Columbus, ১০ অক্টোবর, ২০২৬
বিজ্ঞাপন 728 × 90
সর্বশেষ খবর
চার সাবেক মুখ্যমন্ত্রীসহ আটক ৩ হাজারের বেশি, সিজেপির আন্দোলন ঘিরে অচল দিল্লি কুলাউড়ারয় চা বাগানের শতাধিক চারা গাছ কর্তন করেছে দুর্বৃত্তরা বেনাপোল বন্দর থেকে ৭ কোটি টাকার পণ্য পাচার, ঢাকায় আটক, বেনাপোলে শুল্ক ফাঁকির মহোৎসবে বড় বাঁধা যুগ্ম কমিশনার শরফুদ্দিন মিঞা কুড়িগ্রামে ইনায়া ডিজিটাল ব্রিজ স্কেল উদ্বোধন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত কোম্পানীগঞ্জ অঞ্চলে জামায়াতের শিক্ষা শিবির অনুষ্ঠিত, অংশ নেন ২৮০ প্রতিনিধি কুষ্টিয়ায় মাথাভাঙ্গা নদীতে মাছ ধরতে গিয়ে বিএসএফের গুলিতে আহত কৃষক। দিল্লি পুলিশের হাতে গ্রেপ্তার মমতা বন্দ্যোপাধ্যায়, নির্বাচন কমিশনবিরোধী আন্দোলন ঘিরে উত্তেজনা দিল্লিতে প্রতিবাদ কর্মসূচির আগে ইউটিউবার ধ্রুব রাঠিকে আটক করল পুলিশ কুলাউড়ায় পানপুঞ্জি পরিদর্শনে পুলিশ, দোষীদের আইনের আওতায় আনার আশ্বাস মৌলভীবাজারে মাহফিলে কমলার হালি ৫০ হাজার, আধা কেজি খেজুর ১৫ হাজার কমলগঞ্জে ২২বোতল ভারতীয় মদসহ দুই যুবক আটক নিখোঁজের তিনদিন পর রেললাইনের পাশে মিলল তরুণের লাশ উপজেলা প্রশাসনের উদ্যোগে দূর্গোৎসব নির্বিঘ্নে করতে প্রস্তুতিমূলক সভা লিথিয়াম ব্যাটারি ব্যবহারের উদ্যোগ, বাড়বে চালকদের আয় : প্রতিমন্ত্রী অমিত যশোর কারাগারে বন্দি ভারতীয় নাগরিকের মৃত্যু
হোম › বাংলাদেশ › কুষ্টিয়ায় মাথাভাঙ্গা নদীতে মাছ ধরতে গিয়ে বিএসএফের গুলিতে আহত কৃষক।

কুষ্টিয়ায় মাথাভাঙ্গা নদীতে মাছ ধরতে গিয়ে বিএসএফের গুলিতে আহত কৃষক।

নিউজ ডেস্ক | প্রকাশিত: ০৮:২১ এএম, ১০ অক্টোবর, ২০২৬ 50
কুষ্টিয়ায় মাথাভাঙ্গা নদীতে মাছ ধরতে গিয়ে বিএসএফের গুলিতে আহত কৃষক।

তানভীর আজাদ,

কুষ্টিয়া প্রতিনিধি | New York Voice Bangla


কুষ্টিয়ার দৌলতপুরে মাছ ধরাকে কেন্দ্র করে বিরোধের জেরে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলিতে সাহাজুল ইসলাম (৩২) নামে এক বাংলাদেশি কৃষক আহত হয়েছেন। শনিবার (১০ অক্টোবর) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার জামালপুর সীমান্তে মাথাভাঙ্গা নদীতে এ ঘটনা ঘটে। এ ঘটনায় এক ভারতীয় নাগরিককে আটক করে হেফাজতে নিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।


আহত সাহাজুল ইসলাম জামালপুর গ্রামের সাহাবাজের ছেলে। বিজিবি ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে নদীতে মাছ ধরতে গেলে সাহাজুলের সঙ্গে এক ভারতীয় নাগরিকের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে তা হাতাহাতিতে রূপ নেয়। পরে বিএসএফ সদস্যরা সাহাজুলকে লক্ষ্য করে এক রাউন্ড ছররা গুলি ছোড়েন বলে অভিযোগ রয়েছে। এতে তাঁর পা ও শরীরের বিভিন্ন স্থানে গুলি ও স্প্লিন্টার বিদ্ধ হয়। স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করেন।


এ ঘটনার প্রতিবাদে সীমান্তবর্তী মাঠে কাজ করা বাংলাদেশি কৃষকেরা ওই ভারতীয় নাগরিককে আটক করে বিজিবির কাছে হস্তান্তর করেন। বর্তমানে তিনি বিজিবির হেফাজতে রয়েছেন।


বিএসএফের গুলিবর্ষণের প্রতিবাদে সীমান্তে দায়িত্বরত বিজিবি সদস্যরা সতর্কতামূলকভাবে তিন রাউন্ড ফাঁকা গুলি ছোড়েন। এতে সীমান্ত এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। তবে বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছে বিজিবি।


ঘটনার প্রত্যক্ষদর্শী সাইফুল ইসলাম জানান, নদীতে তুচ্ছ বিষয় নিয়ে বিএসএফ সদস্যরা হঠাৎ গুলি চালান। এতে সাহাজুল আহত হওয়ার পর সীমান্ত এলাকায় উত্তেজনা দেখা দেয়।


কুষ্টিয়া ব্যাটালিয়নের (৪৭ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রাশেদ কামাল রনি জানান, বিএসএফের গুলিবর্ষণের ঘটনায় তীব্র প্রতিবাদ জানানো হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে বিজিবি প্রয়োজনীয় পদক্ষেপ নিয়েছে। গুলিবর্ষণ ও আটক ভারতীয় নাগরিকের বিষয়ে সীমান্ত প্রটোকল ও আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।


তিনি আরও জানান, এ বিষয়ে বিএসএফের সঙ্গে পতাকা বৈঠকের আহ্বান জানানো হয়েছে। বর্তমানে সীমান্ত পরিস্থিতি বিজিবির নিয়ন্ত্রণে রয়েছে।