অনলাইন, ১১ অক্টোবর, ২০২৬
বিজ্ঞাপন 728 × 90
সর্বশেষ খবর
শ্রীমঙ্গলে ২৯ পিস ইয়াবাসহ এক নারী গ্রেপ্তার বসুরহাট পৌর বহুমুখী সমবায় সমিতির বার্ষিক সাধারণ সভা ও বাজেট অধিবেশন অনুষ্ঠিত দুর্গাপূজায় নিরাপত্তা ও সম্প্রীতি রক্ষায় পাশে থাকবে কুড়িগ্রাম বিএনপি জগতি চিনিকল নিয়ে আর অবহেলা নয়, দ্রুত চালুর দাবিতে কুষ্টিয়ায় গণসমাবেশ। দল-মত ও অঞ্চল নয়, উন্নয়নে গুরুত্ব পাবে সব উপজেলার মানুষ: এলজিআরডি মন্ত্রী নাসিরনগরের কচুয়ায় সৈয়দ মিরাণ শাহ তাতাঁরী রঃ এর মাজারের দান বাক্সের টাকা গরিব ও অসহায়ের মাঝে বিতরণ চার সাবেক মুখ্যমন্ত্রীসহ আটক ৩ হাজারের বেশি, সিজেপির আন্দোলন ঘিরে অচল দিল্লি কুলাউড়ারয় চা বাগানের শতাধিক চারা গাছ কর্তন করেছে দুর্বৃত্তরা বেনাপোল বন্দর থেকে ৭ কোটি টাকার পণ্য পাচার, ঢাকায় আটক, বেনাপোলে শুল্ক ফাঁকির মহোৎসবে বড় বাঁধা যুগ্ম কমিশনার শরফুদ্দিন মিঞা কুড়িগ্রামে ইনায়া ডিজিটাল ব্রিজ স্কেল উদ্বোধন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত কোম্পানীগঞ্জ অঞ্চলে জামায়াতের শিক্ষা শিবির অনুষ্ঠিত, অংশ নেন ২৮০ প্রতিনিধি কুষ্টিয়ায় মাথাভাঙ্গা নদীতে মাছ ধরতে গিয়ে বিএসএফের গুলিতে আহত কৃষক। দিল্লি পুলিশের হাতে গ্রেপ্তার মমতা বন্দ্যোপাধ্যায়, নির্বাচন কমিশনবিরোধী আন্দোলন ঘিরে উত্তেজনা দিল্লিতে প্রতিবাদ কর্মসূচির আগে ইউটিউবার ধ্রুব রাঠিকে আটক করল পুলিশ কুলাউড়ায় পানপুঞ্জি পরিদর্শনে পুলিশ, দোষীদের আইনের আওতায় আনার আশ্বাস
হোম › বাংলাদেশ › নাসিরনগরের কচুয়ায় সৈয়দ মিরাণ শাহ তাতাঁরী রঃ এর মাজারের দান বাক্সের টাকা গরিব ও অসহায়ের মাঝে বিতরণ

নাসিরনগরের কচুয়ায় সৈয়দ মিরাণ শাহ তাতাঁরী রঃ এর মাজারের দান বাক্সের টাকা গরিব ও অসহায়ের মাঝে বিতরণ

নিউজ ডেস্ক | প্রকাশিত: ১১:০৮ পিএম, ১০ অক্টোবর, ২০২৬ 39
নাসিরনগরের কচুয়ায় সৈয়দ মিরাণ শাহ তাতাঁরী রঃ এর  মাজারের দান বাক্সের টাকা গরিব ও অসহায়ের মাঝে বিতরণ

খ ম জায়েদ হোসেন, নাসিরনগর

(ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধিঃ


তাপস সম্রাট সৈয়দ মিরাণ শাহ তাতারী (রাঃ)এর ১০৫তম ওরছ মাহফিলের দান বাক্সে জমাকৃত অর্থ , আল্লামা সৈয়দ মুহাম্মদ আমান শাহ মিয়া ক্বাদেরী মা.জি.আ. এর নির্দেশে গরিব ও অসহায়দের মধ্যে বিতরণ করা হয়েছে।

আজ শনিবার ১০  অক্টোবর বিকেলে  ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার চাতলপাড় ইউনিয়নের কচুয়া মিরানীয়া দরবার শরীফের ১০৫ তম বার্ষিক ওরছের দান বাক্সের জমাকৃত অর্থ দরগাহে মিরানীয়া কচুয়া দরবার শরীফের সাজ্জাদানশীন, তাপস সম্রাট, গাউছে দাওরাঁ,কুতবে জামান, মুবাল্লিগে ইমান ওয়া ইসলাম, আওলাদে রাসুল সাঃ, মুহীউস সুন্নাহ হযরত সৈয়দ মিরাণ শাহ তাতাঁরী রঃ এর সুযোগ্য প্রপৌত্র আল্লামা সৈয়দ ইরফান শাহ রঃ এর সুযোগ্য সাহেবজাদা শিক্ষাবিদ আল্লামা সৈয়দ আমান শাহ মিয়া এর নির্দেশে ২০০ জন গরিব ও অসহায়দের মাঝে বিতরণ করা হয়।

ব্রাহ্মণবাড়িয়া অন্নদা সরকারি উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত সিনিয়র শিক্ষক মোঃ হাবিবুর রহমানের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন নাসিরনগর উপজেলার আহলে ওয়াল জামাতের সভাপতি হযরত মাওলানা মুফতি মুফতি রিয়াজুল করিম আল ক্বাদেরি, মাজহারুল করিম বাবু আল ক্বাদেরি,  বাগদাদী কাফেলা বাংলাদেশ এর চেয়ারম্যান ও জামিয়া মতিনিয়া আলিয়া মাদ্রাসা পৃষ্ঠপোষক হযরত মাওলানা মুফতি মোস্তাক আহমেদ আল ক্বাদেরি, মোঃ বাশারুতুল্লাহ,ইউনিয়ন পরিষদের সদস্য মোঃ আব্দুল আহাদ,জিয়াউর করিম সোহেল প্রমুখ।

এ সময় জনপ্রতিনিধি, এলাকার গণ্যমাণ্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

পরে দেশ, জাতির মঙ্গল ও কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।