংঘের বিশেষ দূত ফারিদা শহীদ নিষিদ্ধ আওয়ামী লীগের কার্যক্রম প্রতিহতের ঘোষণা দিয়ে রাজধানীতে আজ এনসিপির মোটরসাইকেল র‍্যালি মঠবাড়িয়ায় ইউপি নির্বাচনের দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, আহত অন্তত ৬ কোটালীপাড়ায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষ, আহত অন্তত ১০ বিএনপি কার্যালয়ে আগুনের মামলায় ছাত্রদলের সাবেক নেতাকে ‘ছাত্রলীগ নেতা’ দেখানোর অভিযোগ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের চট্টগ্রাম উত্তর জেলা সাধারণ সম্পাদক শেখ আতাউর রহমান গ্রেপ্তার রূপপুর প্রকল্পের আবাসিক ভবন থেকে রুশ নাগরিকের মরদেহ উদ্ধার ঈশ্বরদীতে আধিপত্য বিস্তার নিয়ে গোলাগুলি, গুলিবিদ্ধ ৫; চার বাড়িতে আগুন এনসিপির পর জামায়াতের সঙ্গে সংলাপে বসতে পারেন প্রধানমন্ত্রী বিএনপিতে ফেরার কোনো আবেদন করিনি, ফেরার কারণও দেখি না: রুমিন ফারহানা হিন্দু নিপীড়নের ‘ভুয়া গল্প’ ফেঁদে সীমান্তে অস্থিরতা সৃষ্টির পাঁয়তারা করছে ভারতের উগ্রবাদী সংগঠন: এনসিপি তরবারির সঙ্গে গর্দানের সংলাপ চলবে না: চট্টগ্রামে এনসিপির বিক্ষোভে নাসীরুদ্দীন পাটওয়ারী পালিয়ে গিয়েও প্রতিশোধের রাজনীতি করছেন শেখ হাসিনা: রিজভী গঙ্গা চুক্তিতে পানির ন্যায্য হিস্যায় আপস নয়, শেখ হাসিনাকে ফিরিয়ে রায় কার্যকরের দাবি এনসিপির ফ্যাসিবাদ ও জুলাই প্রশ্নে দলগুলোকে এক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর: নাহিদ
হোম › বাংলাদেশ › কুলাউড়ায় পানপুঞ্জি পরিদর্শনে পুলিশ, দোষীদের আইনের আওতায় আনার আশ্বাস

কুলাউড়ায় পানপুঞ্জি পরিদর্শনে পুলিশ, দোষীদের আইনের আওতায় আনার আশ্বাস

নিউজ ডেস্ক | প্রকাশিত: ১১:২৭ পিএম, ০৯ অক্টোবর, ২০২৬ 99
কুলাউড়ায় পানপুঞ্জি পরিদর্শনে পুলিশ, দোষীদের আইনের আওতায় আনার আশ্বাস

তিমির বনিক,

মৌলভীবাজার প্রতিনিধি:


মৌলভীবাজারে কুলাউড়া উপজেলার কর্মধা ইউনিয়নের নার্সারি পানপুঞ্জি দুর্বৃত্তদের দ্বারা কেটে ফেলা পানগাছ ও ক্ষতিগ্রস্ত পানজুম পরিদর্শন করেছেন কুলাউড়া সার্কেলের সহকারী পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান। এ সময় তিনি এ ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার আশ্বাস দেন।


শুক্রবার (৯ অক্টোবর) বিকেলে সাড়ে ৩টার দিকে তিনি ঘটনাস্থল পরিদর্শন করেন। এ সময় কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল ইসলাম মুন্না, উপপরিদর্শক (এসআই) অলক বিহারী গুন ও মো. ফজলুল হক উপস্থিত ছিলেন।


পরিদর্শনকালে পুলিশ কর্মকর্তারা ক্ষতিগ্রস্ত খাসিয়া ও গারো পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন এবং তাঁদের কাছ থেকে ঘটনার বিস্তারিত শোনেন। এ সময় তাঁরা ঘটনার নিন্দা জানিয়ে দ্রুত তদন্তের মাধ্যমে জড়িতদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন।


ক্ষতিগ্রস্তদের সঙ্গে মতবিনিময়কালে উপস্থিত ছিলেন কুবরাজ আন্তঃপুঞ্জি উন্নয়ন সংগঠনের সাধারণ সম্পাদক ফ্লোরা বাবলি তালাং, কর্মধা ইউনিয়ন পরিষদের সদস্য সিলভেস্টার পাঠাং, নার্সারি পুঞ্জির মান্ত্রী (প্রধান) জনি পতামসহ ক্ষতিগ্রস্ত ১০টি পরিবারের সদস্য ও স্থানীয় আদিবাসীরা।


কুবরাজ আন্তঃপুঞ্জি উন্নয়ন সংগঠনের সাধারণ সম্পাদক ফ্লোরা বাবলি তালাং বলেন, এ ঘটনার এক সপ্তাহ আগে দুর্বৃত্তরা সাহেব টিলা পুঞ্জিতে হামলা চালিয়ে পানগাছ কেটে ফেলেছিল। এরপর গত ৩০ সেপ্টেম্বর রাতে নার্সারি পুঞ্জিতে ৯ হাজারের বেশি পানগাছ কেটে ফেলা হয়। পুঞ্জির বাসিন্দারা মূলত পান চাষের ওপর নির্ভর করে জীবিকা নির্বাহ করেন। এভাবে পানগাছ ধ্বংস হতে থাকলে তাঁরা সর্বস্বান্ত হয়ে পড়বেন।


উল্লেখ্য, গত ৩০ সেপ্টেম্বর দিবাগত রাতে নার্সারি পানপুঞ্জিতে একদল দুর্বৃত্ত রাতের আঁধারে পানজুমে প্রবেশ করে ১০টি খাসিয়া ও গারো পরিবারের প্রায় ৯ হাজার পানগাছ কেটে ফেলে। এতে আনুমানিক ৫০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন সংশ্লিষ্টরা। এ ঘটনায় পুঞ্জিবাসীর জীবিকা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। ঘটনার পর থেকে স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ও ক্ষোভ বিরাজ করছে।


এ বিষয়ে কুলাউড়া সার্কেলের সহকারী পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান বলেন, নার্সারি পানপুঞ্জিতে পানগাছ কেটে ফেলার ঘটনাটি অত্যন্ত ন্যক্কারজনক। ঘটনার খবর পাওয়ার পরপরই পুলিশের একটি দল ঘটনাস্থলে যায়। আজও আমরা ক্ষতিগ্রস্ত পানপুঞ্জি পরিদর্শন করে ভুক্তভোগীদের সঙ্গে কথা বলেছি। এ ঘটনায় জড়িত দুর্বৃত্তদের শনাক্ত করে দ্রুত গ্রেপ্তার ও আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য পুলিশ কাজ করছে। অপরাধীরা কোনোভাবেই ছাড় পাবে না।


তিনি আরও বলেন, এ ধরনের ঘটনা যাতে ভবিষ্যতে আর না ঘটে, সে জন্য পুলিশ প্রয়োজনীয় পদক্ষেপ নেবে এবং বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করছে।

লিংক কপি হয়েছে ✓
ঈশ্বরদীতে আধিপত্য বিস্তার নিয়ে গোলাগুলি, গুলিবিদ্ধ ৫; চার বাড়িতে আগুন ঈশ্বরদীতে আধিপত্য বিস্তার নিয়ে গোলাগুলি, গুলিবিদ্ধ ৫; চার বাড়িতে আগুন ◷ ১৭ ঘণ্টা ১ মিনিট আগে শমশেরনগরে কাপ্তান মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ড শমশেরনগরে কাপ্তান মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ড ◷ ২১ ঘণ্টা ৪০ মিনিট আগে বস্তিবাসী ও উপকূলীয় জনগণের জীবনমান উন্নয়নে বিশ্বব্যাংকের সহযোগিতায় ২৫০ মিলিয়ন ডলারের প্রকল্প নেওয়া হবে: এলজিআরডি মন্ত্রী বস্তিবাসী ও উপকূলীয় জনগণের জীবনমান উন্নয়নে বিশ্বব্যাংকের সহযোগিতায় ২৫০ মিলিয়ন ডলারের প্রকল্প নেওয়া হবে: এলজিআরডি মন্ত্রী ◷ ২১ ঘণ্টা ৪১ মিনিট আগে নাসিরনগরে দেশব্যাপী অগ্নি সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত নাসিরনগরে দেশব্যাপী অগ্নি সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত ◷ ২১ ঘণ্টা ৪১ মিনিট আগে যশোরের বেনাপোল সীমান্তে সার্চলাইট হাতে বিজিবির কঠোর পাহারা যশোরের বেনাপোল সীমান্তে সার্চলাইট হাতে বিজিবির কঠোর পাহারা ◷ ২১ ঘণ্টা ৪১ মিনিট আগে কমলগঞ্জে মণিপুরিদের নিঙোল চাক্কৌবা উৎসব উদযাপিত কমলগঞ্জে মণিপুরিদের নিঙোল চাক্কৌবা উৎসব উদযাপিত ◷ ২১ ঘণ্টা ৪১ মিনিট আগে