অনলাইন, ২৪ নভেম্বর, ২০২৬
Bangla Media Hub - সব খবর, এক প্ল্যাটফর্মে লাইভ টিভি, সরাসরি দেখুন - Bangla Media Hub YouTube ও Facebook লাইভ - Bangla Media Hub রেডিও, পত্রিকা আর আরও অনেক কিছু - Bangla Media Hub Ad
সর্বশেষ খবর
১২ দিনের সফরে বাংলাদেশে শিক্ষার অধিকারবিষয়ক জাতিসংঘের বিশেষ দূত ফারিদা শহীদ নিষিদ্ধ আওয়ামী লীগের কার্যক্রম প্রতিহতের ঘোষণা দিয়ে রাজধানীতে আজ এনসিপির মোটরসাইকেল র‍্যালি মঠবাড়িয়ায় ইউপি নির্বাচনের দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, আহত অন্তত ৬ কোটালীপাড়ায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষ, আহত অন্তত ১০ বিএনপি কার্যালয়ে আগুনের মামলায় ছাত্রদলের সাবেক নেতাকে ‘ছাত্রলীগ নেতা’ দেখানোর অভিযোগ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের চট্টগ্রাম উত্তর জেলা সাধারণ সম্পাদক শেখ আতাউর রহমান গ্রেপ্তার রূপপুর প্রকল্পের আবাসিক ভবন থেকে রুশ নাগরিকের মরদেহ উদ্ধার ঈশ্বরদীতে আধিপত্য বিস্তার নিয়ে গোলাগুলি, গুলিবিদ্ধ ৫; চার বাড়িতে আগুন এনসিপির পর জামায়াতের সঙ্গে সংলাপে বসতে পারেন প্রধানমন্ত্রী বিএনপিতে ফেরার কোনো আবেদন করিনি, ফেরার কারণও দেখি না: রুমিন ফারহানা হিন্দু নিপীড়নের ‘ভুয়া গল্প’ ফেঁদে সীমান্তে অস্থিরতা সৃষ্টির পাঁয়তারা করছে ভারতের উগ্রবাদী সংগঠন: এনসিপি তরবারির সঙ্গে গর্দানের সংলাপ চলবে না: চট্টগ্রামে এনসিপির বিক্ষোভে নাসীরুদ্দীন পাটওয়ারী পালিয়ে গিয়েও প্রতিশোধের রাজনীতি করছেন শেখ হাসিনা: রিজভী গঙ্গা চুক্তিতে পানির ন্যায্য হিস্যায় আপস নয়, শেখ হাসিনাকে ফিরিয়ে রায় কার্যকরের দাবি এনসিপির ফ্যাসিবাদ ও জুলাই প্রশ্নে দলগুলোকে এক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর: নাহিদ
হোম › বাংলাদেশ › কুড়িগ্রামে ৮ শতক জমি দখলচেষ্টার অভিযোগ, অস্ত্রের আঘাতে আহত মা-ছেলে

কুড়িগ্রামে ৮ শতক জমি দখলচেষ্টার অভিযোগ, অস্ত্রের আঘাতে আহত মা-ছেলে

নিউজ ডেস্ক | প্রকাশিত: ১১:০৮ পিএম, ০৯ অক্টোবর, ২০২৬ 37
কুড়িগ্রামে ৮ শতক জমি দখলচেষ্টার অভিযোগ, অস্ত্রের আঘাতে আহত মা-ছেলে

কুড়িগ্রাম প্রতিনিধি:


কুড়িগ্রাম সদর উপজেলার ৩ নং ভোগডাঙ্গা ইউনিয়নের কাইম বড়াইবাড়ী এলাকায় ৮ শতক জমি নিয়ে বিরোধের জেরে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ৪৫ বছর বয়সী রমজান আলী ও তাঁর মা রোকেয়া বেগম (৮৩) আহত হয়েছেন বলে অভিযোগ করেছেন রমজান আলী। তাঁর দাবি, হামলাকারীরা দেশীয় অস্ত্র দিয়ে তাঁকে আঘাত করেন। এতে তাঁর মাথা ও কানে গুরুতর আঘাত লাগে এবং মোট ছয়টি সেলাই দিতে হয়েছে। বর্তমানে তিনি কুড়িগ্রাম সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।


রমজান আলীর দেওয়া তথ্য অনুযায়ী, বিরোধপূর্ণ জমিটি কুড়িগ্রাম সদর উপজেলার ভোগডাঙ্গা ইউনিয়নের কাইম বড়াইবাড়ী এলাকায় অবস্থিত। আরএস খতিয়ান নং-১৭৩-এর অন্তর্ভুক্ত ৮৯, ৯০ ও ১৫২ নম্বর দাগে জমিটি অবস্থিত। জমিটির মালিক হিসেবে মৃত্যু নূর আলী কাঠমিস্ত্রি, পিতা—মৃত গাওয়া মাসুদের নাম উল্লেখ করেন তিনি। ওই জমির ৮ শতক দখলের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ রমজান আলীর।


রমজান আলীর অভিযোগ, গত ৭ অক্টোবর ২০২৬ তারিখ সকাল আনুমানিক সাড়ে ১০টার দিকে জান্নাতসহ কয়েকজন ব্যক্তি তাঁদের জমিতে অবস্থান নেন। এ সময় তাঁদের হাতে রামদা, চায়নিজ কুড়ালসহ দেশীয় অস্ত্র ছিল বলে দাবি করেন তিনি।


রমজান আলী আরও অভিযোগ করেন, বাদশা, মতিয়ার ও কাউছারের মামাতো ভাই জান্নাত লোকজন নিয়ে তাঁদের জমিতে আসেন। তাঁর দাবি, জান্নাতের সঙ্গে আসা ব্যক্তিরা দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালান। এ সময় জমিতে ভাঙচুর, লুটপাট ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে বলেও অভিযোগ করেন তিনি।


অভিযোগ অনুযায়ী, একপর্যায়ে তাঁর মা রোকেয়া বেগমের ওপর হামলা চালানো হলে তিনি আহত হন। মাকে আহত অবস্থায় দেখে এগিয়ে গেলে রমজান আলীকেও রামদা ও চায়নিজ কুড়াল দিয়ে আঘাত করা হয় বলে অভিযোগ করেন তিনি। এতে তাঁর মাথা ও কানে গুরুতর আঘাত লাগে। পরে তাঁকে কুড়িগ্রাম সদর হাসপাতালে ভর্তিরত অবস্থায় চিকিৎসা চলছে।


রমজান আলীর দেওয়া তথ্য অনুযায়ী, এ ঘটনায় বাদশা, কাউছার ও মতিয়ারসহ সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে কুড়িগ্রাম সদর থানায় অভিযোগ করা হয়েছে।


এ বিষয়ে অভিযুক্ত ব্যক্তিদের বক্তব্য নিতে মোবাইল ফোনে একাধিকবার বার ফোন দিলেও তাঁর বক্তব্য নেওয়া সম্ভব হয় নি।


এবিষয়ে কুড়িগ্রাম সদর অফিসার ইনচার্জ কামাল হোসেন জানান অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

লিংক কপি হয়েছে ✓
ঈশ্বরদীতে আধিপত্য বিস্তার নিয়ে গোলাগুলি, গুলিবিদ্ধ ৫; চার বাড়িতে আগুন ঈশ্বরদীতে আধিপত্য বিস্তার নিয়ে গোলাগুলি, গুলিবিদ্ধ ৫; চার বাড়িতে আগুন ◷ ১৭ ঘণ্টা ১ মিনিট আগে শমশেরনগরে কাপ্তান মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ড শমশেরনগরে কাপ্তান মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ড ◷ ২১ ঘণ্টা ৪০ মিনিট আগে বস্তিবাসী ও উপকূলীয় জনগণের জীবনমান উন্নয়নে বিশ্বব্যাংকের সহযোগিতায় ২৫০ মিলিয়ন ডলারের প্রকল্প নেওয়া হবে: এলজিআরডি মন্ত্রী বস্তিবাসী ও উপকূলীয় জনগণের জীবনমান উন্নয়নে বিশ্বব্যাংকের সহযোগিতায় ২৫০ মিলিয়ন ডলারের প্রকল্প নেওয়া হবে: এলজিআরডি মন্ত্রী ◷ ২১ ঘণ্টা ৪১ মিনিট আগে নাসিরনগরে দেশব্যাপী অগ্নি সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত নাসিরনগরে দেশব্যাপী অগ্নি সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত ◷ ২১ ঘণ্টা ৪১ মিনিট আগে যশোরের বেনাপোল সীমান্তে সার্চলাইট হাতে বিজিবির কঠোর পাহারা যশোরের বেনাপোল সীমান্তে সার্চলাইট হাতে বিজিবির কঠোর পাহারা ◷ ২১ ঘণ্টা ৪১ মিনিট আগে কমলগঞ্জে মণিপুরিদের নিঙোল চাক্কৌবা উৎসব উদযাপিত কমলগঞ্জে মণিপুরিদের নিঙোল চাক্কৌবা উৎসব উদযাপিত ◷ ২১ ঘণ্টা ৪১ মিনিট আগে