Columbus, ২৬ সেপ্টেম্বর, ২০২৬
বিজ্ঞাপন 728 × 90
সর্বশেষ খবর
কোম্পানীগঞ্জে যুবকের রহস্যজনক মৃত্যু: হত্যার অভিযোগে স্বজনদের মানববন্ধন ও বিক্ষোভ কুষ্টিয়ায় দুই পক্ষের সংঘর্ষে নিহত ১, এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন। নওগাঁয় জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ শিক্ষার্থীদের লেখাপড়ার পাশাপাশি সৃজনশীল কার্যক্রমে যুক্ত হওয়ার আহ্বান এলজিআরডি মন্ত্রীর তারেক রহমানের নিউইয়র্ক সফর শেষে বিএনপির ভেতরের চিত্র ক্ষমতার পালাবদলের পর বিএনপির চারপাশে নতুন মুখ মহেশখালীতে বৈরী আবহাওয়া, কমেছে LNG সরবরাহ; জাতীয় গ্রিডে গ্যাস সংকটের আশঙ্কা জাতিসংঘের বাইরে বিক্ষোভ, সুসান সারান্ডনসহ শতাধিক আটক ট্রাম্প-শি বৈঠক শেষ, যুক্তরাষ্ট্র-চীন বাণিজ্য যুদ্ধবিরতি আরও বাড়ল হরমুজ প্রণালি খুলতে ইরানের সাত দিনের প্রস্তাব, যুক্তরাষ্ট্রের সিদ্ধান্তের অপেক্ষায় তেহরান জাতিসংঘ অধিবেশন শেষে ঢাকার পথে প্রধানমন্ত্রী তারেক রহমান বিদ্যুতের ভেলকিবাজিতে অতিষ্ঠ মৌলভীবাজার বাসী; প্রতিদিন ১২ থেকে ১৪ ঘন্টা লোডশেডিং শ্রীমঙ্গলে বসতঘরে ঢুকে পড়া পদ্ম গোখরা সাপ উদ্ধার নানিয়ারচর জোনের উদ্যোগে পরিচালিত মোবাইল সার্ভিসিং প্রশিক্ষণ সমাপ্ত ও সনদপত্র প্রদান কৃষকদল কার্যালয়ে হামলার অভিযোগ ঘিরে উত্তেজনা, সংবাদ সম্মেলনে বিএনপির নানা অভিযোগ।
হোম › বাংলাদেশ › কুষ্টিয়ায় দুই পক্ষের সংঘর্ষে নিহত ১, এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন।

কুষ্টিয়ায় দুই পক্ষের সংঘর্ষে নিহত ১, এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন।

নিউজ ডেস্ক | প্রকাশিত: ০৫:৫০ এএম, ২৬ সেপ্টেম্বর, ২০২৬ 29
কুষ্টিয়ায় দুই পক্ষের সংঘর্ষে নিহত ১, এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন।

কুষ্টিয়া প্রতিনিধি তানভীর আজাদ ।


কুষ্টিয়া সদর উপজেলার আলমপুর ইউনিয়নের খয়েরপুর এলাকায় সামাজিক আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষে হালিম মন্ডল নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। আজ শনিবার (২৬ সেপ্টেম্বর) সকাল সাতটার দিকে এই সংঘর্ষের ঘটনা ঘটে।


নিহত হালিম মন্ডল খয়েরপুর গ্রামের মৃত কলম মন্ডলের ছেলে। এই সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছেন। ঘটনার পর আহতদের দ্রুত উদ্ধার করে কুষ্টিয়া ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে সেখানে তাদের চিকিৎসা চলছে।


স্থানীয় সূত্রে জানা যায়, এলাকায় দীর্ঘদিন ধরে আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের মধ্যে বিরোধ চলে আসছিল। এরই জেরে শনিবার সকালে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। আকস্মিক এই হামলায় উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হন এবং গুরুতর আহত হালিম মন্ডল মারা যান।


ঘটনার খবর পেয়ে কুষ্টিয়া মডেল থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় জড়িত সন্দেহে বকুল সর্দার নামের একজনকে আটক করা হয়েছে। আটক বকুল সর্দার খয়েরপুর এলাকার আব্দুস সাত্তারের ছেলে।


এ বিষয়ে কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার ফয়সাল মাহামুদ জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে সামাজিক আধিপত্য বিস্তারকে কেন্দ্র করেই এই হামলার ঘটনা ঘটেছে। বর্তমানে এলাকার আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এছাড়া ঘটনার সঙ্গে জড়িত অন্যান্য অভিযুক্তদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।