Columbus, ২৬ সেপ্টেম্বর, ২০২৬
বিজ্ঞাপন 728 × 90
সর্বশেষ খবর
কোম্পানীগঞ্জে যুবকের রহস্যজনক মৃত্যু: হত্যার অভিযোগে স্বজনদের মানববন্ধন ও বিক্ষোভ কুষ্টিয়ায় দুই পক্ষের সংঘর্ষে নিহত ১, এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন। নওগাঁয় জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ শিক্ষার্থীদের লেখাপড়ার পাশাপাশি সৃজনশীল কার্যক্রমে যুক্ত হওয়ার আহ্বান এলজিআরডি মন্ত্রীর তারেক রহমানের নিউইয়র্ক সফর শেষে বিএনপির ভেতরের চিত্র ক্ষমতার পালাবদলের পর বিএনপির চারপাশে নতুন মুখ মহেশখালীতে বৈরী আবহাওয়া, কমেছে LNG সরবরাহ; জাতীয় গ্রিডে গ্যাস সংকটের আশঙ্কা জাতিসংঘের বাইরে বিক্ষোভ, সুসান সারান্ডনসহ শতাধিক আটক ট্রাম্প-শি বৈঠক শেষ, যুক্তরাষ্ট্র-চীন বাণিজ্য যুদ্ধবিরতি আরও বাড়ল হরমুজ প্রণালি খুলতে ইরানের সাত দিনের প্রস্তাব, যুক্তরাষ্ট্রের সিদ্ধান্তের অপেক্ষায় তেহরান জাতিসংঘ অধিবেশন শেষে ঢাকার পথে প্রধানমন্ত্রী তারেক রহমান বিদ্যুতের ভেলকিবাজিতে অতিষ্ঠ মৌলভীবাজার বাসী; প্রতিদিন ১২ থেকে ১৪ ঘন্টা লোডশেডিং শ্রীমঙ্গলে বসতঘরে ঢুকে পড়া পদ্ম গোখরা সাপ উদ্ধার নানিয়ারচর জোনের উদ্যোগে পরিচালিত মোবাইল সার্ভিসিং প্রশিক্ষণ সমাপ্ত ও সনদপত্র প্রদান কৃষকদল কার্যালয়ে হামলার অভিযোগ ঘিরে উত্তেজনা, সংবাদ সম্মেলনে বিএনপির নানা অভিযোগ।
হোম › বাংলাদেশ › কুড়িগ্রামে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ

কুড়িগ্রামে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ

নিউজ ডেস্ক | প্রকাশিত: ০৩:৫৯ এএম, ২৬ সেপ্টেম্বর, ২০২৬ 9
কুড়িগ্রামে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ

মোঃ সাইফুর রহমান,

কুড়িগ্রাম প্রতিনিধি:


কুড়িগ্রাম সদর উপজেলার ৩ নং ভোগডাঙ্গা ইউনিয়নের মধ্যকুমারপুর বাজারে অবস্থিত শিশু বিকাশ কিন্ডারগার্টেন স্কুলের বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।


শনিবার (২৬ সেপ্টেম্বর) সকাল ১০টায় বিদ্যালয় প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম সদর উপজেলা বিএনপির আহ্বায়ক ও বেলগাছা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আলহাজ মাহাবুবুর রহমান।


সভায় সভাপতিত্ব করেন ভোগডাঙ্গা ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও ভোগডাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ আব্দুল গনি মিয়া।


অনুষ্ঠানে বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সম্মাননা দেওয়া হয়। পাশাপাশি শিক্ষার্থীদের মেধা বিকাশ, শিক্ষার মানোন্নয়ন, নৈতিক শিক্ষা এবং শিশুদের সুন্দর ভবিষ্যৎ গঠনে শিক্ষক ও অভিভাবকদের ভূমিকা নিয়ে আলোচনা করা হয়।


শিশু বিকাশ কিন্ডারগার্টেনের পরিচালক ফখরুল ইসলাম বলেন, শিশুদের মেধা ও প্রতিভা বিকাশের পাশাপাশি নৈতিক ও মানবিক মূল্যবোধসম্পন্ন মানুষ হিসেবে গড়ে তুলতে প্রতিষ্ঠানটি কাজ করে যাচ্ছে। শিক্ষার্থীদের জন্য মানসম্মত ও সুন্দর শিক্ষার পরিবেশ নিশ্চিত করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।


সভাপতির বক্তব্যে মোঃ আব্দুল গনি মিয়া বলেন, শিক্ষার্থীরাই আগামী দিনের ভবিষ্যৎ। তাদের মেধা ও প্রতিভা বিকাশে শিক্ষক, অভিভাবক ও সমাজের সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। শিশুদের মানসম্মত শিক্ষার পাশাপাশি নৈতিক মূল্যবোধসম্পন্ন মানুষ হিসেবে গড়ে তুলতে সবাইকে এগিয়ে আসতে হবে। তিনি বলেন, “শিক্ষায় প্রত্যয়, মেধায় বিকাশ—শিশু বিকাশে গড়ুক সুন্দর আগামী।”


এ সময় বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক, এলাকার সুধীজন ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।


আলোচনা ও সংবর্ধনা পর্ব শেষে দিনব্যাপী বিভিন্ন আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠানটি সম্পন্ন হয়।


শিশু বিকাশ কিন্ডারগার্টেনের প্রত্যয়,

শিক্ষার আলোয় আলোকিত হোক প্রতিটি শিশু, মেধার বিকাশে গড়ে উঠুক সুন্দর আগামী।